Job preparation. com

Job preparation. com

Share

07/09/2022

১. 'পাপা টাইগার' নামে কে পরিচিত ছিলেন?
- এম এ জি ওসমানী।
২. COP26 জলবায়ু সম্মেলনে কোন বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়?
- নোনা জলের কাব্য।
৩. বাংলাদেশের তৈরি প্রথম রকেট কোনটি?
- ধুমকেতু।
৪. বাংলাদেশের প্রথম অর্থবছর ছিল-
- মার্চ-এপ্রিল ১৯৭৩
৫. World Food Program, WFP এর বর্তমান সভাপতি কে?
- শামীম আহসান।
৬. ৭ মার্চের ভাষণ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?
- ভিয়েতনামি।
৭. মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা মাতাকে উদ্ধার করে কোন বাহিনী?
- হেমায়েত বাহিনী ।
৮. বাংলাদেশের বাজেটের বৈদেশিক অনুদান ব্যয় করা হয় কোন খাতে?
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে।
৯. বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ ঘোষণা করে- -বিশ্বব্যাংক।
১০. মুজিববর্ষের থিম সং 'তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর' এর রচয়িতা কে?
- কামাল চৌধুরী।
১১. লতা মঙ্গেশকর বাংলাদেশের কোন চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেন?
- রক্তাক্ত বাংলা।
১২. ভাষা আন্দোলন চলাকালে শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন?
- ফরিদপুর কারাগারে।
১৩. বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী কতজন?
-৩ জন।
১৪. যৌথভাবে মুজিব বর্ষ উদযাপন করেছে মোট কতটি দেশ?
- ১৯৫ টি।
১৫. ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হত?
- বজ্রকন্ঠ।

06/09/2022

ব্যাংকার্স সিলেকশন কমিটি বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত চাকরির নিয়োগের ক্ষেত্রে, লিখিত পরীক্ষা পাসের পর প্রার্থীর নিজ হাতে লেখা একটি আবেদন ও আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে দলিলাদি জমা করতে হয়। যারা লিখিত পাশ করেছেন, তাদের জন্য আবেদনপত্রের নমুনা ;
.
তারিখ:
বরাবর
মহাব্যবস্থাপক ও সদস্য-সচিব
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০।
বিষয়: (ব্যাংকের নাম) ব্যাংকের '(পদের নাম)' পদে আবেদনের সমর্থনে দলিলাদি দাখিল প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আপনার সচিবালয়ের বিজ্ঞপ্তি নং - (রেজাল্ট শিটে উপরে বাম পাশে উল্লেখ থাকবে), তারিখ- (রেজাল্ট শিটে উপরে ডান পাশে উল্লেখ থাকবে) খ্রি: এর মাধ্যমে জানতে পারলাম, আমি (আপনার নাম), রোল: (আপনার রোল), (ব্যাংকের
নাম) ব্যাংকের (পদের নাম) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এমতাবস্থায় আপনার নির্দেশনা অনুযায়ী আমার আবেদনের প্রেক্ষিতে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে সংশ্লিষ্ট প্রামাণিক দলিলাদির সত্যায়িত ফটোকপি দাখিল করলাম।
অতএব বিনীত প্রার্থনা, আমার যাবতীয় প্রামাণিক দলিলাদি গ্রহণ করে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত বিশ্বস্ত
স্বাক্ষর: (আগে অনলাইনে যে স্বাক্ষর দিয়েছেন)
নাম: (আপনার পুরো নাম)
পরীক্ষার রোল: (রোল লিখবেন)
সিভি আইডি নং-
মোবাইল নং-
সংযুক্তি:
বিজ্ঞপ্তিতে যা যা চায় সেগুলো দিন। এই অংশে যেটা অনেকেই বুঝে না সেটা হলো অনার্সে এবং মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের তারিখ উল্লেখ পূর্বক পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ইস্যুকৃত সনদ এর ফটোকপি। আপনার মার্কশিটে যদি ফল প্রকাশের তারিখ থাকে
তাহলে সেটাই দিন। আর না থাকলে ভার্সিটি থেকে এই মর্মে একটা প্রত্যয়ন নিয়ে ফটোকপি করে সত্যায়িত করে জমা দিন।

Photos from Job preparation. com's post 05/09/2022

মৌখিক পরীক্ষার সময়সূচিঃ
সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
পদঃ অফিসার (জেনারেল)।
মোট উর্ত্তীণ ৬,২৪৭ জন।

Want your place of worship to be the top-listed Place Of Worship in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


KANDIRPAR
Cumilla
3500