F e e l i n g s

F e e l i n g s

Share

15/04/2026

বুঝছো? তোমাকে বেশি ভালোবেসে তোমার কাছেই সস্তা হয়ে গেলাম! তোমাকে বেশি দাম দিতে গিয়ে আমার দাম ই কমে গেলো!
আমার মান অভিমান,আমার রাগ তোমাকে ছুঁয়ে যায় না। তুমি বুঝে গেছো যা ই হয়ে যাক 'আমি তোমাকে ছাড়বো না!
আমি এমন সস্তাও হতে চাইনি! আমি চাইনি তোমার কাছে 'সহজলভ্য' হয়ে যেতে! আমি তোমাকে একটু বেশি ই ভালোবেসে ফেলছিলাম!
ঠিক ই আছে,না? বেশি ভালোবাসতে গেলাম কেনো? তুমি বলছিলা? বলো নাই তো!
আমার ই দোষ! বেশি ভালোবেসে ফেলার মতো বড় দোষ আর নাই!

20/01/2026

Finally, I accepted it.
we can’t be together anymore.
We never truly understood each other.
Thank you for everything
for teaching me what love feels like,
and what pain feels like too.
I hope my distance brings you peace.
I hope you find your freedom.
So I’m stepping back now.
Our future plans failed but I tried.. I really tried.
My chapter ends here
yet I still wish for your happiest days.
Your absence hurts more than your presence ever did
but I’ll survive it.
I’ll learn to live with the silence you left.

20/01/2026

আমার জন্য কেউ কোনদিন অপেক্ষা করেনি, কেউ আমার হাত তার বুকে চেপে ধরে বলেনি, তুমি থেকে যাও।

কারো চোখের আকুতিতে আমার ঠাই হয়নি কোনদিন আমি জানিনা ভালবাসার রঙ কি!

উপেক্ষার পৃথিবীতে আমার আক্ষেপ আর অপেক্ষারা শুধু দীর্ঘ হয়েছে,

একটা দীর্ঘ কল্পনা, শান্ত বিকেলে আসেনি কখনও এসেছে প্রতারণা প্ররোচনা আর বিশ্বাসঘাতকতা!🖤

19/01/2026

আজ আবার রাতটা ভারী লাগছে!
ঘুম আসে না, শুধু স্মৃতিরা এসে ভিড় জমায়, চোখ বন্ধ করলেই তোমার মুখ ভেসে ওঠে সেই হাসি, সেই কথা,
সেই ছোট ছোট অভিমানগুলো,
অথচ আজ আমি কেবল স্মৃতির সাথে বেঁচে আছি,
বাস্তবে তুমি নেই!
কখনও মনে হয়, ভালোবাসা এতটা নিষ্ঠুর কেন?
যে মানুষটাকে সবচেয়ে বেশি চাই, সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে চাই, সেই মানুষটাই কেন আমার হাতছাড়া হয়ে যায়? আমি তো কখনও ছাড়তে চাইনি,
কখনও দূরে যেতে চাইনি, তবুও হারাতে হয়েছে…
তুমি হয়তো আজ ব্যস্ত অন্য জগতে, নতুন হাসিতে,
নতুন গল্পে, আর আমি এখনো দাঁড়িয়ে আছি সেই পুরোনো জায়গাতেই,
যেখানে শেষবার তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে,
প্রতিদিন মনে হয়, যদি একবার ফিরে আসতে, যদি একবার বলতে, আমি আছি তোমার পাশে
কিন্তু হাহাকার ছাড়া আমার কিছুই আর বাকি নেই,
তবুও তুমি না থেকেও, আমার পুরো পৃথিবীটা এখনো শুধু তোমাকেই ঘিরে

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka