Developing Program For Rural Schools & Colleges

Developing Program For Rural Schools & Colleges

Share

Photos from Developing Program For Rural Schools & Colleges's post 15/06/2017

চলে এসেছে উদ্ভট ঈদ স্পেশাল "লাচ্ছা সেমাই" সংখ্যা। প্রথিতযশা অনেকেই আমাদের এই সংখ্যা কে অলংকৃত করেছেন। তাঁদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।
উল্লেখ্য যে, এই সংখ্যাটির বিক্রয় থেকে প্রাপ্ত সম্পূর্ণ লভ্যাংশই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক এবং ঈদের দিনের খাদ্য নিশ্চিত করতে খরচ করা হবে।
মূল্যঃ ৬০/- (ঢাকার বাইরে কুরিয়ার চার্জ ২০/-)

সংখ্যাটি পেতে অর্ডার করুন এখানে -
http://udvot.com/order/

যেকোনো প্রয়োজনে:
01671464659..

বি:দ্র: ম্যাগাজিন এর সকল লভ্যাংশ পথশিশুদের দান করা হবে।

Photos 14/06/2017

"HSC পরীক্ষায় বরিশাল বোর্ডে প্রথম হওয়াটা আমার কাছে ছিলো স্বপ্নের মত। কারণ আমি যেই গ্রামে থেকে পড়াশুনা করেছি সেখানে আজও বিদ্যুৎ যায়নি। সৌরবিদ্যুৎ আছে কয়েকটি ঘরে। টিভিতে বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল মানুষ দেখে না। শিক্ষার হারও খুব বেশি নয় এখনো। এরকম একটি এলাকায় সাইন্স নিয়ে পড়ালেখার কেউ সাহস করে না । আর আমি যখন স্যার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেলাম তখন তো এলাকায় সাড়া পরে গেলো। কলেজে একটি অনুষ্ঠান আয়োজন করে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছিলো।

মাত্র ২ বছর বয়সে আমার বাবা মারা যান ব্লাড ক্যান্সারে। আমার মা তখন আমাকে নিয়ে মামার বাসায় নিয়ে আসেন। ছোটবেলা থেকেই মা আমাকে স্বরবর্ণ, ছোট খাট বাংলা কবিতা শেখাতেন। তাই শিশুশ্রেণী তে মাত্র ১৫ দিন ক্লাস করার পর স্যাররা আমাকে ক্লাস ওয়ানে পাঠিয়ে দেন। যার ফলাফল হিসেবে আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমি ছিলাম ক্লাসে সবার ছোট। যেই স্কুলে এসএসসির সেরা রেজাল্ট ছিলো জিপিএ ৩.৭৮ সেখানে আমি গোল্ডেন এ প্লাস পাই।

ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দেওয়ার ফি ছিলো ৫০ টাকা। আমরা তখনো ছোট মামার সংসারের উপর নির্ভরশীল। ফি যেদিন লাগতো সেদিন মামার কাছে টাকা ছিলো না। এদিকে মার প্রচণ্ড জ্বর। মা এর ঔষধ কেনার টাকাটা পর্যন্ত ঘরে ছিলো না। পাশের বাসার একজন বললো তার সাথে তার ফসলের ক্ষেতে কাজ করলে সে ফি এর টাকা দিয়ে দিবে। স্কুল ছুটির পর কাজ করে আমি ৩০ টাকা মজুরি পাই। সেই টাকা জমা দিয়ে স্যারকে বললাম বাকি টাকা পরে দিব। স্যার বাকি টাকা মওকুফ করে দেন।

যখনই কোনো শিক্ষিত আত্মীয় স্বজন আসতেন আমার মা তাঁদের কাছ থেকে ইংলিশ কবিতার উচ্চারণ আর অর্থ জেনে লিখে রাখতেন আর পরে সেটা আমাকে সেটা শিখাতেন। একবার ক্লাস থ্রিতে সবার হোমওয়ার্ক দেওয়া হয় জাতীয় পতাকা এঁকে আনতে হবে। কিন্তু রঙ পেন্সিল তো ছিলো না। মা পুঁইশাক ফল দিয়ে পতাকার লাল বৃত্ত রঙ করে দিয়েছিলেন।
স্কুলে পড়ে যাওয়ার মত ভালো জামা ছিলো না আমার। যখন পিটি হত তখন আমি লুকিয়ে থাকতাম। কারণ পিটিতে সবার ড্রেস চেক করা হত। পিটি শেষ করে সবাই যখন ক্লাসে ঢুকতো তখন তাদের সাথে আমিও ক্লাসে ঢুকে যেতাম।

