Ibrahim Bepari Foundation - IBF
Live Cricket
06/02/2021
গত ০৫/০২/২০২১ তারিখ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝাউচর মহিলা মাদ্রাসা সংলগ্ন প্রাঙ্গণে আসন্ন নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মুহাম্মদ রনি বেপারীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ বিতরনের আয়োজন করা হয়।
এই সেবামূলক কর্মকান্ডে ইব্রাহিম বেপারী ফাউন্ডেশন (আই.বি.এফ)-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা মহসিন বেপারী ফ্রী মেডিক্যাল ক্যাম্প-এর প্রধান অতিথি এবং আই.বি.এফ এর সহ-সভাপতি বিশেষ অতিথি জনাব মোঃ সজিব বেপারী এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থেকে দোয়ার মাধ্যমে উক্ত আয়োজনের শুভ উদ্বোধন করেন। । উক্ত ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে এই চিকিৎসাসেবা দেয়া হয়। উক্ত এই ক্যাম্পে মেডিকেল সহায়তা প্রদান করেন ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান মমতাজ ট্রমা সেন্টার এবং তাদের অভিজ্ঞ চিকিৎসক দল।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জনাব মহসিন বেপারী, বিশেষ অতিথি সজিব বেপারী এবং আয়োজক মোঃ রনি বেপারী এলাকাবাসীর উদ্দেশ্যে মহা মূল্যবান বক্তব্য রাখেন এবং নিয়মিত এরূপ জনসেবামূলক আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে সেবা প্রদান করার আশ্বাস দেন। সেইসাথে আসন্ন নির্বাচনে তার সফলতা কামনা করে প্রার্থনা করেন। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের বিশেষ বক্তব্য প্রদান করেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Keraniganj
Dhaka
03/03/2021