Sakib
01/03/2026
আমি সবসময় মানুষকে নিজের কাছ থেকে দূরে রাখি। ব্যাপারটা এমন নয় যেন আমি মানুষ ঘৃণা করি, মানুষ আমার কাছে প্রচন্ড আকর্ষণের জিনিস। কত মানুষ আমার আপন হতে চেয়েছে, জোর করে হলেও কাছে থাকতে চেয়েছে, আমি অবহেলা দেখিয়ে দূরে সরিয়েছি। এর কতেক কারণ রয়েছে নিশ্চয়–
আমি শঙ্কামুক্ত জীবন চাই, দায়িত্বমুক্ত জীবন, অনুভূতিমুক্ত জীবন। এমন স্বার্থপর জীবন–যে শুধু নিজেকে সঙ্গী করেই বাঁচতে চায়।
15/07/2025
এই পৃথিবীতে যে জন থেকে যায় জীবনানন্দের মত নিঃশব্দে— পৃথিবীর কিইবা যায় আসে। কলকারখানা তো দিব্যি চলে। ইউনিভার্সিটির গেটে রোজ ঝালমুড়ি বসে। ভোর হলে রোজ শালিক রেওয়াজ আয়োজন করে। এই পৃথিবী পুরোটাই কোলাহলের। যারা কোলাহল ভয় পায়, তারা নিশ্চয়ই এই পৃথিবীতে এসেছে শুধু মৃত্যু আর কদিন বাকি সেটা হিসেব করতে।
৩১২, সূর্যসেন হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Dhaka