Cake Court.

Cake Court.

Share

21/09/2025

আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমি আন্তরিক ভাবে দুঃখিত আমার পেইজের ক্লায়েন্ট দের কাছে যারা লাস্ট ১ সপ্তাহ যাবত কেক এর জন্য আমার পেইজের ইনবক্সে+ হোয়াটসঅ্যাপে নক করেছেন,কিন্তু আমি রেস্পন্স করতে পারি নি৷ অনেক দুঃখ প্রকাশ করে বলতে হচ্ছে আমি বাংলাদেশ ছেড়ে ডেনমার্কে মুভ করার জন্য আপনাদের প্রিয় Cake Court. পেইজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা কর‍তে হচ্ছে৷ অনেক ব্যস্ততা এবং স্ট্রেস এর কারনে বিষয় টা জানাতে একটু দেরি হয়ে গেলো৷ আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পেইজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন তাদের নিকট আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমার পরিবার, আমার বন্ধুবান্ধব সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট ছাড়া আমার পেইজ এতদুর আসতে পারতো না। বাংলাদেশ ছাড়ার সময়ে যেই বিষয় টা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তা হচ্ছে আমার এই ছোট্ট পেইজ টা বন্ধ হয়ে যাবে... আমার পেইজ টা আমার আরেকটা পরিবার ছিলো। এই পেইজের মাধ্যমে আমি এত এত মানুষের ভালোবাসা, আস্থা,আর বিশ্বাস অর্জন করতে পেরেছি যেটা আমার জীবনের অন্যতম সেরা উপহার। আমার এই পেইজ টা আমার কাছে নিজের প্রিয় বস্তু গুলোর মধ্যে একটা ছিলো যা আমাকে মানসিক ভাবে প্রশান্তি দিতো৷ প্রতিদিন পেইজে আপডেট দেয়া,নতুন কেক এর ছবি আপলোড করা এসব ছিলো আমার প্রতিদিনের রুটিন। এখন আর পেইজে সময় দিতে পারছি না বা পেইজে আপডেট দেয়ার তাড়না অনুভব করছি না যা আমার কষ্টের অন্যতম কারন৷ পেইজ টা হয়তো একসময় হারিয়ে যাবে আরও শত শত পেইজের ভিরে৷ কিন্তু আমি চাইবো আপনারা সবাই আমার কাজ কে বাচিয়ে রাখবেন আপনাদের মনে৷ Cake court নামের ছোট্ট এই পেইজ টা আপনাদের মন থেকে কখনো হারিয়ে না যাক এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। পেইজ ওনার হিসেবে আমার কোনো আচরণে আপনারা কেউ কখনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন৷ সকলে আমার জন্য দুয়া করবেন।

06/08/2025

টু টায়ার কেক আপনারা অনেকেই ২ পাউন্ড এর মধ্যে করে দিতে বলেন! আমার মাথায় আসে না আমি কিভাবে করব! করা যায় না এরকম না কিন্তু সৌন্দর্যের ও একটা বিষয় থাকে৷ মিনিমাম ৩ পাউন্ড এর নিচে আমি টু টায়ার কেক এর অর্ডার নেই না৷ ছবির কেক টা ৩ পাউন্ড এর ছিলো কিন্তু কাজ শেষ করে দেখি কেক এর ওজন সাড়ে তিন পাউন্ড এর বেশি হয়ে গেছে😒 এভাবেই প্রতিবার টু টায়ার কেক এর প্রত্যেকটা কেক এর ওজন বেশি হয়ে যায়৷ তাই ২ পাউন্ড,আড়াই পাউন্ড এ টু টায়ার কেক করে দিতে বলবেন না প্লিজ🙏

Want your business to be the top-listed Bakery in Demra?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Islambag Baserpul Demra Dhaka
Demra
1360