Abdullah
ধরেন, আপনি একটা R15 বাইক চালান। সেটার ইন্ডিয়ান খুচরা মুল্য ২ লাখ ( বাংলা টাকায় ২লাখ ৬০ হাজার)। কিন্তু এই বাইকটা সরকারকে ১৫২% CBO ট্যাক্স ( অর্থাৎ ৩লাখ ৯০হাজার টাকা ট্যাক্স) দিয়ে আপনি কিনেন সাড়ে ৬লাখ টাকায়)
এরপর বাইকের নাম্বার করতে ২৫হাজার।
ড্রাইভিং লাইসেন্স ১২হাজার।
টোটাল ৪লাখ ২৭হাজার টাকার মতো নগদ সরকারকে দিচ্ছেন। এর উপর এখন আবার নতুন করে ৫-১০হাজার টাকা আয়কর। তাতেও সমস্যা নেই,কিন্তু
* বাজারের দোকান আমার রাস্তায় কেনো ?
* ফুটপাতের পথচারী আমার রাস্তায় কেনো?
* ফুট অভাব্রিজের মানুষ রাস্তায় কেনো?
*মেইনরোডে ট্যাক্সবিহীন, প্রশিক্ষণহীন অটো কেনো?
* আর তাদের জন্য আমার চলার পথে জ্যাম কেনো?
*আমার রাস্তায় বৈধ পার্কিং জোন কোথায় ?
* আমার স্টপিস কোথায় ?
*নগদ টাকার লাইসেন্সের স্মার্ট কার্ড বাকি কেনো?
*নগদ টাকার নাম্বার প্লেট ও স্মার্ট কার্ড বাকি কেনো?
আমার এসব না দিয়ে, আপনি পার্কিং এর মামলা দেন কিভাবে? হর্ণের মামলা দেন কিভাবে? ডিজিটাল নাম্বার প্লেটের মামলা দেন কিভাবে? রং সাইডের মামলা দেন কিভাবে? ট্যাক্সহীন, প্রশিক্ষণহীন অটোকে উলটো পথে গেলে আটকাচ্ছেন না। অথচ এতো এতো টাকা সরকারকে দেওয়ার পরও আমাকেই আবার মামলা দিচ্ছেন যে?কেনো?
বর্তমানে নেতাদের অবস্থা 🫡😜
#নির্বাচন
#রাজনীতি
#মানবিকনেতা
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka