Umran Institute

Umran Institute

Share

21/05/2026

মানবসভ্যতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সভ্যতা হলো ইসলামী সভ্যতা। সর্বশ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটি কারণ হলো, এ সভ্যতার ভিত্তি জ্ঞান ও হাকীকতের উপর প্রতিষ্ঠিত। অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার ও ধর্মান্ধতার বিন্দুমাত্র স্থান নেই এ সভ্যতায়। যার ফলে সুদীর্ঘ ১২শ বছর পৃথিবীর বিভিন্ন অঞ্চল শাসন করতে সক্ষম হয়েছে আদালত ও আখলাকের অনন্য দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে।

ইসলামী সভ্যতার আলেম, দার্শনিক ও চিন্তাবিদগণের গবেষণা ও জ্ঞানার্জনের মূল উদ্দেশ্য ছিল হাকীকত অর্জন করা, প্রকৃত বিষয় উন্মোচন করা এবং যেভাবেই হোক সত্যকে তুলে ধরা। যার ফলে তাদের চিন্তা ও দর্শন অনায়াসে সমাজ ও মানুষের ফিতরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো। সমাজ, রাষ্ট্র ও মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করত। যা সুখ-সমৃদ্ধিপূর্ণ সমাজ ও রাষ্ট্রব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে।

ইসলামী সভ্যতার অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র হলেন ইবনে খালদুন। যাকে আলাদা কোনো একটি ক্ষেত্রের বিশেষজ্ঞ বলা তাঁর প্রতি অবিচার করার শামিল। তিনি একাধারে একজন দার্শনিক, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী; সবকিছু ছাপিয়ে তিনি বিখ্যাত ‘ইলমুল উমরান’-এর প্রতিষ্ঠাতা। আর ‘ইলমুল উমরান’-কে বর্তমান ভাষায় ‘ইলমুল মাদানী’ বা ‘সভ্যতাসংক্রান্ত জ্ঞান’ হিসেবে অভিহিত করা হয়।

তার মানে, একটি সভ্যতার সাথে যা যা সম্পর্কিত কিংবা একটি সভ্যতার জন্য যা যা প্রয়োজন, সে সকল বিষয়ের উপর ইবনে খালদুন দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। একটি সভ্যতা যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, সেসব সমস্যার উপর আলোকপাত করেছেন এবং সমাধান বের হওয়ার মূলনীতি উপস্থাপন করেছেন।

সভ্যতার ব্যাপারে ইবনে খালদুনের চিন্তা ও দর্শন অন্যান্য সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী বা অর্থনীতিবিদদের মতো ইউটোপিয়ামূলক নয়। তিনি রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করার ফলে সমাজ, রাষ্ট্র ও মানুষকে খুব ভালোভাবে অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলেন। এমনিতেই তাঁরা—ইসলামী সভ্যতার আলেম ও দার্শনিকগণ—সর্বদা হাকীকত অন্বেষণের চেষ্টা করতেন। এর সাথে যখন বাস্তব অভিজ্ঞতা যুক্ত হয়, তখন তা সর্বজনীন জ্ঞান ও চিন্তায় রূপান্তরিত হয়। ফলে ইবনে খালদুনের ‘ইলমুল উমরান’ সময়কে অতিক্রমকারী একটি জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা তাঁর মৃত্যুর ৬০০ বছর পরও মানুষের কল্যাণে কাজে লাগছে।

06/05/2026

সমাজ ও সভ্যতার অধঃপতন রোধে...

Photos from Umran Institute's post 22/04/2026

একাডেমি বিভাগ || উমরান পাঠচক্র

আলহামদুলিল্লাহ...
উমরান ইন্সটিটিউটের তত্ত্বাবধানে আয়োজিত হলো “উমরান পাঠচক্র”-এর প্রথম আয়োজন। এবং, এখন থেকে নিয়মিতই “উমরান পাঠচক্র”-এর আয়োজন হতে থাকবে, ইনশাআল্লাহ।

“উমরান পাঠচক্র”-এর প্রথম পর্বের আলোচ্য বিষয় ছিল– ত্রৈমাসিক মিহওয়ার এর নবম সংখ্যায় প্রকাশিত প্রফেসর ডক্টর তারিক রামাদান এর “নৈতিকতার স্বাধীনতা ও স্বাধীনতার নৈতিকতা” শীর্ষক প্রবন্ধ।

উমরান ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট জনাব মিফতাহুর রহমান এর সঞ্চালনায় পাঠচক্রটি পরিচালনা করেন– ত্রৈমাসিক মিহওয়ার এর সম্পাদক জনাব হাসান আল ফিরদাউস।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka