North Bengal Development Forum-NBDF

North Bengal Development Forum-NBDF

Share

17/04/2026

নর্থ বেঙ্গল ফোরামঃ ঐক্য ও সেবার এক অনন্য প্ল্যাটফর্ম
নর্থ বেঙ্গল ফোরাম উত্তরবঙ্গের ১৬টি জেলার সাধারণ মানুষের মধ্যে ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। এটি মূলত এমন একটি ভাত্রীপ্রতিম সংগঠন যেখানে উত্তরবঙ্গের সুসন্তানরা একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে একত্রিত হয়েছেন।
আমাদের মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য:
ভ্রাতৃত্বের বন্ধন: ঢাকার কর্মব্যস্ত জীবনে বা বিদেশে অবস্থানরত উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটি সামাজিক সেতুবন্ধন তৈরি করা।
অরাজনৈতিক ও নিরপেক্ষ: সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। এটি কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে।
আঞ্চলিক উন্নয়ন: উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও সামষ্টিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।
পারস্পরিক সহযোগিতা: সদস্যদের আপদে-বিপদে একে অপরের পাশে থাকা এবং ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখা।
সামাজিক উন্নয়নমূলক কাজ: শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এবং দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের সহায়তা করা।
কেন আমরা ঐক্যবদ্ধ?
উত্তরবঙ্গ তথা পাবনা,সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুরসহ সব জেলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে এবং এই মাটির মানুষের অধিকার ও জীবনযাত্রার মানোন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
স্লোগানঃ
"ঐক্যের বন্ধনে উত্তরবঙ্গ, সেবার তরে আমরা বদ্ধপরিকর।"

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


GA-93, Middle Badda, Gulshan, Dhaka
Dhaka
1212