Ariya's Collection
24/02/2025
খেশ শাড়ি
আমরা সবাই জানি খেশ শাড়ি এক ভিন্নতার ছোঁয়া আছে। এইটা একটি রিসাইক্লিং পণ্য। কারন খেশ তৈরিতে প্রয়োজন পুরাতন সুতি কাপড়। আমরা অনেকেই আমাদের পরিধেয় সুতি কাপড়টি ব্যবহার করে পরবর্তীতে তা ফেলে দেই। এই ফেলে দেয়া কাপড় থেকেই তৈরি হয় খেশ। কারন পুরাতন সুতি কাপড়কে রিসাইক্লিং করে তা খেশ তৈরির উপযোগী করে তোলা হয়। কিন্তু আমাদের ফেলে দেয়া সব কাপড় কাজে লাগে না। এর যথেষ্ট কারন রয়েছে এই যেমন অনেক সময় ভালো কাপড়ও আমরা বাড়িতে ধুলা-বালি পরিষ্কার করার কাজে লাগাই যা আর পরে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব না। এছাড়াও আরও অন্যান্য অনেক কারন রয়েছে।
এখানেই প্রয়োজন দক্ষ জনবল যাদের মাধ্যমে সঠিক কাঁচামাল সংগ্রহ করা সম্ভব। কারন তারা দক্ষ হলে কি ধরনের কাপড় কাঁচামাল হিশেবে সবচেয়ে বেশি উপযোগী তা সংগ্রহ করতে পারবে। এর ফলে বেকারত্ব দূর করাও সম্ভব। কারন এমন অনেক মানুষ আছে যারা বেকার এবং তারা যেকোন ধরনের কাজ করতে প্রস্তুত। যদি তাদেরকে সচেতন করে তোলা যায় তাহলে তাদের মাধ্যমে খেশ শিল্পের উন্নতি সম্ভব। কারন তাদের দক্ষতা খেশ তৈরিতে মান সম্পন্ন কাঁচামাল সংগ্রহে সহায়তা করবে।
আমাদেরকে দেশীয় শিল্পের অগ্রযাত্রায় প্রতিটি কাজ গুরুত্ব নিয়ে করতে হবে তা সে যে ধরনের কাজ হোক না কেন। এর জন্য প্রয়োজন একটি শিল্প গড়ে উঠার পেছনের যাবতীয় কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করার। আলোচনার মাধ্যমেই সমস্যা উঠে আসবে এবং সেখান থেকেই সমাধানের পথ উন্মোচিত হবে।
06/12/2024
হলুদ খেশ শাড়ি
10/10/2024
এই পূজায় নীল গামছা খেস শাড়িটি পাওয়া যাবে মাত্র ১০৫০ টাকা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka