Contemporary Wisdom
৭৫ বছর আগে জন্মভূমি খুলনার স্মৃতি জানতে চাইলে বাবা এভাবেই বলেন
"খুলনার দৌলতপুর নেমে কিছুদূর এগিয়ে গেলে একটা ফেরিঘাট যেটা কোনো নদী নয় একটা খাল বিলের মধ্যে দিয়ে নৌকায় করে গ্রামের ঘাটে পৌঁছেছিল। সেখান থেকে বাঁশঝাড় নারকেল বাগান পেরিয়ে ডুমুরিয়ার সবুজ মিকশিমিল গ্রাম। সেখানে ছিল বহু ঘোষ পরিবারের বসবাস।"
আমাদের পরিবার ছিল এই মিকশিমিল গ্রামের অবস্থা সম্পন্ন এক হিন্দু পরিবার, তবে আমরা কোনো জমিদার পরিবার ছিলাম না।আমার ঠাকুর্দার বাবার দিকের একজন নামকরা মানুষ ছিলেন ছিলেন রুদাঘরা হাইস্কুলের হেডমাস্টার ,নলিনী কান্ত বা নলিনী কুমার ঘোষ, সেটা ব্রিটিশ আমল এর সময়।
দেশ ভাগের পর আমার ঠাকুরদার বাবা , মহেন্দ্রকুমার ঘোষ সপরিবারে খুলনার ডুমুরিয়া থেকে শিলিগুড়ি চলে আসেন।তারপরেও একান্নবর্তী পরিবারের কেউ কেউ ছিলেন খুলনায়।তাঁদের সাথে নিয়মিত সাক্ষাৎ করতে ওপারে যাওয়া আসা চলেছিল ১৯৬০ সাল পর্যন্ত।
মহেন্দ্রকুমার মারা গেলেন যখন সেটা দেশভাগ হবার কিছু পরেই, সম্ভবত ১৯৫০ সাল।তাঁর ছেলে অর্থাৎ আমার ঠাকুর্দা শুধাংশুকুমার ঘোষ(ডাকনাম গৌর) তিনি যাতায়াত ও যোগাযোগ চালিয়ে যান ১৯৬০ এর দশক পর্যন্ত। বলা বাহুল্য এঁরা কেউ এখন বেচে নেই।বেঁচে থাকলে ঠাকুরদার বয়স এখন হত প্রায় ১১০।
আমার বাবা অত্যন্ত শিশুকালে স্কুলজীবন শুরুর আগে কয়েকবার ঠাকুরদার সাথে শিলিগুড়ি থেকে খুলনা গেছে তাই সেই স্মৃতি এখন ঝাপসা। বাবার সমবয়সী কোনো বন্ধু বান্ধব ছিলনা খুলনায়।কিন্তু আমার ঠাকুর্দা শুধাংশুকুমার এবং তাঁর বাবা মহেন্দ্রনাথ ঘোষ ও তাঁর বাবা কৃষ্ণচন্দ্র ঘোষ ওখানেই বড় হয়েছেন।
যদি এঁদের কোনো আত্মীয় স্বজন ও বাল্যবন্ধুর বর্তমান কোনো আত্মীয় বা বংশধর ওই এলাকায় এখনও থাকেন তবে তাঁরা হয়ত আশাকরি আমাদের প্রাচীন ভিটের বর্তমান অবস্থা ও জায়গাটির এখনকার কি রকম চিত্র হয়েছে জানাতে পারবেন।
আমার বাবার বয়েস প্রায় ৮০ , মাঝেমাঝে প্রায় ৭৫ বা তারও আগের ঠাকুর্দার সাথে খুলনা ভ্রমণের স্মৃতি চারণা করতে দেখি এবং বাংলাদেশ সংক্রান্ত খবর নিয়ে উৎসুক থাকে।
আমি আবারো আমার বাবার শেকড় এর সন্ধান দেয়ার জন্য খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের বন্ধুদের সাহায্য প্রার্থনা করছি।
゚viralシfypシ゚
লড়াই করো।
না পারলে লেখ।
লিখতে না পারলে সঙ্গ দাও।
সঙ্গ দিতে না পারলে, যারা লড়ছে; তাদের মনোবল বাড়াও।
যদি তাও না পারো—
যে লড়ছে, তার মনোবল কমিয়ো না।
কারন, সে তোমার ভাগের জন্য লড়াই করছে।
∎ ক্ষুদিরাম বসু
ভারতীয় বাঙালি বিপ্লবী
05/07/2024
Once you feel avoided.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1230