Monsoon
Nice place with nice moment
22/04/2026
সুসম্পর্ক রক্ষা করা ইবাদত, তবে দুষ্টমানুষদের সাথে সুসম্পর্ক জরুরী না কারণ আল্লাহ বলেন নি নিজের ক্ষতি করো । ক্ষতির আশংকা যেখানে নিজেকে গুটিয়ে নেয়া বুঝে শুনে চলা আপনার দায়িত্বে । নিজের শান্তিকে রক্ষা করা নিরাপত্তা।
যেখানে কেউ বারবার বিষ ঢালে,সেখানে দূরত্বই জায়েজ ও উত্তম।কারণ দুটি খারাপ কথা বা পরনিন্দা থেকে দূরত্ব থাকা আপনি আপনার হেফাজত করবেন তা আপনার অধিকার জায়েজ ও অবশ্যই কর্তব্য ।
01/04/2026
আলহামদুলিল্লাহ, আমি এখন নিজেকে ভালো রাখতে শিখে গেছি। এখন আর কারো আমাকে ভালো লাগা বা খারাপ লাগা আমাকে ভাবায় না। কে আমাকে নিয়ে কি ভাবছে, পিছনে কি বলে বেরাচ্ছে তা নিয়েও আমি খুব একটা মাথা ঘামাই না। কারন আমাকে যিনি সৃষ্টি করেছেন,উনি তো জানেন আমাকে,তাহলেই হবে।
নিজের কেয়ার করা শিখে গেছি, হাসবেন্ড কেন মনোযোগ কম দিলো বা বাচ্চাদের দোহাই দিয়ে নিজেকে অবহেলা করি না। নিজের খেয়াল নিজেরই রাখতে হয়। নিজের ভালো লাগাগুলো নিজেকেই আগলে রাখতে হয়। কারো উপর অযথা মন খারাপ বা অভিযোগ না দিয়ে নিজেকে নিজেরই ভালো রাখতে জানতে হয়। নিজের শখগুলো হয়তো আজ সন্তানদের কথা ভেবে বাদ দিচ্ছেন কিন্তু সেই সন্তানদের সামনেই হয়তো হা হুতাশ করবেন একদিন যে ওদের জন্য সব শখ শেষ করেছেন। বিশ্বাস করেন ওদের কিছুই আসবে যাবে না। আপনাকে আপনি নিজেই প্যাম্পার করুন।নিজেকে নিজেই কোনো ভালো কিছু করলে সাবাশ দিন,গিফট দিন।দেখবেন ভালো লাগবে।
আর আমার মত যদি কেউ ফুলপ্রেমী হোন,তাহলে নিজেকে নিজেই ফুল উপহার দিন। হাসবেন্ড যখন দিবে ওটা আলাদা বিষয় বা না দিলেও গাল ফুলায় না থেকে নিজেই কিনুন নিজের জন্য।
আসলে ৩০ এর পর বেশিরভাগ নারীরা অনেককিছুই প্র্যাক্টিক্যালি ভাবতে পারে আর অভিজ্ঞতায় শিখে যায়।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Mirpur
Dhaka
1216