Md.Rasel Rana Shuvo
৩ ফেব্রুয়ারী মঙ্গলবার
#মহীয়সী
চাতক যেমন তৃষ্ণায় বুক ফেটে মরে, তবু নদীর জল ছোঁয় না,
আমিও তেমনি এই মিথ্যে নগরীর কোনো সুখেই ভাগ বসাই না।
সহস্র পুকুর-নদী-জলাশয় চাতকের কাছে যেমন অর্থহীন, তেমনি তোমার অভাবের কাছে এই মহাবিশ্ব আমার কাছে মূল্যহীন।
চাতক আকাশপানে চেয়ে থাকে- এক পশলা বৃষ্টির প্রতীক্ষায়,
আমি পথের দিকে চেয়ে থাকি- তোমাকে একবার দেখার আশায়।
চাতক যদি তার তৃষ্ণার্ত হৃদয় নিয়ে কাতরাতে কাতরাতে মৃত্যু বরণ করে, তবে এই দায় ভার কাকে দিবো? পাষাণ পৃথিবীর নিষ্ঠুর আকাশ কে দিবো-
নাকী দায়ি করবো চাতকের নির্বোধ পাগলামিকে?
সে চাইলেই কিন্তু জলাশয়ের জলে মিটাতে পারত তার তৃষ্ণা, তবুও সে স্বেচ্ছায় তৃষ্ণার্ত থাকা কে বেছে নিয়েছে- হয়তো আকাশ কে ভালোবেসে, বৃষ্টি ফোঁটার অপেক্ষার আক্ষেপ নিয়ে কাটিয়েছে।
তবে তো আমিও চাতকের মতো বোকা, অথবা নির্বোধ প্রেমিক- যার ভালোবাসায় ক্ষুত ছিল না।
পাষাণ পৃথিবী তৃষ্ণার্ত চাতকে দেখে হাসে, কিন্তু চাতকের সেই আভিজাত্য বোঝে না। তারা জানে না, মেঘের থেকে ঝরে পড়া এক ফোঁটা শুদ্ধ জলের জন্য অনন্তকাল তৃষ্ণার্ত থাকা, হাজার নদীর অশুদ্ধ জলে ঠোঁট ডোবানোর চেয়ে অধিকতর সম্মানের!
নদীর জলে সবার তৃষ্ণা মেটে, আমার মেটে না; আমি সেই চাতক, যে বৃষ্টির অভাবে মরে যায়, তবু অশুদ্ধ জল ছুঁই না!?..
~~~~....শুভ....
গোধুলির অন্তিম মুহূর্তে প্রকৃতিকে উপভোগ করতে নদীর পাড়ে বসে আছি. ..
ভালোই লাগতেছিল ওই সময়ে মধ্যবয়স্ক ১ জন ফকির পাশ দিয়ে যাওয়ার সময় আমায় দেখে পাশে বসে আমার দিকে তাকিয়ে থেকে তারপর কাঁধে হাত রাখলো...!!
এরপর বিড়বিড় করে বললো ★★
কি অদ্ভুত লাশ,,আবার নিঃশ্বাসও নেয়..এতো দেখছি আবার মিটিমিটি হাঁসেও...!!!
বলেই কিছু বুঝে ওঠার আগেই নদীতে ঝাপ দিয়ে ওপারে চলে গেল আজ অবধি আর ঐ পাগলের
সন্ধান পাইলাম না,....!!!
:মনের ক্ষুধায় নিজেকে খেলাম,
স্বাদ যে কত তিক্ততা,
মৃত্যুর এখন লেগেছে ক্ষুধা,
কবর ডাকছে আসবানা.😅
উত্তরে মনরে কইলাম প্রকৃতি সুন্দর
এটা কোন কথা না.
পৃথিবী টা ও অনেক সুন্দৱ,
জীবন আৱো বেশী সুন্দৱ.
সবুজেৱ মাঝে হাৱিয়ে যাও..
জীবনকে নতুন কৱে খুঁজে পাবা 🥺🥺🥺
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka