Musafir Mart - মুসাফির মার্ট
13/06/2026
“কোর্স কিনলেই ব্যবসা শেখা যায়?”
অনেকেই মনে করেন, ১০-২০ হাজার টাকা দিয়ে একটি কোর্স কিনলেই ব্যবসা শিখে ফেলা যাবে।
বাস্তবতা হলো, ব্যবসা একটি প্র্যাকটিক্যাল খেলা।
সাঁতার শেখার বই পড়ে যেমন সাঁতারু হওয়া যায় না, তেমনি শুধু ভিডিও দেখে ব্যবসায়ী হওয়াও সম্ভব নয়।
যদি সত্যিই ব্যবসা শিখতে চান, তাহলে—
✅ সেই টাকা দিয়ে একটি ছোট প্রোডাক্ট কিনে বিক্রি শুরু করুন।
✅ কোনো প্রতিষ্ঠানে ৬ মাস বা ১ বছর কাজ করুন।
✅ ইন্টার্ন হিসেবে বাস্তব কাজ শিখুন।
✅ শুরুতে বিনামূল্যে সেবা দিয়ে হলেও ক্লায়েন্ট হ্যান্ডলিং, মার্কেটিং ও সেলস শিখুন।
কারণ ব্যবসার সবচেয়ে বড় শিক্ষক হলো—
গ্রাহকের প্রশ্ন
বাজারের বাস্তবতা
ভুল সিদ্ধান্তের ক্ষতি
এবং নিজের অভিজ্ঞতা
কোর্স আপনাকে একটি পথ দেখাতে পারে, কিন্তু পথ হেঁটে যেতে হবে আপনাকেই।
ব্যবসা শেখার সবচেয়ে দ্রুত উপায় হলো—
শুরু করা, ভুল করা, সংশোধন করা এবং আবার চেষ্টা করা।
💡 জ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু অভিজ্ঞতা ছাড়া সেই জ্ঞান অনেক সময় কাজে লাগে না।
আপনার মতামত কী?
ব্যবসা শেখার জন্য কোর্স বেশি গুরুত্বপূর্ণ, নাকি বাস্তব অভিজ্ঞতা? 👇
06/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পবিত্র ঈদুল আজহার আনন্দময় সময় শেষে Musafir Mart আবারও নিয়মিত কার্যক্রমে ফিরে এসেছে।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এবং আমাদের পরিবারের সবাই সুস্থ ও ভালো আছি। আশা করি আপনিও এবং আপনার প্রিয়জনেরা সুস্থ, নিরাপদ ও ভালো আছেন।
ঈদের আনন্দের স্মৃতি বুকে নিয়ে আমরা আবারও আপনাদের সেবায় প্রস্তুত। আরবিয়ান জুব্বা, পাঞ্জাবি, ইসলামিক পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সেরা সেবা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
আপনাদের দোয়া, আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
🌿 আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, হালাল রিজিকে বরকত দান করুন এবং কল্যাণের পথে পরিচালিত করুন। আমীন।
📞 যোগাযোগ: 01842-805699
22/05/2026
ঈদের পরে কয়েক জন লোক নিয়োগ দেওয়া হবে।
অফিস ও অনলাইন দুই রকমের হবে। যারা চাকরি করতে চান, কমেন্টে "আগ্রহী" লিখেন। আমরা যোগাযোগ করবো।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
মাদ্রাসা মার্কেট কমপ্লেক্স, দোকান নং-১৪ ( শাড়ী-কাপড়ের গলি ), মিরপুর-১০/৬, ঢাকা।
Dhaka
১২১৬