KABIR

KABIR

Share

17/08/2025

14/01/2023

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ।

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জেলা ১৪ নং দিগপাইত ইউনিয়নের ছনটিয়া গ্রামের মোঃ সাহেব উদ্দিন (৭৫),পিতা মৃত হাজী হোসেন আলী ফকির, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দিগপাইত ইউনিয়নে ছনটিয়া বাজারে আমাদের একটি মুক্তিযোদ্ধা অফিস ঘর রয়েছে। আমি মুক্তি যুদ্ধের অফিস ঘরের পাশে আলাদা করিয়া একটি ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করি। মোঃ উজ্জল, পিতা : মফিজ ড্রাইভার, সাং দিগপাইত, থানা: জামালপুর ও জেলা : জামালপুর । এই ব্যক্তি আমার বসবাসকৃত ঘর দখল করার জন্য পায়তারা করিতেছে। উজ্জ্বল একজন খারাপ প্রকৃতির লোক। ভূমিদস্যু অন্যের ভূমি দখল করাই তার কাজ। উজ্জল এলাকায় ভূমিদস্যুর নামে পরিচিত। উজ্জল ০৮/০১/২৩ইং তারিখে আনুমানিক বেলা ২.০০ টা সময় ১০থেকে১৫ জন লোকজন সহ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাড়িতে যায় এবং তাকে হত্যা করার জন্য। তাকে না পেয়ে ঘরের ভিতরে থাকা আসবাপএ ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। যাওয়ার সময় জনগণকে বলে যায় আবার আসলে আর রক্ষা পাবে না। বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহেব উদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।মুক্তিযোদ্ধার ছেলে মো: সেলিম বলেন: আমার বাবা মুক্তিযুদ্ধ করেও পাইনি যথাযথ সম্মান।বৃদ্ধ বয়সে ভারে নুয়ে পরেছে বাবার সেই যৌবনের শক্তি সামর্থ্য।আজ অতি কষ্ট নিদারুন যন্ত্র্রনা বাবার।বৃদ্ধ বাবাকে মারার জন্য ভূমি দস্যুরা পাঁয়তারা করছে এবং ভূমি দখল করার জন্য। ১৯৭১ এর ভয়াল কালো থাবার স্বীকার হয় আমার বাবা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে আমার বৃদ্ধ বাবার করুন আকুতি ভুমি দস্যু উজ্জল সহ ১০/১৫ জন লোককে আইনের আওয়তায় এনে সঠিক বিচার করা হোক।

সেলিম, মো: সাইফুল ও জনগণের উপস্থিতিতে ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় মালামাল ভাঙচুর করে ফেলেছে। আনুমানিক মূল্য ৩৫০০০০/-(৩ লক্ষ ৫০ হাজার) টাকা ক্ষতি করে যায়। পরবর্তীতে জামালপুর সদর থানায় জিডি করি। যার জিডি নং-৫০৫ তারিখ ০৮/০১/২০২৩ইং
অসহায় গরীর মুক্তিযোদ্ধাদের ঘর পাওয়ার কথা থাকার পরও নিয়ম অনুযায়ী ঘর পাচ্ছেন না। মুক্তিযোদ্ধার অফিসের পাশে থাকার জন্য ঐ ঘর ছাড়া আর কোন ঘর নেই। জোর করে ঐ ঘর দখল করলে মুক্তিযোদ্ধার পরিবার রাস্তায় থাকা ছাড়া আর কোন উপায় থাকবে না।

তাই এলাকাবাসী এখন এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ভূমিদস্যু উজ্জলের হাত থেকে রক্ষার জন্য এবং উজ্জল সহ অনন্য ব্যক্তিদের সনাক্ত করে বিষয়টি সরেজমিনে সত্য ও ন্যায়ের মাধ্যমে সঠিক তদন্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

25/11/2021

ঝিনাইদহ কোটচাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএমপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে যুবদলের বিক্ষোভ।

স্টাফ রিপোর্টার, কবীর:

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর মেইন বাজার পায়রা চত্বরে পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল।

এছাড়া আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, যুগ্ম আহ্বায়ক টুটুল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ, ছাত্র দল নেতা হিরা,সাজিদ,রাব্বি শাওন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল,সেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মী বৃন্দ।

Want your business to be the top-listed Engineering Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
1230