A For Advantures
25/12/2022
#গ্রামেরসৌন্দর্য
26/10/2022
সুবহানআল্লাহ
পৃথিবীতে মোট
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুল মুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে আমাদের সবাইকে জানা ও বোঝার তাওফিক নসিব করুন। 🤲
21/10/2022
📓 "রিজিক প্রসারিত ও সংকুচিত" 📓
**********************************
'বিসমিল্লাহির রহমানির রহিম,
---
মহান আল্লাহ তা'আলা বলেন-
-
"আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছে করেন, আর যার জন্য চান, সীমিত পরিমাণে দেন।
তারা পার্থিব জীবনে আনন্দে মেতে আছে, অথচ আখেরাতের (পরকালের) তুলনায় দুনিয়ার জীবন, অতি নগণ্য বস্তু।"
_________[সুরা- রা'দ, আয়াত-২৬]_______
~~~
২৬ নং আয়াতের সংক্ষিপ্ত তফসীর-
-
এখানে আল্লাহ তাআ’লা বর্ণনা করেছেন যে, যার জীবিকা তিঁনি প্রশস্ত করার ইচ্ছা করেন, তা তিঁনি করতে পারেন।
আবার যার জীবিকা সংকীর্ণ করার ইচ্ছা করেন, সেটাতেও তিঁনি সক্ষম। এই সব কিছু হিকমত ও ইনসাফের সাথেই হচ্ছে।
-
কাফিররা দুনিয়াকেই আশ্রয় স্থল মনে করে নিয়েছে। তাই তারা আখেরাত থেকে রয়েছে সম্পূর্ণ উদাসীন। তারা মনে করে নিয়েছে যে, এখানকার সুখ স্বাচ্ছন্দ্যই আসল ও ভাল।
অথচ প্রকৃত পক্ষে এখানে তাদেরকে অবকাশ দেয়া হয়েছে মাত্র এবং ধীরে ধীরে তাদেরকে পাকড়াও করারই সূচনা হচ্ছে। কিন্তু তাদের কোন অনুভূতিই নেই।
-
মু'মিনরা যে আখেরাত লাভ করবে তার তুলনায় এই দুনিয়া উল্লেখ যোগ্য কিছুই নয়। এটা খুবই অস্থায়ী ও নগণ্য জিনিষ।
পক্ষান্তরে আখেরাত চিরস্থায়ী ও উত্তম জিনিষ। কিন্তু মানুষ সাধারণতঃ আখেরাতের উপর দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকে।
---
বানু ফাহর গোত্রের লোক, মুসতাওরিদ (রাঃ) হতে বর্ণিত আছে যে,
রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ
“আখেরাতের তুলনায় দুনিয়াটা ঠিক এই রূপ যেমন তোমাদের কেউ এই অঙ্গুলীটি সমুদ্রের পানিতে ডুবিয়ে দেয়, অতঃপর ঐ অঙ্গুলীতে কতটুকু পানি উঠেছে, তা তো সে দেখতেই পায়।”
ঐ সময় তিনি তাঁর শাহাদত অঙ্গুলী দ্বারা ইশারা করেছিলেন। (অর্থাৎ তার অঙ্গুলীর পানিটুকু সমুদ্রের পানির তুলনায় যেমন, দুনিয়াও আখেরাতের তুলনায় তেমন)।"
(সহীহ মুসলিম: ২১৯৩, কিতাবুল জান্নাহ)
-------------[তফসীর ইবনে কাসির]-------------
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Shyamoli, Ring Road,
Dhaka
1207