Inabah

Inabah

Share

03/03/2026

ই/স/রা/(লি) জা।য়ো।নি।স্ট। ই;হু;দীদের বিরুদ্ধে বদ দোয়া......
শাইখ ড. আব্দুর রহমান আস-সুদাইস [হাফিযাহুল্লাহ] জান্নাহ্

27/12/2025

লুম'আতুল ই'তিকাদের দারস থেকে পাওয়া উপকার

আল্লাহর একটি সিফাত হলো আশ্চর্য হওয়া।

আশ্চর্য দুভাবে হওয়া যায়। ১. না জানার কারণে আশ্চর্য হওয়া, ২. জেনেও আশ্চর্য হওয়া। আল্লাহ আশ্চর্য হন, তবে না জানার কারণে নয়। জানা সত্ত্বেও কোন কোন বিষয়ে তিনি বিস্মিত হন।

দলীল-
১. "আর যদি তুমি আশ্চর্য বোধ কর, তাহলে আরো আশ্চর্যজনক হল তাদের এ কথা, 'যখন আমরা মাটি হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব’? ওরাই তারা, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, আর ওদের গণ্ডদেশ থাকবে শিকলবেষ্টিত এবং ওরাই জ্বলন্ত আগুনের অধিবাসী, ওরা সেখানে চিরস্থায়ী হবে।" [সূরা রা'দ, আয়াত ৫]

অর্থাৎ, আল্লাহ তাদের কথার প্রতি আশ্চর্য প্রকাশ করছেন।

২.، بَلۡ عَجِبۡتَ وَ یَسۡخَرُوۡنَ
"তুমি আশ্চর্য হচ্ছো আর ওরা ঠাট্টা করছে।" [সূরা সফফাত, আয়াত ১২]

ভিন্ন ক্বিরাতে 'আজিবতা' এর স্থলে 'আজিবতু' আছে। অর্থাৎ, 'আমি আশ্চর্য হচ্ছি আর ওরা ঠাট্টা করছে।'

[কিসাঈ আল কুফি ক্বিরাতের ক্বারী, আলী বিন হামযা আল কিসাঈ এখানে 'আজিবতা' না পড়ে 'আজিবতু' পড়তেন। অর্থাৎ, যবরের জায়গায় পেশ পড়তেন। ইবন আব্বাস, ইবন মাস'উদ, ইবরাহীম, ইয়াহিয়া ইবন সাবিত, আ'মাশ এবং কুফাবাসী থেকে এখানে ফাতহা তথা যবরের স্থলে দম্মা তথা পেশ পড়া সাব্যস্ত। - আমার অনুসন্ধান]

এখানে দুটো অর্থ সাংঘর্ষিক নয়। বরং, দুটিই ঠিক।

৩. إنَّ اللهَ لَيَعجَبُ مِنَ الشابِّ ليست له صَبْوةٌ.

নিশ্চয়ই, আল্লাহ সেই যুবককে দেখে আশ্চর্য হন, যার কোন প্রেমের টান নেই। [মুসনাদে আহমাদ, ১৭৩৭১; সনদ বিতর্কিত]

সুতরাং, আশ্চর্য হওয়া আল্লাহর একটি সিফাত।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka