Z&A Closet

Z&A Closet

Share

Photos from YoungHeart's post 24/05/2025
17/12/2024

Saint Martin (to whom it may concern)
৮ বছর পরে গেলাম সেন্ট মার্টিন। ৬ দিনের ট্যুর শেষ করে আপনাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম।

# বাস সম্পর্কিত:
১. জাহাজের সময়ের সাথে মিল রেখে বাসের টিকেট কাটবেন।
২. অনলাইনে বাসের টিকিট না কেটে চেষ্টা করবেন বাসের কাউন্টারে গিয়ে কথা বলে টিকেট কাটতে।
৩. যদি প্রিন্টেড টিকিটে সময় আলাদা থাকে আর তারা অন্য সময় বলে, তাহলে বলবেন টিকেটের উপরে ওই সময় লিখে দিতে, শুধু মুখের কথায় টিকেট কেটে আনবেন না।
৪. আরামবাগ অথবা ফকিরাপুল থেকে কক্সবাজারের সকল বাসের টিকিটে পাবেন
৫. sleeper coach এ না যাবার চেষ্টা করবেন (বিশেষ করে যারা লম্বা)
৬. বাজেট নিয়ে কোন সমস্যা না থাকলে আর এসি তে যেতে চাইলে Hyundai, VOLVO or SCANIA তে ভ্রমন করার চেষ্টা করবেন
৭. যদি DD (double dreaker) business class বাস পান চেষ্টা করবেন উপরের একদম সামনের সিটে যাবার জন্য
৮. যদি Grand Mashawi তে বাস থামে চেষ্টা করবেন ওখানের বিফ খিচুড়ি খেতে, ৩৫০ টাকা দাম।
# জাহাজ সম্পর্কিত
১. অচেনা কাওকে টাকা পাঠিয়ে দিবেন না শিপের টিকিট এর জন্য
২. চেষ্টা করবেন কোনো এজেন্সির অফিসে গিয়ে টিকেট কাটতে। এতে করে সিট দেখে টিকেট কাটতে পারবেন আর সাথে সাথে physical ticket নিয়ে আসতে পারবেন
৩. physical ticket ছাড়া জাহাজে উঠতে পারবেন না, তাই ঐভাবে কন্টাক করে নিবেন যার থেকে টিকেট কাটবেন
৪. travel pass জাহাজে ভ্রমণের আগের দিন পাবেন, যার থেকে টিকেট কাটবেন উনি না পাঠালে আগের দিন চেয়ে নিবেন। ওটা দেখাতে হয় না, কিন্তু ফাইল আপনার মোবাইলে অথবা মেইলে রেখে দিবেন। govt এর লোক randonly চেক করতে পারে।
৫. যদি পারেন baro Awlia or karnafuly তে টিকেট কাটবেন
৬. যেই টাকার টিকেট কাটুন না কেনো জাহাজের বাইরের যে কোনো জায়গায় আপনি বসতে পারবেন
৭. যদি সিটে বসে বাইরের সমুদ্র দেখতে দেখতে যেতে চান তাহলে open deck, sun deck এ টিকেট কাটবেন।
৮. যদি ২/৪ জন থাকেন তাহলে baro Awlia র bunker bed এ টিকেট কাটবেন। অনেক টাকা সাশ্রয় হবে এবং অনেক সুবিধা পাবেন।
৯. সিগারেট খেয়ে ash এবং filter, tissue, plastic পানিতে ফেলবেন না। unfortunately আমি অনেককে দেখলাম এই কাজ টা করতে।
১০. সেন্ট মার্টিন থেকে আসার সময় seagulls দের খাবার দিবেন না। অনেক কমে গেছে পাখি। জাহাজের লোকদের জিজ্ঞেস করলাম এত কমে গেলো কেনো। তারা বললেন, আপনাদের খাবারের জন্য অনেক পাখি মারা গেছে, অসুস্থ হয়ে যায়। কারণ চিপস, পাওরুটি এসব তাদের প্রসেসড ফুড নয়। আপনার আমার কারণে এই পাখি আরও কমে যাচ্ছে। আমরা হয়তো দেখতে পারছি, আমাদের পরবর্তী generation হয়তো দেখতে নাও পারে আমাদের বোকামির জন্য। তাই নিজেও দিবেন না আর কেউ দিলে বাঁধা দিবেন। আর শিপের লোক দেখতে পারলে অপমান করবে।
১২. সেন্ট মার্টিন যাবার সময় রাইস আইটেম খাবার পেতে পারেন, কিন্তু আসার সময় পাবেন না।

# রিসোর্ট সম্পর্কিত
১. পশ্চিম বিচের দিকে থাকার চেষ্টা করবেন
২. weekend এ গেলে আগে থেকেই booking করে যাবেন
৩. বাজার থেকে ১-১.৫ km এর মধ্যে থাকতে পারেন এতে করে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে হেঁটে যাওয়া আসা করতে পারবেন, বাজারেও আসতে পারবেন বিচ ধরে
৪. যদি কেউ দুইদিনের জন্য আসেন তাহলে বলবো রিসোর্ট চেঞ্জ না করায় ভালো, এতে আপনার সময় নষ্ট হবে। কিন্তু পাশাপাশি রিসোর্ট হলে করতে পারেন।
৫. যদি কেউ ৩ দিনের বেশি সেন্ট মার্টিনে থাকেন আমি পরামর্শ দিব এসে দেখে শুনে রিসোর্ট ঠিক করবেন। আর যদি রিস্ক নিতে না চান তাহলে শুধু প্রথম দিনের জন্য রিসোর্ট booking দিয়ে আসবেন আর বাকি দিন গুলোর জন্য এসে দেখে শুনে দামাদামি করে ঠিক করবেন। এতে করে আপনার রিসোর্ট এর খরচ অনেক কমে যাবে।
৬. যদি বাজেটে সমস্যা না থাকে তাহলে Sinbad, Sand Castle, Lupaz এ থাকতে পারেন। মনে হতে পারে আপনি বাইরের কোনো এক জায়গায় আছেন।

# খাবার সম্পর্কিত
১. খাবারের খরচ টা বেশি, ঐভাবে দেখে শুনে নিবেন
২. রিসোর্টে খেলে আগে থেকে বলে নিবেন
৩. চেষ্টা করবেন রিসোর্টে খাওয়ার জন্য, বাজারের খাবার অত ভালো লাগেনি। কিছু কিছু রিসোর্ট আছে ওদের খাবার ভালো, ওখানেও অর্ডার করে খেতে পারেন
৪. তবে আমেজ নিয়ে BBQ খেতে চাইলে বাজারে খেতে পারেন। যত বেশি রাত করে যাবেন তত মাছের দাম কমতে থাকে। দামাদামি করে নিবেন
৫. আস্ত বড় মাছ নিলে মুখের কথায় টাকা দিবেন না, ওজন দেখে দামাদামি করে টাকা দিবেন সব জায়গায়।
৬. ডাব খেতে চাইলে জেটির কাছে এক মুরব্বী ডাব বিক্রি করেন, ১৩০-১৮০ টাকার মধ্যে বড় বড় ডাব পাবেন। উনার কাছেই কমে পাবেন আর কোথাও এর থেকে কমে ডাব পাবেন না।
৭. বাজারে প্রবেশের শুরুতেই দুইপাশে দুটো ভাজা পোড়ার দোকান আছে। জেটির দিকে যেতে হাতের ডান পাশে যেই দোকান ওখান থেকে দুধ পরাটা (নাম ভুলে গেছি) খেতে পারেন, মজা অনেক।
৮. সব থেকে ভালো খাবার খেতে হলে আপনাকে যেতে হবে Sinbad এ।

