__ehsan_sarkar
28/07/2025
[১]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (প্রমাণ কমেন্টে) আজকের সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের ফেস্টের মোশন ছিলো,
❝এই সংসদ বিবাহ পরবর্তী অন্য নারী/পুরুষের সাথে সম্পর্ক স্থাপনকে সমর্থন করে।❞
এখন আপনি যদি এটার বিরোধিতা করতে যান তাহলে তারা বলবে এটা হাইপোথেটিকাল ডিবেইট। সুতরাং এটা করলে সমস্যা কি?
এখানে,মোটাদাগে পক্ষের লজিকগুলো থাকবে সব ওয়েস্টার্ন ফিলোসফি থেকে ধার করা।
আর বিপক্ষের লজিকগুলো থাকবে ধর্মের অথবা সমাজ কাঠামো কিভাবে ভেঙে পড়ে এক্সট্রা ম্যারিয়াল এফেয়ার এর কারণে সেই বিষয়গুলো।
[২]
এসব ইউনিভার্সিটি তে কেন দেয়?
এইজন্য দেয় যাতে আপনার মোরাল গ্রাউন্ড টা ভেঙে গিয়ে আস্তে আস্তে নরমালাইজড হয়ে যেতে থাকে। এগুলোকে তখন আর ক্রাইম ভাববেন না একটা সময় গিয়ে। তারা এসব করে যাতে আপনি যেন যুক্তিকে প্রাধান্য দিতে থাকেন ওয়াহীর পরিবর্তে।
এই ধরনের লোকেদের মধ্যেই একদল শ্রেণি তৈরি হয় যারা শাতিম ইস্যু আসলে বলে লজিক দিয়ে ফাইট করতে। অথচ শাতিম এর শাস্তি কি সেটা অবশ্যই অবশ্যই যুক্তির চেয়ে ওয়াহী প্রাধান্য পাবে।
ইউনিভার্সিটির একটা অন্যতম সমস্যা হচ্ছে, মানুষকে ফিতরাত এর উপর থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়৷ ইসলামের মূল আকিদা থেকে বিচ্যুত করে ফেলে। সেইজন্য ইসলামিক স্কলাররা অনেকেই ইউনিভার্সিটি পড়তে নিষেধ করতে থাকেন। আবার অনেকে রুখসত এর কথা বলেন অবস্থা সাপেক্ষে তাই পড়তে বলেন ব্যক্তিভেদে।
[৩]
এই ধরনের মোশন বাস্তবিক পক্ষে সমাজ কাঠামো কে চ্যালেঞ্জ করে। সমাজ কাঠামো কে ওয়েস্টার্নদের আদলে পরিবর্তন করে দিতে চায়,তাই এটার বিপক্ষে বলা অবশ্য জরুরি। কারণ একটা সভ্যতার শেষ স্তর থাকে,পরিবার কাঠামো। যেটা ভেঙে গেলে সভ্যতা নি:শেষ হয়ে যাবে।
এই ধরনের মোশন দেওয়া থেকে বিরত থাকা তাই অতীব জরুরি যাতে বিষয়গুলো কে স্বাভাবিক চোখে না দেখা হয় বরং ক্রাইম এর চোখেই দেখা হয়।
( চেক কমেন্ট)
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka