CJMB
30/01/2024
মধ্যপ্রাচ্য সংঘাতের এই বয়ান বিবিসিসহ পশ্চিমা মিডিয়া ও বুদ্ধিজীবীদের গবেষণাগারে তৈরি করা। এই রিপোর্টে বিবিসির বয়ান, মধ্যপ্রাচ্য সংঘাতে যেখানে শিয়া-সুন্নি ধর্মীয় বিভক্তির পৃষ্ঠপোষকরা দায়ী। তাই কী?
বয়ান বদলাতে হবে। পুরোনো মাল আর কত খাওয়াবেন। এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ শুরু করে, তার পটভূমি তৈরির পায়তারা এই ধরনের রিপোর্ট। এর মাধ্যমে সব দেশে এই বার্তা দেওয়া হয় যে, মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নিরা নিজেরাই কামড়া-কামড়ি করে। সেখানে শান্তি প্রতিষ্ঠায় পশ্চিমাদের আসতেই হয়।
অথচ জায়োনিস্টদের ফিলিস্তিনে পত্তনি দিয়ে মধ্যপ্রাচ্যে চির অশান্তির বীজ রোপণ করেছিল এই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও তাদের দোসরা। চাপিয়ে দেওয়া রাষ্ট্রটিই এই অঞ্চলে শতবর্ষের অশান্তি ও সংঘাতের মূল কারণ। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ব্রিটিশ-সোভিয়েতের ‘লম্বা নাক’, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিনিদের ‘প্রসারিত নাক’ এবং তারপর কয়েক বছরে মধ্যপ্রাচ্যে ‘তেলের খনিতে’ তাদের সমন্বিত কু-দৃষ্টি এই অঞ্চলকে কখনও শান্তিতে থাকতে দেয়নি।
বিবিসির রিপোর্টে বলা হচ্ছে, অ-আরব ও আরব বিভক্তির কথা। হ্যাঁ, মতাদর্শিক কিছু পার্থক্য চিরদিনই ছিল, আছে ও থাকবে। তাই যে একমাত্র কারণ, সেটি বারবার গবেষণা আকারে হাজির করার অর্থ এই যে, তাদের সমস্যার জন্য মধ্যপ্রাচ্যের বিভক্ত শক্তিগুলোই দায়ী। মোটেও তা নয়। একেই বলে আদর্শিক ও মনস্তাত্ত্বিকভাবে মুসলিমদের ‘ধবল ধোলাই’।
রিপোর্টে বলা হলো, ইসরায়েল মধ্যপ্রাচ্যের অনারব-আরব দেশগুলোর পক্ষ-বিপক্ষ কোনো জোটেই সে অর্থে নেই। ইসরায়েলের এসব জোটে থাকতে হবে কেন? তার পৃষ্ঠপোষক ও লালনপালনকারী তো যুক্তরাষ্ট্র ও ইউরোপের জায়নিস্ট প্রমোটাররা। গত ৫০ বছরে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে যে পরিমাণ অস্ত্র ও প্রতিরক্ষা সহায়তা দিয়েছে, তা দিয়ে বিশ্বের কয়েক কোটি দারিদ্র্য মানুষকে গরিবিমুক্ত করা যেত। অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপের অস্ত্রসহায়তায় বছরের পর বছর জুলুম জারি রেখে এবং মধ্যপ্রাচ্যে অশান্তি জিইয়ে রেখে লাখ লাখ মানুষকে উদ্বাস্তু ও শরণার্থী করেছে ইসরায়েল।
পশ্চিমা বুদ্ধিজীবীতার প্রচার হিসেবে বিবিসির মতো তাদের অন্যান্য গণমাধ্যমের ‘খাওয়ানো গল্প’ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। যারা এ ধরনের খবর নিয়ে কাজ করেন, তারা বিষয়গুলো বোঝেন।
বিবিসি তাদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করুক। সেই সঙ্গে তাদের কাছে প্রত্যাশা, সংবাদ উৎপাদনের যে সক্ষমতা বিবিসির, তা বিশ্বের কম মিডিয়ারই আছে। গণহত্যার মাধ্যমে জাতিগত নির্মূল অভিযানের মুখে থাকা ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের কথাও বিবিসি বলুক, নতুন বয়ান তৈরি করুক; এই প্রত্যাশা থাকবে, মহামান্য বিবিসি।
মধ্যপ্রাচ্যে সংঘাতের পেছনে সক্রিয় শক্তিধর জোটগুলো কারা? - BBC News বাংলা সংঘাতের এই একাধিক উৎসের কারণে শঙ্কা তৈরি হচ্ছে যে, এগুলো আসলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে দেবে কিনা এবং প্র....
16/01/2024
জীবনযন্ত্রণা কাকে বলে, সবই আছে গাজায়। ইসরায়েলের হামলায় তছনছ গাজা, সেখানকার ফিলিস্তিনিরা এখন গোসল করতে পারে না, টয়লেট নেই বললেই চলে। ক্ষুধায় ধুকছে লাখো ফিলিস্তিনি। কিন্তু হামলা বন্ধ হচ্ছে না। ফিলিস্তিনিদের ওপর জাতিগত গণহত্যা চলানো হলেও নিশ্চুপ বিশ্ববিবেক। এসব আর ভাষায় বর্ণনার মতো অবস্থায় নেই। ধিক্ ধিক্, নরহত্যাকারী এই সভ্যতা!!!!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
House I/21, Block E, Kazi Nazrul Islam Road, Mohammadpur
Dhaka
DHAKA-1207