# ছেঁড়া দ্বীপ সম্পর্কিত
১. ছেঁড়া দ্বীপ যাওয়া officially বন্ধ আছে।
২. প্রথম দিকে যেতে দিলেও ১১-১২ তারিখের পর থেকে যেতে দিচ্ছে না
৩. যেতে দিচ্ছে না আমাদের জন্যেই। ওখানে গিয়ে এক এক জন ইচ্ছা মত শামুক, ঝিনুক নিয়ে আসছিল। be*er খেয়ে বোতল ওখানে ফেলে আসে, কাঁচের বোতল ভেঙে রেখে আসে। প্রথম দিকে coast guard এর লোক যেতে দিলেও এখন দিচ্ছে না। এমনকি অনেক শিক্ষিত লোক গিয়ে coast guard এর সাথে বাজে ব্যবহার করার জন্য তারা আরো যেতে দিচ্ছে না।
৪. মনে রাখবেন স্থলে army যেমন পানিতে coast guard তেমন। তাদের সাথে ভাব দেখাতে যাবেন না। দরকার হলে তাদের অনুরোধ করবেন যেতে দেয়ার জন্য।
৫. যেতে না দিলে ছেঁড়া দ্বীপের সামনের দিকে ঘুরে ফিরে আসতে পারবেন।
৬. যদি ভাগ্য ভালো থাকে আর যেতে পারেন তাহলে একদম অন্তিম সীমানায় যাবেন, তবে অবশ্যই grip slipper or shoe পরে এবং জোয়ার আসার আগেই back করবেন। প্রবালে দুই পা দেয়ার আগে দেখে নিবেন নড়ে কিনে, আস্তে ধীরে পা ফেলবেন। অনেক ধার, মনে রাখবেন অন্তিম প্রান্তে প্রায় বেশির ভাগ প্রবাল ই জীবিত এবং অনেক ধার পড়ে গেলেই অনেক বড় ধরনের injury হবার সম্ভাবনা আছে।

# Sinbad রিসোর্ট সম্পর্কিত
১. সব থেকে বড় এবং সুন্দর রিসোর্ট
২. রিসোর্ট এর মধ্যেই আপনি সময় কাটিয়ে দিতে পারবেন
৩. সেন্ট মার্টিনের সব থেকে মজার খাবার খেতে চাইলে আপনি এখানে যেতে পারেন। যদি খান তাহলে রূপচাঁদা কারী try করবেন (৪৫০ tk), অনেক মজা। প্রফেশনাল শেফ দিয়ে রান্না করে।
৪. এখানে আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয় সব থেকে ভালো ভাবে দেখতে পারবেন
৫. মনে রাখবেন এখানে expensive হবে।
৬. তবে আমার মনে হয়েছে তাদের আরো প্রফেশনাল হতে হবে। তবে তারা চেষ্টা করছে, হয়তো খরচের জন্য এত বড় জায়গা মেইনটেইন করতে সমস্যা হচ্ছে।

