Multimedia Reporters Association MRA

Multimedia Reporters Association MRA

Share

13/04/2026
08/03/2026

এমআরএ/বি২৬/০৮৩২
তারিখ: ০৮ মার্চ, ২০২৬ইং

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গুম করার হুমকি এলজিইডি কর্মকর্তার, এমআরএ’র নিন্দা

সংবাদ প্রকাশের জেরে এসএটিভির মাল্টিমিডিয়া রিপোর্টার হাসান আল সাকিবকে গুম ও হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। নিরাপত্তা শঙ্কা নিয়ে রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক সাকিব।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি এসএটিভির রিপোর্টার হাসান আল সাকিবের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কল দেন ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। পরে তার এক ঘনিষ্ঠ ব্যক্তি, সাবেক এলজিইডি কর্মকর্তা মোস্তফা নিজেকে বাচ্চু মিয়ার বড় ভাই পরিচয় দিয়ে গত দুই দিন ধরে বারবার হোয়াটসঅ্যাপে কল করেন। এ সময় তিনি সমঝোতার প্রস্তাব দেন এবং তা না মানলে গুম করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

সম্প্রতি ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে এসএটিভি। এসব প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া সহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে।

বিবৃতিতে এমআরএ’র সভাপতি ফখরুল ইসলাম বলেন, পেশাগত সাংবাদিকদের এ ধরনের নিয়মিত হত্যার হুমকি, শারীরিক হামলা, অনলাইন হয়রানি এবং আইনি মামলার শিকার হচ্ছেন। ফলে সাংবাদিকতায় ভীতি ও দায়মুক্তির সংস্কৃতি বাড়ছে। সাংবাদিকদের হামলা, মামলা, মব আর হুমকি দিয়ে বিপর্যস্ত করা হচ্ছে। আমরা দাবি জানাই, এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত। একই সাথে দোষীদের বিরুদ্ধে আইনের আওতায় আনা দাবি জানাচ্ছি।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীরা হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটি।

বার্তা প্রেরক-
আবু বক্কার সিদ্দিক
দপ্তর সম্পাদক
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)
মোবাইল: 01711351882

20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka