OMEGA Engineering Care
13/06/2026
আজকের অনুষ্ঠিত উপ-সহকারী প্রকৌশল নিয়োগের প্রশ্ন।
পদ: Draftsman Grade-II
সংস্থা: বাংলাদেশ বিমান বাহিনী
সাথে থাকুন OMEGA Engineering Care
13/06/2026
ভাইভা অভিজ্ঞতা | বাংলাদেশ রেলওয়ে (উপ-সহকারী প্রকৌশলী - ওয়ার্কস)
প্রার্থী: উম্মে হাবিবা শান্তা
ফলাফল: সুপারিশপ্রাপ্ত
বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ার্কস) পদের ভাইভায় কী ধরনের প্রশ্ন হতে পারে, তা নিয়ে অনেকের আগ্রহ থাকে। সেই উদ্দেশ্যে একজন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরা হলো।
চেয়ারম্যান: আপনি উম্মে হাবিবা শান্তা?
প্রার্থী: জ্বি স্যার।
চেয়ারম্যান: কোন পদে ভাইভা দিতে এসেছেন?
প্রার্থী: বাংলাদেশ রেলওয়েতে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ার্কস) পদে।
এরপর ট্রেন কীভাবে চলে, ইঞ্জিন সম্পর্কিত কিছু প্রশ্ন এবং ব্রেইনের সিগন্যাল সংক্রান্ত প্রশ্ন করা হয়।
পরে এক্সটার্নাল স্যার প্রশ্ন শুরু করেন।
স্যার: ডিপ্লোমা কবে শেষ হয়েছে?
প্রার্থী: উত্তর দেন।
স্যার: এরপর কী করেছেন?
প্রার্থী: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গেস্ট টিচার হিসেবে কর্মরত ছিলাম।
এরপর শিক্ষাজীবন, উচ্চশিক্ষা গ্রহণ না করার কারণ এবং ডিপ্লোমা কারিকুলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্যার: Plinth Level কী?
প্রার্থী: উত্তর দেন।
স্যার: Plinth Level-এর উচ্চতা কীভাবে নির্ধারণ করা হয়?
প্রার্থী উত্তর দেওয়ার চেষ্টা করেন। পরে স্যার বাস্তবভিত্তিক ব্যাখ্যা দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করেন।
এরপর ধারাবাহিকভাবে প্রশ্ন করা হয়—
> বিভিন্ন প্রকার Survey
> Surveying Instruments
> Cadastral Survey
> Railway Gauge
> বাংলাদেশে প্রচলিত Gauge
> Cement Concrete ও RCC
> Rod Grade
> Stress-Strain Diagram
> Yield Point
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত রেলগেজ
OMEGA Engineering Care
এরপর ভাইভা কিছুটা ব্যক্তিগত ও বাস্তবভিত্তিক দিকে মোড় নেয়।
স্যার: তোমার শখ কী?
প্রার্থী: ঘুরতে ভালো লাগে।
স্যার: কোথায় কোথায় ঘুরেছ?
প্রার্থী: পতেঙ্গা, কক্সবাজার ইত্যাদি।
পতেঙ্গা সমুদ্রসৈকতে ব্যবহৃত ব্লক (Tetrapod) কেন দেওয়া হয়, কেন সেগুলো নির্দিষ্ট বিন্যাসে স্থাপন করা হয়—এসব নিয়েও প্রশ্ন করা হয়।
এরপর নিজ জেলা মুন্সীগঞ্জ সম্পর্কে জানতে চাওয়া হয়।
স্যার: মুন্সীগঞ্জের ঐতিহাসিক স্থানের নাম বলো।
প্রার্থী উত্তর দেন।
পরে টিনের ঘর, ঝড়-বৃষ্টিতে ভবন ও টিনের ঘরের নিরাপত্তা এবং জাপানের নির্মাণব্যবস্থা নিয়েও প্রশ্ন করা হয়।
সবশেষে একাডেমিক ফলাফল নিয়ে আলোচনা হয়।
চেয়ারম্যান: তোমার রেজাল্ট কেমন?
প্রার্থী: উত্তর দেন।
চেয়ারম্যান: তুমি কি ডিপার্টমেন্ট ফার্স্ট?
প্রার্থী: না স্যার, আমি সেকেন্ড।
এরপর চেয়ারম্যান স্যার কাগজপত্র ফেরত দিয়ে ধন্যবাদ জানান এবং ভাইভা শেষ হয়।
প্রার্থীর পর্যবেক্ষণ:
“ভাইভা বোর্ডে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। মনে করতে হবে, আপনি সম্মানিত শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়। কোনো উত্তর না জানলে ভদ্রভাবে স্বীকার করাই উত্তম। অনেক সময় বোর্ড আপনার বইয়ের জ্ঞানের চেয়ে আত্মবিশ্বাস, উপস্থাপনা, আচরণ ও বাস্তব জ্ঞানকে বেশি গুরুত্ব দেয়।”
উম্মে হাবিবা শান্তাকে আন্তরিক অভিনন্দন।
তাঁর কর্মজীবনের জন্য শুভকামনা রইল।
02/05/2026
ইলেক্ট্রিক্যালের নতুন ব্যাচ
উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ কোচিং।
মেন্টর: ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান স্যার।
ভ্যানু: ফার্মগেইট।
08/04/2026
Plumbing Fittings
EnTech Engineers & Architect
30/01/2026
BUET এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ASCE Student Chapter, BUET কতৃক আয়োজিত 𝑺𝒉𝒂𝒉 𝑪𝒆𝒎𝒆𝒏𝒕 𝑷𝒓𝒆𝒔𝒆𝒏𝒕𝒔 𝑪𝒆𝒍𝒆𝒏𝒄𝒊𝒂 𝑺𝒆𝒂𝒔𝒐𝒏 01 এর বিভিন্ন সেগমেন্ট এ ডুয়েট এর চমকপ্রদ সাফল্য।
📍পেপার টাওয়ার - চ্যাম্পিয়ন
📍হাউজ অফ ট্রাস - চ্যাম্পিয়ন
📍মেকানিক্স মাইহেম - চ্যাম্পিয়ন
এই তিনটি সেগমেন্টে চ্যাম্পিয়ন সহ মোট পাঁচটি পুরস্কার পেয়েছে ডুয়েট।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
1. Firmgate 2. Rampur 3. Agargaon 2. Mohakhali 3. Tejgaon I/A
Dhaka
1219
Opening Hours
| Wednesday | 14:00 - 20:00 |
| Thursday | 02:00 - 20:00 |
| Friday | 14:00 - 20:00 |
| Saturday | 14:00 - 20:00 |
| Sunday | 14:00 - 20:00 |