Stack Learner

Stack Learner

Share

16/12/2025

সকলকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা! 🇧🇩
বিজয়ের এই মাসে Stack Learner বরাবরের মতোই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি Stack Learner এর নতুন লার্নিং ইকোসিস্টেম।

যেখানে রয়েছে একটি সম্পূর্ণ লার্নিং-ফ্রেন্ডলি ইন্টারফেস, ইউজার-ফ্রেন্ডলি Course Player, গোছানো Course Resource সেকশন, Article Reader এবং Instant Note Taking ফিচার। সবকিছু এক জায়গায়, যাতে শেখা হয় আরও easy এবং effective। খুব শীঘ্রই যুক্ত হচ্ছে AI Assistant, প্র্যাকটিক্যাল Projects সহ আরও অনেক নতুন ফিচার, যা আপনার লার্নিং জার্নিকে করবে আরও smooth এবং efficient। তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন কমেন্টে দেওয়া লিংকে এবং শেখা হোক বিজয়ের উল্লাস।

ধন্যবাদ,
Team Stack Learner

27/05/2025

একসময় বুটস্ট্র্যাপ এবং জেকুয়েরির যুগে ওয়েব ডেভেলপমেন্ট ছিল অনেকটা টেমপ্লেট-ভিত্তিক। সময়ের সাথে সেই ট্রেন্ড বদলেছে। মডার্ন ফ্রন্টেন্ড ফ্রেমওয়ার্কের উত্থানের সাথে সাথে CSS ফ্রেমওয়ার্কের জায়গা নিয়েছে কম্পোনেন্ট লাইব্রেরিগুলো। আর এখন, প্রোডাক্ট-বেইজড কোম্পানিগুলো আগ্রহ দেখাচ্ছে নিজস্ব ডিজাইন সিস্টেম তৈরির দিকে।

বড় কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড আইডেন্টিটি বজায় রাখতে এবং স্কেলেবল UI তৈরি করতে নিজস্ব ডিজাইন সিস্টেম ও কম্পোনেন্ট লাইব্রেরী তৈরি করে। এই ডিজাইন সিস্টেমগুলো শুধু ভিজ্যুয়াল গাইডলাইন নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট যা প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডকুমেন্টেশন এবং পাবলিশিং সবকিছুর সমন্বয়ে তৈরি হয়।যারা ভবিষ্যতে দেশ-বিদেশের প্রোডাক্ট-ফোকাসড কোম্পানিতে কাজ করতে চান, তাদের জন্য ডিজাইন সিস্টেম নিয়ে কাজ জানাটা হতে পারে একটি বড় অ্যাডভান্টেজ।

এই লক্ষ্যে Stack Learner আয়োজন করেছে তিনদিনের একটি ওয়ার্কশপ:
“Build & Deploy Your Own Design System: Atomic Design, React, Storybook, Tailwind”

এই ওয়ার্কশপে শিখবেন কীভাবে স্ক্র্যাচ থেকে একটি ডিজাইন সিস্টেম তৈরি করবেন React, Storybook এবং Tailwind ব্যবহার করে। পাশাপাশি থাকবে Monorepo সেটআপ ও কম্পোনেন্ট লাইব্রেরী পাবলিশ করার প্র্যাকটিক্যাল গাইডলাইন।

ওয়ার্কশপ সময়সূচি: ৩০ মে হতে ১ জনু ২০২৫, প্রতিদিন রাত ৯টায়

07/05/2025

"Every pause in product building is a chance to listen better. Your feedback isn't noise for us, it’s the roadmap to real success."

তাই আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে প্রতিনিয়ত আমরা ওয়ার্কশপের R&D, লার্নিং এপ্রোচ, Evaluation System সব কিছুতে আপডেট করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় মে হতে জুন মাসের আরও আপডেটেড মডেল বেইস ওয়ার্কশপগুলো সিডিউল করা হয়েছে।

এই ওয়ার্কশপগুলো তৈরির সময় যেই এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করেছে, তা আপনাদের মাঝেও কাজ করবে এবং অনেকগুলো 'Wow Moment" এর সৃষ্টি করবে আশা রাখি।

আপকামিং এক্সাইটিং ওয়ার্কশপসমূহের তালিকা:

🔵 "Designing Scalable Databases with PostgreSQL: A Practical Masterclass". এই ওয়ার্কশপে রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে PostgreSQL ডাটাবেস ডিজাইন করা হবে। বিশেষ করে তাত্ত্বিক আলোচনার উর্ধ্বে গিয়ে Software Requirements Specification (SRS) থেকে শুরু করে একটি প্রোডাকশন-রেডি ও স্কেলএবল ডাটাবেস তৈরি করতে হয় তা দেখানো হবে। এই সাথে আমরা শিখব কিভাবে ইফেক্টিভ রিলেশনাল ডেটা মডেল করতে হয়, অ্যাক্সেস প্যাটার্ন অপ্টিমাইজ করতে হয়, ওভারনরমালাইজ না করে কীভাবে নরমালাইজ করতে হয় এবং রিড-হেভি কিংবা রাইট-হেভি ওয়ার্কলোডের জন্য পরিকল্পনা করতে হয়। এছাড়াও জোড় দেওয়া হবে মাইগ্রেশন, পারফরম্যান্স ও এক্সটেনসিবিলিটির উপরে যা আপনাকে দীর্ঘ মেয়াদী মেনটেইনএবল ও গ্রোথ ফ্রেন্ডলি ডাটাবেস আর্কিটেক্ট করতে দক্ষ করে তুলবে।

🔵 "One Codebase, Many Interfaces: Practical API Design with REST, GraphQL, SDKs, and CLI's". এই ওয়ার্কশপে আপনি শিখবেন কীভাবে একটি শেয়ার্ড TypeScript কোডবেস থেকে REST, GraphQL, SDK ও CLI ইন্টারফেস তৈরি করা যায়। তিন দিনে আমরা একটি মডুলার সিস্টেম ডিজাইন ও ইমপ্লিমেন্ট করব, যেখানে একই বিজনেস লজিক বহু ইন্টারফেসে ব্যবহৃত হবে। পাশাপাশি শিখব মোনোরেপো আর্কিটেকচার, কোড রিইউজ, ও স্কেলযোগ্য সলিউশন ডিজাইন, সব মিলিয়ে পাবেন একটি সম্পূর্ণ ফাংশনাল সিস্টেম এবং মাল্টি-API ডিজাইনের গভীর জ্ঞান।

🔵 "Build & Deploy Your Own Design System: Atomic Design, React, Storybook, Tailwind". প্রতিটি কোম্পানিই চায় তাদের নিজস্ব ডিজাইন সিস্টেম থাকুক। কিন্তু শূন্য থেকে ডিজাইন সিস্টেম তৈরি করা যথেষ্ট কম্পলিকেটড একটি কাজ। এই ৩ দিনের ওয়ার্কশপে আপনি শিখবেন React, Tailwind CSS ও Storybook ব্যবহার করে ডকুমেন্টেড ও রিইজএবল UI Component ডেপলয় করে কীভাবে স্কেলেবল ডিজাইন সিস্টেম তৈরি করতে হয়।

🔵 "No NPM, No Problem: Build a Full Web App with Just Node.js Core". এই হ্যান্ডস-অন ওয়ার্কশপে আমরা কোনও থার্ড পার্টি লাইব্রেরি ছাড়াই সম্পূর্ণ একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব শুধুমাত্র Node.js-এর বিল্ট-ইন মডিউল ব্যবহার করে। HTTP সার্ভার, রাউটিং সিস্টেম, হালকা টেমপ্লেট ইঞ্জিন, ফর্ম হ্যান্ডলিং এবং ফাইল স্ট্রিমিং, সবকিছুই হবে একদম স্ক্র্যাচ থেকে। Express, Handlebars বা body-parser-এর মতো জনপ্রিয় টুল কীভাবে কাজ করে এবং তার ভিতরের রেসিপি বুঝতে আগ্রহী ডেভেলপারদের জন্য এটি একটি এক্সাইটিং ওয়ার্কশপ হতে যাচ্ছে। এছাড়াও শিখবেন কীভাবে http, fs, url, stream, crypto ইত্যাদি মডিউল দিয়ে একটি শক্তিশালী, দ্রুত, এবং ডিপেনডেন্সি-ফ্রি ব্যাকএন্ড সিস্টেম তৈরি করা যায়। ওয়ার্কশপ শেষ হতে হতে আপনার কাছে থাকবে একটি ইউনিক ও পোর্টফোলিও অ্যাপ্লিকেশন, যেখানে থাকবে আপনার Node.js এর গভীর জ্ঞানের ছোঁয়া।

এই ওয়ার্কশপগুলো আমাদের কাছে শুধু কিছু শেখানো নয়, বরং আপনাদের সঙ্গে মিলে একসাথে এগিয়ে যাওয়ার এক নিরন্তর প্রচেষ্টা।

একটি সিক্রেট শেয়ার করি, বর্তমানে ওয়ার্কশপগুলোতে 🐦"Early Bird Offer!" চলমান রয়েছে। অর্থাৎ যারা আগে এনরোল করবেন তাদের জন্য Up to 65% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে।

ওয়ার্কশপ সম্পর্কে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: https://stacklearner.com/workshops

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


HOLDING 7-8, Banasree Main Road, Block A, AMINA GREEN PARK
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00