Obaedul Islam

Obaedul Islam

Share

Photos from Obaedul Islam's post 17/01/2024

Gift from office. Thanks Redlime Solutions for this elegant gift ❤ 🫶

09/07/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদা গত ৪,৫ মাস বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ৯০+ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যগ করে চলে গেছেন। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে।

22/06/2022

আপনার যদি প্রোগ্রামিংয়ে ইন্টারেস্ট থাকে (ডলার এর কথা বাদ দেন, নিজের প্যাশনের কথা ভাবেন) - নিজের এনালাইটিকাল এবং প্রব্লেম সলভিং স্কিল বাড়ানোর জন্য আপনার বেসিক কিছু জিনিস অবশ্যই অবশ্যই জানা দরকার, সেটা আপনি ইঞ্জিনিয়ারিং কি নন-ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হোন, সিএসই কি নন-সিএসই ব্যাকগ্রাউন্ডের হোন। এই "জানতেই হবে" লিস্টের সবার উপরে আপনি রাখতে পারেন ডাটা স্ট্রাকচার এবং এই রিলেটেড এলগোরিদম গুলো। এইযে অ্যারে ইউজ করছেন, কিংবা সেট, কিংবা ডিকশনারি বা টাপল - এগুলো সবই একেক ধরণের ডাটা স্ট্রাকচার। কিন্তু এগুলো আসলে কিভাবে কাজ করে, বা কোনো একটা প্রব্লেম সল্ভ করার জন্য কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করা দরকার এটা বুঝতে হলে আপনাকে আরো ভিতরে যেতে হবে। অ্যারের পাশাপাশি কিউ, লিংকড লিস্ট, স্ট্যাক, হ্যাশ টেবিল, বিভিন্ন টাইপের ট্রি (খুবই খুবই ইম্পরট্যান্ট, স্পেশালি গ্রাফ এলগোরিদম গুলোর জন্য), হিপ (এক ধরণের ট্রি) এবং সবশেষে বিভিন্ন ধরনের গ্রাফ (ওয়েইটেড গ্রাফ, নন ওয়েইটেড গ্রাফ) এইগুলো নিয়ে পড়াশোনা করাটা জরুরি। প্রথম প্রথম খুবই কনফিউজিং লাগতে পারে, মাথা ঘুরতে পারে - কিন্তু হাল ছেড়ে না দিয়ে লেগে থাকেন :)

পাশাপাশি গ্রাফ এলগোরিদম গুলো বোঝা শুরু করেন। দেখবেন এই গ্রাফ এলগোরিদমগুলো বুঝতে পারলে আপনার নিজের এনালাইটিকাল স্কিল অনেক বেড়ে যাবে। কাজ করার সময় দেখবেন এই ধরণের প্রব্লেম হয়তো আপনি আগেও সল্ভ করেছেন, জাস্ট জানতেন না যে এগুলো একধরণের গ্রাফ প্রব্লেম। আর যখন আপনার গ্রাফ রিলেটেড কমন এলগোরিদমগুলো এবং প্যাটার্নগুলো জানা থাকবে আপনি সহজেই একটা "দেখতে কমপ্লেক্স টাইপ" প্রব্লেম কে এই গ্রাফ প্রব্লেম এর মধ্যে সেট করে ফেলতে পারবেন এবং আপনার জানা এলগোরিদম গুলোতে ফেলে এফিশিয়েন্ট ভাবে সল্ভ করতে পারবেন।

জাস্ট এই গ্রাফ থিওরি এবং গ্রাফ অ্যালগোরিদমগুলো জানলে এবং বুঝতে পারলে এবং জায়গামত কাজে লাগাতে পারলে আপনি চমৎকারভাবে প্রব্লেম সল্ভ করতে পারবেন, আপনার সল্যুশনগুলো এফিশিয়েন্ট হবে, আপনার এনালাইটিকাল স্কিলও বাড়বে অনেক।

ডলার কামাচ্ছেন ভালো কথা, কিন্তু নিজের জানার পরিধি বাড়ানোটাও অনেক জরুরি। নিজের স্কিল আপগ্রেড করাটা জরুরি - একটা প্রব্লেম কিভাবে এনালাইসিস করছেন, কিভাবে এটার সলুশন ডেভেলপ করছেন, সেটাকে আরও এফিশিয়েন্ট ভাবে সল্ভ করা যায় কিনা এগুলোতে সময় দেয়াটাও জরুরি।

আর সোজা কথা হলো আপনার ব্রেইনকে যত খেলাবেন, সে ততই খেলবে। তাকে যত পুশ করবেন, খাটাবেন, ফ্লেক্সিবল করবেন - সেও জিমন্যাস্টদের মতো ততই ফ্লেক্স করতে পারবে। আর ব্রেইনকে ফেলে রাখবেন গোয়ালঘরে, দেখবেন সেও আপনাকে গরু ছাগলের মতো যা-তা স্টাইলের সমাধান দিচ্ছে ;)

Credit: Hasin Hayder vai

Want your place of worship to be the top-listed Place Of Worship in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


97 Bashir Uddin Road , Kalabagan, Dhanmondi
Dhaka
1205