Green Innovation Technology Firm

Green Innovation Technology Firm

Share

16/03/2022
05/03/2022

প্রিয় সুধী ,
আসসালামু আলাইকুম।

আপনারা ইতোমধ্যে সকলেই অবগত আছেন যে, গ্রীণ ইনোভেশন টেকনোলজি ফার্ম বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করা প্রতিষ্ঠান, তাই সরকারি সকল নির্দেশনা মোতাবেক কাজ করা আমাদের দায়িত্ব।

এখানে উল্লেখ্য যে, যদিও করোনাকালিন নিষেধাজ্ঞা পূর্ব ও পরবর্তী সময়ে বারংবার এভাবে তারিখ পরিবর্তনের ফলে "গ্রীণ ইনোভেশন টেকনোলজি ফার্ম " সর্বাধিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তথাপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা এবং সম্মান অক্ষুণ্ণ রেখে আয়োজক প্রতিষ্ঠান "গ্রীণ ইনোভেশন টেকনোলজি ফার্ম' সরকারি সকল নির্দেশনা মেনে অবিচল ভাবে পরিচালিত হচ্ছে।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আগামী *১০-১২ মার্চ - ২০২২* তারিখ এর ময়মনসিংহে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য "আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স - ২০২২ " তারিখের অনুষ্ঠান পুনরায় কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এর নির্দেশে অনুষ্ঠানের তারিখ *পুনঃ নির্ধারণে* বাধ্য হচ্ছি। তাই আগামী ১০-১২ মার্চ ২০২২ এর পরিবর্তে মাননীয় মন্ত্রী মহোদয় এর ধার্য্যকৃত তারিখ *২৪-২৬ মার্চ ২০২২* তারিখে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র "টাউন হল অডিটোরিয়াম এ কনফারেন্স এবং উমেদ আলী খেলার মাঠে প্রদর্শনী' র পূর্ব নির্ধারিত ভেন্যু এবং *সম্মানিত প্রধান অতিথিদ্বয়, বিশেষ অতিথিগণ এবং সম্মানিত অন্যান্য অতিথিগণের উপস্থিতি* অপরিবর্তিত রেখে অনুষ্ঠিত হবে।

ইতোপূর্বের ন্যায় আপনাদের সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আগামী *২৪-২৬ মার্চ ২০২২* তারিখে ৩ দিনের " আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স - ২০২২ " কে সফল করার লক্ষ্যে এগিয়ে চলছি। সেই সাথে গ্রীণ ইনোভেশন টেকনোলজি ফার্ম এর সাথে আপনাদের এই দৃঢ় বন্ধুত্বপূর্ন সহযোগিতার জন্য সকলের কাছে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের এমন প্রানবন্ত সহযোগিতা আমাদের এই **২৪-২৬ মার্চ - ২০২২ **
তারিখের ৩ দিন ব্যাপী- অনুষ্ঠিতব্য "আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স - ২০২২" কে সফল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সহ-

ফাউন্ডার এন্ড সিইও
মাকসুদা সুলতানা ঐক্য
গ্রীণ ইনোভেশন টেকনোলজি ফার্ম।

যোগাযোগঃ 01554310077,
01916662299

Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1208