WebMaster Sohel

WebMaster Sohel

Share

24/02/2026

এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে React JS Installation দেখবো।
React JS কি, Node.js কেন দরকার, npm / npx ব্যবহার করে কিভাবে React App তৈরি করতে হয়—সব কিছু Bangla ভাষায় Step by Step বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই ভিডিওটি তাদের জন্য:

যারা React JS নতুন শিখছে

Frontend Developer হতে চায়

JavaScript থেকে React এ আসতে চায়

31/12/2024

অতীতের সব দুঃখ কষ্ট ভুল ভ্রান্তি ও হতাশা গুলো পিছনে ফেলে প্রত্যাশা ও স্বপ্ন পূরণে সফল হোক সকলের জীবন। Happy New Year 2025

10/09/2024

প্রবলেম সলভ স্কিল বাড়ানোর ১৩টি উপায় :

প্রোগ্রামিং মানে প্রতিদিন নতুন নতুন সমস্যার সমাধান করা। আপনি যত প্রোগ্রামিং করবেন, আপনার প্রব্লেম সলভিং স্কিল ততই ভালো হবে।
Every programmer and programming learner must become a problem solver

০১। প্রোগ্রামিং শেখা : প্রোগ্রামিং শিখতে গেলে, ছোট ছোট উদাহরণ এবং অনুশীলন করছেন। আপনি প্রব্লেম সলভিং স্কিল বাড়াচ্ছেন।

০২। প্র্যাকটিস প্রজেক্ট : নিজে নিজে ছোট ছোট প্রজেক্ট প্র্যাকটিস করার সময়, বিভিন্ন সমস্যার সমাধান করছেন। প্রতিটি ফিচার, ফাংশনালিটি বা বাগ সবই একেকটা সমস্যা যেগুলো নিয়ে আপনি কাজ করছেন। আপনি প্রব্লেমটাই সলভ করছেন।

০৩। টিম প্রজেক্ট : কোডের ইন্টিগ্রেশন, টিম মেম্বারদের সাথে যোগাযোগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট করছেন। প্রতিটি ক্ষেত্রেই আপনি একজন সমস্যার সমাধানকারী হয়ে উঠছেন।

০৪। ফ্রন্ট-এন্ড : ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স, ইন্টারেক্টিভ করার সময় প্রতিটি ধাপেই আপনি সমস্যার সমাধান করছেন।

০৫। ব্যাক-এন্ড : ব্যাক-এন্ড ডেভেলপমেন্টে- সার্ভার, ডেটাবেস এবং API-এর বিভিন্ন সমস্যা সমাধান করছেন। স্কেলিবিলিটি, সিকিউরিটি, এবং পারফরমেন্স সম্পর্কিত সমস্যা সমাধান করছেন। আপনি প্রব্লেম সলভিং স্কিলটাই বাড়াচ্ছেন।

0৬। ডাটাবেস : ডাটাবেস ডিজাইন, ম্যানেজমেন্ট, ডেটা স্টোরেজ, রিট্রিভাল, অপ্টিমাইজেশন, কুয়েরি, লজিক প্রতিটি বিষয় একেকটি সমস্যা। আপনি এখানেও একজন সমস্যার সমাধানকারী হয়ে উঠছেন।

০৭। বাগ ফিক্সিং : কোডের মধ্যে যেকোনো ত্রুটি খুঁজে বের করছেন, ফিক্স করছেন- আপনি প্রব্লেম সলভ করছেন।

০৮। নতুন টেকনোলজি শেখা : নতুন টেকনোলজি শিখতে গেলে, নতুন চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয়। যখন নতুন টেকনোলজি শিখে তা প্রয়োগ করেন, তখন বাস্তবসম্মত সমস্যার সমাধান করছেন।

০৯। লজিক্যাল চিন্তা : প্রতিটি প্রোগ্রাম, ফাংশন, এবং কোড লাইন একটি লজিক্যাল সমস্যার সমাধান। যত বেশি প্রোগ্রামিং করবেন, ততই আপনার লজিক্যাল চিন্তা শক্তি বাড়তে থাকবে।

১০। অপ্টিমাইজেশন : মেমোরি -জটিলতা কমাচ্ছেন, কোডের গতি বাড়াচ্ছেন। আপনি বাস্তবসম্মত সমস্যার সমাধান করছেন।

১১। টেস্টিং : টেস্ট কেইজ নিয়ে কাজ করা, বাগ ধরা, ফলাফল বিশ্লেষণ দক্ষতা - প্রতিটি ধাপই একেকটি সমস্যা। যেখানে আপনি একজন সমস্যার সমাধানকারী।

১২। মেন্টরিং : যখন অন্যদের কোডিং শেখাচ্ছেন বা মেন্টরিং করছেন, তখন তাদের সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করছেন। এটি আপনার নিজস্ব সমস্যার সমাধানের ক্ষমতাও বাড়ায়।

১৩। LeetCode, HackerRank : থিউরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করছেন - আপনি প্রব্লেমটাই সলভ করছেন।
প্রোগ্রামিং মানে প্রতিদিন নতুন নতুন সমস্যার সমাধান করা। আপনি যত প্রোগ্রামিং করবেন, আপনার প্রব্লেম সলভিং স্কিল ততই ভালো হবে।

Call now to connect with business.

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Malibagh Building 1083, 3rd Floor Dhaka
Dhaka
1219