CheraBoi.com
৬২২ খ্রিষ্টাব্দে রাসূল সা: মক্কা নগরীতে ইস*লামী রাষ্ট্র গঠন করেন। মক্কায় ইস*লামী রাষ্ট্র গঠনের ১০ বছরের ভেতরে পূর্বে ইরান থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমে মিসর পযর্ন্ত ইসলামের ছায়া তলে চলে আসে। এই সময় বিশ্বের অন্যান্ন প্রান্তের মানুষ রাসূল সা: ও ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানতো না। এই সময় তারা তাদের নানাবিদ সমস্যা নিয়ে কলহে লিপ্ত ছিল। সমস্যা সমাধানের সমস্ত পথ ছিল রুদ্ধ। যু/দ্ধ ছিলো তাদের সমাধানের একমাত্র পথ। এই সময়ে ইসলামের আগমন ছিল আলোকবর্তিকার মতো। ইসলামের একশ্বেরবাদী বিশ্বাসের মাঝে তারা খুঁজে পেয়েছে মুক্তির উপায়। সত্যিকারের স্রষ্টার খোঁজ পেয়ে তারা কলহ বিবাধ ভুলে হয়ে গেলো ঐক্যবদ্ধ। ইসলাম এইভাবেই দ্রুত ছড়াতে থাকে তার পার্শ্ববর্তী অঞ্চলে।
24/01/2024
অন্তরের মন্দ চিন্তার বিধান :
অন্তরে যে মন্দ ভাবনা উদয় হয়, তা ক্ষমা করে দেওয়া হয়। মনে মনে যে অসৎ কাজের সংকল্প করা হয় তাও ক্ষমা করা হয়। তবে যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে অন্তরের মন্দ ভাবনা বর্জন করে, তার আমলনামায় নেকী লিখিত হয়। আর যদি সে অন্য কোনো কারণে মন্দ ভাবনা বর্জন করে, তবুও আমরা তার ব্যাপারে আল্লাহর অনুগ্রহের আশা রাখি।
তবে যদি কেউ মন্দ কাজের দৃঢ় প্রতিজ্ঞা করে বসে, সেই মন্দ কাজ সে সম্পন্ন না করলেও তার ব্যাপারে শংকাহীন হওয়া যায় না। কেননা, গুনাহের প্রতিজ্ঞা করাও গুনাহ।
এর দলীল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন দুইজন মুসলমান পরস্পর তরবারি নিয়ে লড়াইয়ে নামে, তখন হত্যাকারী ও নিহত—উভয় ব্যক্তিই জাহান্নামী।’ প্রশ্ন করা হলো, ‘এখানে নিহত ব্যক্তির কী দোষ?’ তিনি বললেন, ‘কারণ, সেও তার সঙ্গীকে হত্যা করতে উদ্যত হয়েছিল।’ (বুখারী : ৩১, মুসলিম : ২৮৮৮)
বই : সংক্ষিপ্ত ইহইয়াউ উলূমিদ্দীন
লেখক: ইমাম গাযালী রহ.
প্রকাশনী: মাকতাবাতুল আসলাফ
প্রচ্ছদ মূল্য: ৳১০০০
বিক্রয় মূল্য: ৳৭৫০ See less
বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন CheraBoi.com এর ফেইস বুক পেইজে অথবা কল করুন 01770118035 এই নাম্বারে।
10/11/2023
অফিসের সালাত আদায়ের জায়গায় এসে দ্রুত সালাত আদায় করছেন—যাতে এরপরই খাবার খেতে পারেন। হঠাৎ আপনার পাশে কেউ একজন এসে দাঁড়ায়। সালাতের ভেতরেই তার কণ্ঠস্বর শুনে আর পারফিউম শুঁকে বুঝতে পারলেন, তিনি আপনাদের ডিরেক্টর। তখন আপনার সালাতে মনোযোগ ভর করে; রুকু-সিজদা হয়ে যায় দীর্ঘ। সবশেষে সালাম ফিরিয়ে বুকভরা প্রশান্তি নিয়ে চলে যান।
এটা ভাববেন না, আপনি সালাতের হক আদায় করতে পেরেছেন। বরং ভাবুন, আপনি ডিরেক্টর সাহেবের সঙ্গে তাল মিলিয়ে সালাত আদায় করেছেন। ভেবে দেখুন, ডিরেক্টরের চেয়ে আল্লাহ তাআলাই বরং মনোযোগ পাওয়ার বেশি উপযুক্ত। আপনার ডিরেক্টরও কিন্তু সিজদা দিচ্ছেন ওই রবের জন্যই—যার জন্য আপনি সিজদা দিচ্ছেন।
বই: আত্মশুদ্ধির ব্যবহারিক পাঠ
লেখক: উস্তায মাহমুদ তাওফিক
বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন আমাদের পেজে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
House 44, Lack Road Stuff Quarter
Demra
1361
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Saturday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |