Skill & Ticket Box

Skill & Ticket Box

Share

19/04/2025

প্রশ্ন: সাদা পাসপোর্টে জাপানে টুরিস্ট ভিসা কি সম্ভব?
আসসালামু আলাইকুম, একজন সম্মানিত গ্রাহক খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সাদা পাসপোর্টে জাপানের ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে কিনা?

সংক্ষেপে উত্তর:
জাপানে যাওয়ার আগে ডিস(Developed Country) ভ্রমণ খুব জরুরি নয়, তবে ডিস ভ্রমনের ইতিহাস না থাকলে জাপান টুরিস্ট ভিসা পেতে ফিনান্সিয়াল, চাকরি ও স্পনসর প্রোফাইল খুব শক্তিশালী হতে হবে। আর ডিস (Developed Country) ভ্রমণের ইতিহাস থাকলে জাপান টুরিস্ট ভিসা পাওয়াটা একটু সহজ হয়। নিচে আমি বিষয়টা ব্যাখ্যা করছি:

ডিস দেশ না ঘুরে জাপান টুরিস্ট ভিসা পাওয়ার বাস্তবতার অন্তরায় যে চ্যালেঞ্জগুলো কাজ করে:

1. ভিসা অফিসাররা রিস্ক অ্যাসেস করে — নতুন পাসপোর্ট বা কোনো ডিস ভ্রমণ না থাকলে তারা ভাবতে পারে আপনি “ওভারস্টে” করতে পারেন।
2. জাপান অত্যন্ত কড়াভাবে ফাইল দেখে — ফিনান্সিয়াল স্ট্রং না হলে রিজেক্ট করে দিতে পারে।
3. পূর্ব ভ্রমণ ইতিহাস থাকলে তারা আত্মবিশ্বাস পায়, আপনি ফিরবেন।

এখন প্রশ্ন হলো সাদা পাসপোর্টে তাহলে কিভাবে সম্ভব?
আপনি যদি নিচের দিকগুলো মেনে চলেন, তবে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে:

১. শক্ত ফিনান্সিয়াল প্রোফাইল
ব্যাংকে কমপক্ষে ৫–৭ লাখ টাকা থাকতে হবে (ছোট ভ্রমণের জন্য), গত ৬ মাসের স্ট্রং ব্যাংক সলভেন্সি ও স্টেটমেন্ট ঠিকভাবে প্রস্তুত করতে হবে এবং আয়কর রিটার্ন সার্টিফিকেট থাকতে হবে।
২. স্পনসর থাকলে আরও সহজ
জাপানে কেউ স্পনসর করলে (আত্মীয়/বন্ধু), এবং তার ডকুমেন্টগুলো ঠিক থাকে, তাহলে তারা রেফারেন্স হিসেবে কাজ করে, তবে স্পনসর ভিসা মানেই অটো অ্যাপ্রুভ না — আপনার নিজস্ব প্রোফাইলও শক্ত থাকতে হবে।

৩. চাকরি থাকলে প্রতিষ্ঠিত চাকরি বা সরকারি চাকরি থাকলে, ছুটির চিঠি দিয়ে দেখাতে পারবেন যে ফিরে আসবেন

৪. ঘোরার উদ্দেশ্য বাস্তবসম্মত দেখাতে হবে
যেমন: টোকিও, কিয়োটো, ফুজি ভ্রমণ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দর্শন, ইত্যাদি

শুধু "জাপান দেখতে চাই" লিখলে চলে না — একটা ভালো Itinerary দিতে হবে।

অতিরিক্ত টিপস:
*সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ড সফর করে নিলে ভিসা পাওয়ার সুযোগ বাড়ে।
*ফাইল সাবমিশনের সময় যেন সব ডকুমেন্ট সঠিক ও মিল থাকে।
*কেউ যদি আগে জাপান থেকে ভিসা নিয়ে সফল হয়ে থাকেন, তার সাহায্য নিতে পারেন অথবা আমরাতো আছিই আপনাদের পাশে।

এইদিক গুলো ঠিক থাকলে ভিসা প্রোসেসিং শুরু করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।

Want your business to be the top-listed Travel Agency in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


House/78, Road/12, Block/E, Banani, Dhaka
Dhaka
1213