Iqlas
নন স্টপ স্ট্রেস ঘুম হারাম করে দেয়। বেঁচে থাকা দূর্বিসহ করে দেয়। আপনি সাইক্রেটিষ্ট এর কাছে গেলে মাথা ঠান্ডা রাখার ওষুধ, ঘুমানোর ওষুধ এইসব দিবে। এতে সাময়িক আরাম পাবেন। প্রকৃত সমাধান হবে না।
আমাদের সকলের সাথে কারিন নামক শয়তান জীন আছে। সে অশান্তির চিন্তা আর অশ্লীল চিন্তায় সবসময় প্রভাবিত করতে চায়। প্রভাবিত হলে তখন একজন নন স্টপ প্রভাবিত হতে থাকে। নন স্টপ স্ট্রেসে থাকে। শয়তান মনে করাতে থাকে এই বলতে পারতি এইটা বলতে পারতি। এইভাবে ভাবতে থাকাটাই স্ট্রেস।
স্ট্রেস হল শয়তানের মূল অস্ত্র। স্ট্রেসের মাধ্যমে শয়তান একজন কে পূন্য থেকে বিরত রাখতে পারে আর পাপ করাতে পারে।
আপনি শয়তানের ধোকায় যা বলতে পারতেন ভাবছেন তা বললে সেও শয়তানের ধোকায় আরো খারাপ কিছু বলতো তখন আপনার আরো খারাপ লাগতো কিন্তু শয়তান এইভাবে ভাবাবে আপনি এইটা বললে জিতে জেতেন।
মুহাম্মদ সাঃ উনার উপর শারিরিক মানসিক জুলুম এর জন্য কখনো ফিতনায় জড়ান নাই স্ট্রেস নেয় নাই। তাই উনি প্রতি মুহূর্ত নামাজ জিকির আমলের ভিতর থাকতে পেরেছেন।
যে যাই বলুক তার সাথে ফিতনায় জড়াবেন না আর তা ভেবে স্ট্রেস নিবেন না। ফিতনায় জড়ালে বা স্ট্রেস নিলে তখন পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রনে থাকতে হয়।
কে কি বললো কে কি ভাবলো তা ভাবাটাই শয়তানের ধোকা।
বেঁচে থাকার মানে দুইরকম হয় শয়তানের ধোকায় ফিতনায় জড়াবেন স্ট্রেসে থাকবেন বা মুহাম্মদ সাঃ কে আদর্শ মেনে ফিতনায় না জড়িয়ে স্ট্রেসে না থেকে প্রতি মুহূর্ত নামাজ জিকির আমলের ভিতর থাকবেন।
মানুষ কি বললো, মানুষ কি ভাবলো শয়তানের ধোকায় তা ভাববেন না। শুধু ভাববেন আল্লাহ কি ভাবলো, আল্লাহ কি করতে বলেছে।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়া অবস্থায়ো শয়তান এই বলতে পারতাম এই বলতে পারতাম এইসব মনে করাবে। তাতে প্রভাবিত হলে নামাজে মনোযোগ দিতে পারবেন না। নামাজ পড়ে নামাজের শান্তি পাবেন না। নামাজ পড়া অবস্থায় শয়তানের ধোকায় কিছু না ভেবে নামাজের ভিতর ঢুকে যাবেন। দেখবেন কত শান্তি লাগে। তখন বেঁচে থাকার মানে উপলব্ধি করতে পারবেন। তখন নামাজের বাহিরেও অশান্তির চিন্তায় প্রভাবিত না হতে জিকির আমলের উপর থাকবেন। তখন সাথের কারিন জীন কে উপলব্ধি করতে পারবেন যে আপনার এমন পরিবর্তন সহ্য করতে পারছে না। আমি নিজেও শয়তানের ধোকায় নন স্টপ স্ট্রেসে থাকতাম। ইসলামের কাছে নিজের ইচ্ছে কে আত্মসমর্পণ করার পর আলহামদুলিল্লাহ কারিন জীন কে হারিয়ে নন স্টপ শান্তিতে থাকতে পারি।🤲🤲
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
1203