হাইস্কুল ছিলো অনেক দূর। ১০ টার ক্লাস ধরতে আমাকে ৭ টায় বাসা থেকে বের হতে হত। বর্ষা মৌসুমে একটা পলিথিনে কাপড় নিয়ে সাঁতার কেঁটে ক্লাস করতে হত। যেই শিক্ষক বাংলা পড়াতেন তিনিই সায়েন্সের বিষয়গুলা পড়াতেন। খুব সমস্যা হত পড়া বুঝতে। তবুও প্রতি পরীক্ষায় আমি প্রথম হতাম বিশাল ব্যবধানে। এসএসসি পরীক্ষা যখন নিকটবর্তী তখন বুঝতে পারলাম এভাবে পড়ালেখা করে তো পাশ করা যাবে না। তখন চেয়ারম্যান সাহেব এগিয়ে আসলেন। খুবই ভালো মনের মানুষ। তিনি পাশের শহরে আমার থাকা খাওয়া, পড়ালেখার ব্যবস্থা করে দেন, সব খরচ বহন করেন। এসএসসির ফিস ছিল ৩০০০ টাকা, সেই টাকা যোগাড় করাটা ছিল দুঃসাধ্য আমার জন্যে। চেয়ারম্যান সাহেবই তখন এগিয়ে এসে ফি পরিশোধ করে দিয়েছিলেন। এছাড়াও যখনই পড়ালেখা বিষয়ক কোনো সমস্যায় পড়তাম আর্থিক হোক অথবা মানসিক হোক উনি সর্বদা আমাকে নিজের সন্তানের মতই দেখতেন।

আমি স্বপ্ন দেখি অনেক দূর যাওয়ার, মানুষের মত মানুষ হবার। এতদূর যে আসতে পেরেছি তার জন্যে স্রষ্টার কাছে কৃতজ্ঞ আমি। চারিদিকের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন পরিশ্রম এমন এক জিনিস যা মানুষের জীবনকে নিয়ে যেতে পাড়ে সাফল্যের চূড়ায়। বাঁধা বিঘ্ন তো জীবনে থাকবেই। কিন্তু সব বাঁধা পেরিয়ে সফল হবার মধ্যেই তো জীবনের সার্থকতা লুকিয়ে আছে।"

"Coming from such a place where no one has the audacity to study science and ending up standing first in H.S.C examination from Barisal Board was quite like a dream. Because the village from which my education started is yet to receive electricity. A few of the houses are powered by solar energy. People can only watch BTV in television. Literacy rate isn't that high either. And when I got chance in Sir Salimullah Medical College the news spread far and wide. A reception was organized in my college to congratulate me.

I was only 2 years old when my father passed away from blood cancer. After that my mother took me with her to her brother's house. From a very young age my mother would teach me alphabets and some Bangla rhymes. So, after attending classes for only 15 days the teachers promoted me from KG to 1st grade. As a result, when I attended S.S.C examination, I was the youngest in my class. In a school where G.P.A 3.78 was the best S.S.C result, I got golden A+.

The fee for participating in the fifth grade scholarship examination was 50taka. We were still dependent on our uncle then. On the last day of depositing the fee, my uncle didn't have the money. On the other hand, my mother had a terrible fever. And we didn't even have the money to buy medicine for her. A next-door neighbor said if I worked for him in the fields, he will pay the fees. He paid me 30taka for working in his fields. I gave that money to my teacher and said that I would give the rest later. My teacher waivered the rest of the fees.

Whenever an educated relative came to visit us, my mother would learn and write down the pronunciation and meanings of English poems. She would later teach me that. Once in third grade everyone had a homework to draw the national flag. But I didn't have any color pencils. So, my mother colored the red circle of the flag from the fruit of Puishak.

I didn't have good clothes to wear at school. So I would hide during the P.T. because after P.T everyone's dresses were checked. After P.T when everyone entered the classroom, I would enter with them.

High school was quite far from my home. To catch the 10 A.M class I had to get out at 7. During the rainy season, I would carry my clothes in a polythene bag as in some parts of the way you could only cross by swimming. The teacher who taught us Bengali also taught us Science. So I had difficulty understanding the lessons. But still I would stand first in the class by a long shot. When the S.S.C examination was knocking at the door, I realized if I continued like this, I wouldn't be able to pass. At that time, our honorable chairman sir came forward. He is a very good-hearted man. He made arrangements for my lodging and my studies in the nearby city. He bore all the expenses. The S.S.C examination fee was 3000 takas. That amount of money was impossible for me to manage alone. Again he came forward to pay the fees. Even besides that whenever I would be in a problem, whether financial or mental, he would always support me like his own son.

I dream of going a long way. I am grateful to the Almighty for where I stand, I stand at His mercy. No matter how adverse the situation maybe, endeavor is something that can take a man on the brink of success. There will be obstacles in life. But through overcoming those obstacles lies the true meaning of life."

Md. Imran Hasan
SSMC-45th Batch

Photos 25/05/2017

😍 Love also for them😍

Photos from SHB  Memorial Fund.'s post 13/05/2017

ওদের সাথে হবে ধানমন্ডি লেক - Dhanmondi Lake😍😍😍

ICT: দশমিক ও যোগ-বিয়োগ | 10 Minute School 07/03/2017

Item from 10minute School.

ICT: দশমিক ও যোগ-বিয়োগ | 10 Minute School This exclusive video tutorial on 'ICT: দশমিক ও যোগ-বিয়োগ' will help you improve your ICT, LIVE preparation!

Want your school to be the top-listed School/college in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Mudaforgonj, Laksam
Cumilla