BookWaz
বইয়ের সেক্টর দিন দিন অনেক উন্নত হচ্ছে। একসময় যেখানে বইয়ের প্রুফ দেখাও হতো না, এখানে এখন ভাষা-বানান, বাক্যগঠন, তথ্যসূত্র সংযোজন ও নিরীক্ষণ এবং শরয়ি সম্পাদনাসহ অনেক যত্ন নিয়ে একটি বই পাঠকের সামনে উপস্থাপন করা হয়।
সন্দেহ নেই এ কাজগুলো যথেষ্ট পরিশ্রমলব্ধ এবং বই প্রকাশের জন্য যথেষ্ট। তবু, পাঠকের দৃষ্টিকোণ থেকে একটি বই প্রকাশের পূর্বে একবার অথবা কয়েকবার পড়িয়ে নেওয়া জরুরি। যারা সচেতনভাবে সূক্ষ্মভাবে পড়তে সমালোচনা করতে জানেন, এমন কাউকে দিয়ে বইটি প্রকাশপূর্ব পাঠ করালে সোনায় সোহাগা হয়ে ওঠে।
এ বিষয়টি সামনে রেখে আমরা প্রফেশনালি এ সার্ভিসটি চালু করতে চাচ্ছি। জি, আপনার বইটি ফাইনাল সম্পাদনা হওয়ার পর একবার চাইলে পাঠ করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে।
25/04/2022
‘কাজী আবুল কালাম সিদ্দীক’ রচিত ‘বাগরামের বন্দিনী’৷
বইটি মোট চারটি অধ্যায়ে রচিত৷
প্রথম অধ্যায়ে ড. আফিয়া সিদ্দিকির মুক্তজীবন নিয়ে আলোচনা করা হয়েছে৷ পরিবার বাবা-মা শৈশব ভাইবোন পড়াশোনা প্রাথমিক ও উচ্চশিক্ষা গ্রাজুয়েশন ও পিএইচডি পুরস্কার দাওয়াত ও চিন্তা নিপীড়িত উম্মাহর ফিকির কোরআনের সাথে বাঁধা-জীবন এডুকেশন সিটি গড়ার পরিকল্পনা ক্যাম্পাসে দাওয়াতি কার্যক্রম ও স্বামী-সন্তানের ব্যাপারে মোটামুটিভাবে আলোচনা করা হয়েছে৷
দ্বিতীয় অধ্যায় হলো তার বন্দিজীবন নিয়ে৷ এ অধ্যায়ে একজনজরে বন্দিজীবনের কাহিনি আটক-নির্যাতন কারাগার বিচার-শুনানি দণ্ড আফিয়ার চিঠি প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়েছে৷
তৃতীয় অধ্যায়ে তার গ্রেফতার নিয়ে প্রতিবাদ-প্রতিক্রিয়ার ব্যাপারে আলোচনা হয়েছে৷ ধর্মীয় প্রতিষ্ঠান ও মুফতিদের ফতোয়া, আলেমদের প্রতিক্রিয়া, রাজনীতিবিদদের প্রতিক্রিয়া, সাংবাদিকদের প্রতিক্রিয়া, ইমরানের কাছে আফিয়ার চিঠি ও ওবামার কাছে আফিয়ার মায়ের আবেদন ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে৷
চতুর্থ অধ্যায় পরিশিষ্ট টাইপের, এটাকে পৃথক অধ্যায় নাম না দিয়ে পরিশিষ্ট হিসেবে রাখলেই বরং ভালো হতো! এখানে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের দুর্দশা, মুসলিম বিজ্ঞানী নিধনে ইহুদি চক্র ইত্যাদি বিষয়ে লেখা হয়েছে৷
সার্বিকভাবে বইটা ভালোই লেগেছে, আফিয়া সিদ্দিকিকে নিয়ে তেমন কার্যকরী কোনো বই লেখা হয়নি বাংলা ভাষায়, এ বইটা অনেকটাই তা পূরণ করবে বলে বিশ্বাস৷
#বুকওয়াজ
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
119-133 R M Dash Road
Dhaka
1100