ILM

ILM

Share

29/04/2026

তাওহীদই প্রথম বিষয় যা আল্লাহ তার বান্দাদের জন্য ফরজ করেছেন।
তাওহীদই হলো ইসলামের মূল ভিত্তি, এই বিষয়ে অজ্ঞতার কোনো অজুহাত নেই।
......

#العقيدة #التوحيد

16/08/2025

🔍 ইসলামে তাওহিদের দুটি প্রধান রুকন বা স্তম্ভ রয়েছে। এ দুটি হলো:

১. আন-নাফি (النفي) বা অস্বীকার করা__ এর অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য সকল কিছুর উপাসনা ও সার্বভৌমত্বকে অস্বীকার করা। এর মধ্যে রয়েছে তাগুতকে (আল্লাহর বিদ্রোহী শক্তি) বর্জন করা। অর্থাৎ, কোনো ব্যক্তি, বস্তু বা শক্তিকে ইবাদতের যোগ্য মনে না করা।

২. আল-ইসবাত (الإثبات) বা সাব্যস্ত করা__ এর অর্থ হলো একমাত্র আল্লাহকে সব ধরনের ইবাদতের যোগ্য হিসেবে বিশ্বাস ও প্রতিষ্ঠা করা। এর মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার নাম ও গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করাও অন্তর্ভুক্ত।

✅ মূলত "লা ইলা হা ইল্লাল্লাহ" (আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই) - এই কালিমাতেই তাওহিদের দুটি রুকন নিহিত রয়েছে।
"লা ইলা হা" (কোনো উপাস্য নেই) হলো অস্বীকার (আন-নাফি)।
"ইল্লাল্লাহ" (একমাত্র আল্লাহ ছাড়া) হলো সাব্যস্ত করা (আল-ইসবাত)।

🔸 সুতরাং, তাওহিদের পূর্ণতার জন্য এই দুটি স্তম্ভের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। একটিকে বাদ দিয়ে অন্যটি অর্থহীন হয়ে পড়ে। আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি অন্য সবকিছুর উপাসনাকে অস্বীকার করার মাধ্যমেই একজন ব্যক্তি সত্যিকারের মুওয়াহহিদ বা একত্ববাদী হতে পারে। ☝️🖤


#التوحيد #العقيدة ゚

14/08/2025

🔸 আল্লাহ কোথায়???

✅ আল্লাহ আরশের উপর আছে__

الرَّحْمَـٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى
"পরম করুণাময় আরশের উপর সমুন্নত হয়েছেন।"
(সুরা ত্ব-হা-৫)

আরও বহু আয়াতে এসেছে_ (সূরা আ'রাফ-৫৪, সূরা ইউনুস-৩, সূরা রা’দ-২, সূরা ফুরকান-৫৯, সূরা সেজদা-৪, সূরা হাদীদ-৪)

✅ সালাফদের মতামত__

🔍 ইমাম মালিক রহ. (মৃ. ১৭৯ হি.)—
কেউ জিজ্ঞেস করেছিলো: "আল্লাহ আরশের উপর কিভাবে সমুন্নত হয়েছেন?"
ইমাম মালিক রহ. বললেন:

“ইস্তিওয়া (সমুন্নত হওয়া) জানা আছে, কিভাবে তা হয়েছে — অজানা; এ বিষয়ে প্রশ্ন করা বিদআত, আর এতে ঈমান আনা ওয়াজিব।”
(আল-আলাকারী, শারহ উসূল ই‘তিকাদ, ৩/৪৩০)

🔍 ইবনে খুযাইমাহ রহ. (মৃ. ৩১১ হি.)—

“আমরা স্বীকার করি যে আমাদের রব আরশের উপরে, তাঁর সৃষ্টি থেকে পৃথক।”
(কিতাবুত-তাওহীদ, ১/২৬৫)

🔸 শেষ রাতে আল্লাহ আকাশে নেমে আসেন

রাসূল ﷺ বলেন:
“আমাদের রব, বরকতময় ও মহান, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন: ‘কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?'

(সহিহ বুখারি-১১৪৫), (সহিহ মুসলিম-৭৫৮)
হাদিসের মান - সহিহ

✅ সালাফদের ব্যাখ্যা___

🔍 ইমাম আহমদ রহ.—

“আমরা এই হাদিসে ঈমান রাখি, যেমন এসেছে, কোনো রকম বিকৃতি (তাওয়ীল) করি না, কিভাবে তা হয় জিজ্ঞেস করি না।”
(আস-সুন্নাহ, ১/১১২)

🔍 ইবনু তাইমিয়া রহ. (মৃ. ৭২৮ হি.)—

“আল্লাহর নুযূল (অবতরণ) সত্য, যেমন রাসূল ﷺ বলেছেন; আর এটি তাঁর শানে উপযুক্ত, সৃষ্টির অবতরণের মতো নয়।”
(মাজমু’ ফাতাওয়া, ৫/৩৬৫)


#العقيدة
#التوحيد

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Uttara
Dhaka