Gray Net

Gray Net

Share

24/05/2026
17/04/2026

রাউটার ও অনু বন্ধ করে চালু করেন,
কেন এ কথা (isp) বলে থাকে.?

​রাউটার অনেকটা ছোট কম্পিউটারের মতো। দীর্ঘক্ষণ চললে এর ভেতরে অনেক অপ্রয়োজনীয় তথ্য বা 'ক্যাশ' জমা হয়, যা ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। বন্ধ করে চালু করলে এই মেমোরি একদম পরিষ্কার হয়ে যায় এবং ডিভাইসটি আবার দ্রুত কাজ করতে শুরু করে।
​অনেক সময় আইএসপি (ISP) সার্ভারের সাথে রাউটারের যোগাযোগ বিচ্ছিন্ন বা হ্যাং হয়ে যায়। রিস্টার্ট দিলে আগের ত্রুটিপূর্ণ কানেকশনটি কেটে যায় এবং নতুন একটি আইপি (IP) ঠিকানার মাধ্যমে ফ্রেশ কানেকশন তৈরি হয়।
​টানা চলার কারণে ডিভাইসের ভেতর বিদ্যুৎ বা চার্জ জমে থাকে। ২-৩ মিনিট বন্ধ রাখলে ইলেকট্রনিক পার্টসগুলো পুরোপুরি স্থির হওয়ার সুযোগ পায়। একে কারিগরি ভাষায় 'পাওয়ার সাইক্লিং' বলে, যা ডিভাইসের ছোটখাটো কারিগরি সমস্যা নিজে থেকেই ঠিক করে ফেলে।
​একসাথে অনেকগুলো মোবাইল বা ল্যাপটপ কানেক্টেড থাকলে রাউটার ওভারলোড হয়ে যায়। রিস্টার্ট দিলে রাউটার পুরনো সব কাজের চাপ ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে।

আর এজন্যই আপনি ফোন দিলে রাউটার ও অনু বন্ধ করে চালু করতে বলে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 04/08/2025

প্রিয় গ্রাহক,

বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক বিলের সাথে ৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) পরিশোধ বাধ্যতামূলক। সকল গ্রাহককে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের মাসিক বিলের সাথে ৫ শতাংশ ভ্যাট প্রদান করুন এবং সরকারের রাজস্ব নিশ্চিত করুন। সরকারের রাজস্ব নিশ্চিত করা হলে দেশ এগিয়ে যাবে।

এছাড়া, সকল গ্রাহককে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগটি বৈধ আইএসপি থেকে নিয়েছেন কিনা তা নিশ্চিত হোন। বৈধ আইএসপির তালিকা পাওয়া যাবে নিচে দেয়া ওয়েব লিংকের ঠিকানায়ঃ
https://btrc.gov.bd/site/page/11d5909d-b7c7-411d-834f-26e3262e752f/-ISPAB

জনস্বার্থে,
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ক্যাটাগরি নাম ও তালিকা ফাইল নন-জিওস্টেশনারী অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর লাইসেন্স ভেহিকেল ট্র্.....

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka
1204