# সেন্ট মার্টিন সম্পর্কিত
১. অটো ভাড়া ঠিক করে নিবেন নিজে। কোথায় যাবেন, কতক্ষণ এর জন্য যাবেন সব কিছু।
২. যেহেতু ছেঁড়া দ্বীপ যেতে দেয় না, আর যদি অটো তেই যেতে হয় তাহলে হয় একদম ভোরে যাবেন যাতে সূর্যোদয় দেখতে পারেন অথবা বিকেলের দিকে যাবেন যাতে সূর্যাস্ত দেখতে পারেন।
৩. সব থেকে সুন্দর ভাবে সূর্যোদয় দেখতে পারবেন ছেঁড়া দ্বীপের সামনে থেকে। আর ভালো ভাবে সূর্যাস্ত দেখতে পারবেন Sinbad রিসোর্ট এর ডান দিক দিয়ে গিয়ে ভিতরে একটা বিচ আছে ওখান থেকে (যেটা সিক্রেট বিচ নামে পরিচিত)
৪. আমি সাজেস্ট করব, যারা হাঁটতে পারেন তারা হেঁটে ছেঁড়া দ্বীপের ওখানে যাবেন। অথবা যারা ভালো সাইকেল চালাতে পারেন তারা সাইকেলে যাবেন। তবে সাইকেলে গেলে বিচ ধরে সব সময় যেতে পারবেন না, কারণ কোরাল আছে অনেক জায়গায়। আর হেঁটে চাইলে বিচ ধরে অথবা ভিতর দিয়ে গ্রামের রাস্তা ধরে যেতে পারবেন। ভিতরের গ্রাম টা অনেক সুন্দর। ছোট একটা ব্যাগে হালকা জুস, পানি, খাবার নিবেন খেতে খেতে চলে যাবেন। ১.৫-২ ঘণ্টা লাগবে। কিন্তু আপনি সব কিছু
উপভোগ করতে পারবেন।
৫. সাইকেল ভাড়া নেয়ার সময় চেক করে নিবেন সব কিছু ঠিক আছে কিনা। বাজার থেকে ভাড়া নেয়ার চেষ্টা করবেন, কমের মধ্যে পাবেন।
৬. আমি অনুরোধ করবো বাইক নিয়ে বিচে অথবা ছেঁড়া দ্বীপে যাবেন না। এমনকি বাইক চালাবেন না। আপনি ছবি বা ভিডিও বানানোর জন্য বাইক নিয়ে ভোঁ ভোঁ করে গিয়ার দিতে দিতে যাবেন আপনি মনে করতে পারেন আপনাকে অনেকে কুল বলছে, না ভাই, আপনাকে কুল বলছেও না, লাগছেও না, আর উল্টা সামনে দিয়ে যাবেন পিছন থেকে গালি দিচ্ছে। আর যদি আপনার হাত থেকে coast guard বাইক ধরে তাহলে সব responsibility কিন্তু আপনার উপর আসবে।
৭. যদি নিজেরা মাছ কিনতে চান, তাহলে পূর্ব দিকের বিচে যাবেন অথবা ছেঁড়া দ্বীপের সামনে ভোরে যাবেন ওখানে জেলেরা মাছ বিক্রি করে আপনি তাজা মাছ কিনতে পারবেন
৮. ওখানের মানুষ খুবই ভালো। আমি কখনোই কারো কাছ থেকে খারাপ ব্যবহার পাইনি।
৯. আপনারাও ভালো ব্যবহার করবেন
১০. মনে রাখবেন তারা দ্বীপের সৌন্দর্য্ নষ্ট করে না তারা তাদের দ্বীপের ব্যাপারে খুব সচেতন। আমাদেরও চেষ্টা করা উচিৎ যেন আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি না হয়।
১১. পানিতে জোয়ারের সময় নামবেন। পানিতে নামার আগে ভাটার সময় দেখে নিবেন কোথায় কোরাল আছে। সামুদ্রিক প্রাণী নিয়ে ভয় নেই তবে jelly fish লাগতে পারে। ভয় পাবার দরকার নেই, কিছুক্ষন জ্বলবে পরে ঠিক হয়ে যাবে।

# # আমার অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করলাম। আমার সাথে আপনার অভিজ্ঞতা নাও মিলতে পারে, তেই নিজেই সব কিছু যাচাই করে নিবেন।
# # photo at the last point of Bangladesh (by map)

05/07/2024

নীচের কথা গুলো সবসময় মাথায় রাখবেন।

Photos from Z&A Closet's post 15/03/2024

Assalamualaikum
This unique designed leather products are developed by us. We have sourced genuine leather from the origin and all these items are hand crafted keeping finest finishing and quality. We are also giving warranty on our products so your satisfaction is 100% guaranteed. Pls visit our website https://youngheartbd.com/ and https://www.facebook.com/youngheart.bd?mibextid=ZbWKwL
Surly you will fell into in love.

03/08/2023

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।
তিনটি জিনিস একেবারেই ভুলে যান।
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা,
২) অতীত নিয়ে অনুশোচনা,
৩) সবসময় দুঃখে কাতর হওয়া।
চারটি জিনিস খাবার থেকে যত পারুন কমিয়ে নিন।
১) লবন,
২) চিনি,
৩) দুগ্ধ /ডিম জাতীয় খাবার,
৪) স্ট্রাচি/কার্ব জাতীয় খাবার।
চারটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২)সব রকম সবুজ সব্জি , সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম।
সুখে কিংবা দুখে চারটি জিনিস সবসময় সাথে রাখুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়।
পাঁচটি জিনিসের চর্চা রাখুন।
১) রোজা রাখা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪)নিয়মিত শরীর চর্চা করা,
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
ছয়টি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা।
ছয়টি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া

07/07/2021

আস সালামুয়ালাইকুম...

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী, ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক !! 💖
"লা তাহযান"
অর্থঃ অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
"লা তাখাফ"
অর্থঃ ভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।
"লা তাগদাব"
অর্থঃ জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।
"লা তাসখাত"
অর্থঃ আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka
1230