Twinkle
16/05/2023
যে শহরে অগনিত রাত পেরিয়ে যায় পলকহীন,
সেই শহরের প্রতিটি ক্ষণ'ই একেকটা মহাকাব্য।
হার মানাবে হাজার রুপকথার কল্পনাকে।
যে মানুষটা হেঁটে চুপচাপ বিষন্ন মুখ নিয়ে,
চোখের নিচে কালো গর্তের অনিচ্ছে সত্ত্বেও হাসির ব্যাখ্যা কি কারোর কাছে আছে?
এ শহরে দেখা যায় অনেক লাশকে চলতে, না ভৌতিক শহর না, জীবন্ত লাশের শহর!
এরা মানুষদের সাথে থাকে, কথা বলে, হাটে, চলে কিন্তু ভিতরে প্রান নেই! কারণ তার মৃত্যু হয়েছে অনেক আগে।
ফরেনসিক রিপোর্টে এদের মৃত্যুর কারনও আলাদা আলাদা।
কারোর মৃত্যু কিছু কথার জন্য, কারোর স্বপ্ন ভঙ্গের দায়ে, কারোর আবার প্রিয়জনের শোকে।
এরা মৃত, কিন্তু অসিম, আনাচকানাচে, অলিগলিতে সবখানেই এদের পাওয়া যায়!
এদের শরিরের মৃত্যু যখন হবে, ফরেনসিক হবে শরিরের।
লোকে শরীরের মৃত্যুটাই দেখবে!
কে করবে আত্মার ফরেনসিক? মানুষের শরীরের ফরেন্সিক হয়, মনের ফরেন্সিক হয়না।
অনেক আগে যে মৃত্যু হয়েছিল মনের, সেই খবরটা কেউ জানেনা, কেবল শরীরের মৃত্যুর খবরটাই সবাই জানতে পারে।
লেখাঃঅন্তর ওয়াহিদ
12/04/2020
জরুরী ঔষধ সরবরাহ হচ্ছে 🤫🤫
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
1234