Master
22/11/2025
এগুলা কি মনে আছে ??
22/07/2025
এই সোনার বাংলাদেশে সবকিছুর দাম হুহু করে বাড়লেও, দাম কমে শুধু মানুষের প্রাণের। কমে বলাটাও ভুল হবে, প্রাণের দাম কি আসলেই কোনদিন ছিল?
স্কুলের ক্লাসরুমে বসেও ফুলের মতন নিষ্পাপ বাচ্চারাও নিরাপদ না। আচমকাই বিমান ধসে পড়ে। এখানে ফুটপাতে হেঁটেও আপনি নিরাপদ না। কেউ এসে অজান্তেই গায়ের উপর গাড়ি উঠিয়ে দেবে। নিজের ঘরে থেকেও আপনি নিরাপদ না। জানালা দিয়ে বুলেট এসে আপনাকে চিরতরে নিস্তব্ধ করে দেবে। ট্রেনের ভেতরেও আপনি নিরাপদ না, কেউ শুধু স্বার্থের জন্য জনাকীর্ণ ট্রেনে আগুন লাগিয়ে দেবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, মাথার উপর ফ্লাইওভার ধসে পড়ে মরে যাবেন। কোন কারন ছাড়াই, কোন অপরাধ ছাড়াই বিনা দোষে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন। মরে যাবার সময় জানতেও পারবেন না কেন, কি কারনে, কার দোষে মরে গেলেন। চারিদিকে বিছানো শুধু মরণ ফাঁদ।
এই দেশে শুধু ক্ষমতায় থাকার জন্য ১৪০০ মানুষকে অনায়াসে পিঁপড়ের মতন মেরে ফেলা হয়। এই দেশে হাজার হাজার মানুষের জনসমাবেশে গ্রেনেড মেরে মানুষকে শুকনো পাতার মতন উড়িয়ে দেয়া হয়। এই দেশে শুধুমাত্র স্বাধীন মতপ্রকাশের অপরাধে মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই দেশে মতের মিল না হলেই রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলা হয়। মতের মিল না হলেই পায়ের রগ কেটে দেয়া হয়।
এই দেশে পাবলিক বাসে দরজা খোলা রেখে, দরজায় ঝুলিয়ে ঝুলিয়ে যাত্রী পরিবহন করা হয়। যা অন্যান্য দেশে অকল্পনীয়। ট্রেনের বডির বাইরে, ছাদে, ইঞ্জিনের সামনে যাত্রী পরিবহন করা হয়। কারন, মানুষের প্রান এখানে দুই টাকার নোটের চেয়েও সস্তা। ঝুলন্ত অবস্থায় দু চারজন পড়ে মরে গেলেই বা কার কি? দুই টাকার নোট হারিয়ে গেলে কেউ আফসোস করে? করে না। অনেকটা সেরকমই। যাত্রীদেরও কোন সমস্যা নাই, তারাও ঝুলে ঝুলে গিয়েই মজা পায়, ভাড়া তো বেঁচে গেল! সারাদিন বললেও এই অনিয়মের লিস্ট শেষ হবে না।
এমনকি এই দেশে যেখানে খুশি সেখানে বিমান প্রশিক্ষণ দেয়া হয়। নিয়মনীতির কোন তোয়াক্কা নাই। সিস্টেমের কোন জবাবদিহিতা নাই। জনগনের মধ্যেও সচেতনতা নাই। কোন সরকারেরও ভালো কিছু করার সদিচ্ছা নাই। মান্ধাতা আমলের সিস্টেমেই পুরো দেশ চলে এখনও।
এই দেশে কবে মানুষের প্রান সবচেয়ে, সবকিছুর চেয়ে মূল্যবান বলে বিবেচিত হবে?
এ কেমন দেশ আমার? কোনওদিন কি আমার এ দেশ, দেশের মানুষ, দেশের সিস্টেম বদলাবে না? কোনোদিন কি আমরা নিজেদের সভ্য জাতি হিসেবে পরিচয় দিতে পারবো না?
আজকের দূর্ঘটনায় যারা তাদের বুকের মানিককে হারিয়েছেন, সেইসব বাবা মায়েদের জন্য অশ্রুসিক্ত সমবেদনা। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারন করার মানসিক শক্তি দিন।
আপনার AC কি এই গরমে ঠিক মত ঠান্ডা দিতে পাড়ছেনা?
❄️ এসি পরিষ্কার না থাকলে, কুলিং কমে যায়, বিদ্যুৎ বিল বাড়ে, অল্প সময়ে কম্প্রেশার নষ্ট হয়ে যায়!
**মাস্টার RAC টাঙ্গাইল**
দিচ্ছে প্রফেশনাল এসি সার্ভিসিং - মাত্র ৯৯৯ টাকায়!
আমরা ব্যবহার করি **হাই-প্রেশার ওয়াশিং মেশিন**, যা এসির সব ধুলাবালি, জ্যাম আর ব্যাকটেরিয়া একেবারে দূর করে দেয়।
আমাদের সার্ভিস এখন টাঙ্গাইল সদরের প্রতিটি এলাকায়:
📍 টাঙ্গাইল পৌরসভা, এলেঙ্গা পৌরসভা
📍 মগড়া, গালা, ঘারিন্দা, করটিয়া, ছিলিমপুর
📍 পোড়াবাড়ী, দাইন্যা, বাঘিল, কাকুয়া, হুগড়া, কাতুলী, মাহমুদনগর ইউনিয়নে
➷এছাড়াও আমরা দিচ্ছি-
✔️ ফ্রিজ সার্ভিসিং
✔️ গ্যাসের চুলা, ওভেন, ওয়াশিং মেশিন রিপেয়ার, ইত্যাদি।
আমরা বিগত ৫ বছরে টাঙ্গাইল সদরে প্রায় ৭ হাজার পরিবার কে কোয়ালিটি সেবা দিতে সক্ষম হয়েছি সময়মত এবং সঠিক মূল্যে।
📞 বাসায় বসেই কল করুন: 01844909224
মাস্টার RAC টাঙ্গাইল - আপনার এলাকার বিশ্বস্ত সার্ভিস 💙
#মাস্টার #টাঙ্গাইল_সদর
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Mohakhali
Dhaka
1212