K Tech Exclusive

K Tech Exclusive

Share

12/04/2026

একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে একই এমএফএস প্রতিষ্ঠানে একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, যা মোবাইল ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনার একটি আইডি দিয়ে একট বিকাশ, একটি রকেট, একটি উপায় বা একটি করে অনান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট করতে পারবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে জালিয়াতি, প্রতারণা ও অবৈধ লেনদেন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গ্রাহকের নিজস্ব এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমেই অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করতে কাজ চলছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং বিটিআরসি-এর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই মোবাইল নম্বর যাচাইকরণ কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার জানিয়েছে, এমএফএস ব্যবহারে নিরাপত্তা বাড়াতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাশাপাশি গ্রাহকদের সচেতন করতে এসএমএস, ভয়েস মেসেজ ও গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এই উদ্যোগ ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তুলবে এবং আর্থিক খাতে আস্থা বাড়াবে।

10/04/2026

এবিবি জানিয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো সারা দেশে এজেন্ট বাড়িয়ে ব্যাংকিং সেবা সহজলভ্য করতে চায় বাণিজ্যিক ব্যাংকগুলো, এজন্য এজেন্ট ব্যাংকিং নীতিমালা আরও সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে, বর্তমানে ব্যাংকগুলো এজেন্ট নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের উপর নির্ভরশীল হলেও এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেরাই দ্রুত এজেন্ট নিয়োগ করতে পারে, এই বৈষম্য দূর করে একটি সমান সুযোগের পরিবেশ তৈরির দাবি জানিয়েছে ব্যাংকাররা, তারা মনে করছে এতে খরচ কমবে এবং সারা দেশে দ্রুত নেটওয়ার্ক বিস্তার সম্ভব হবে, বুথ নির্ভরতা কমিয়ে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং পরিচালনার কথাও বলা হয়েছে, যেখানে গ্রাহকরা সহজেই এজেন্টের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন, এজেন্টরা কমিশনের মাধ্যমে আয় করবে যা তাদের উৎসাহিত করবে, একই সঙ্গে কাগুজে টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে, সামনে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক হওয়ায় এই উদ্যোগ আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, বৈঠকে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা ও অতিরিক্ত দামে ডলার কেনা বন্ধে সতর্কতা নিয়েও আলোচনা হয়েছে, পাশাপাশি ব্যক্তিগত ঋণসীমা বাড়ানোসহ ব্যাংকিং খাতের আরও কিছু নীতিমালা হালনাগাদের প্রস্তাব দিয়েছে এবিবি।

সোর্স: BdNews24

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


H-24, Darul Aman Housing , DCC Road, Mirpur
Dhaka
1216