Red Park Engineering
** বিটুমিন রাস্তা তৈরীর বিভিন্ন ধাপ **
১.Cross section : রাস্তার ভিওি বলা হয় সাবগ্রেডকে।রাস্তার এলাইনমেন্ট ঠিক করার পর রাস্তার দুইপাশে মাটি কেটে সাবগ্রেডকে স্মিথ রোলার দ্বারা কম্পকেশন করা হয়।এবং সাবগ্রেডের দৃঢ়তা পরীক্ষা করা জন্য CBR(California bearing ratio) ও Dcp ফিল্ড টেস্ট করা হয়। CBR সবচেয়ে জনপ্রিয় পদ্বতি হচ্ছে sand replacement method। এই রোডে CBR মান ধরা হয়েছে 7%
2.Formation cutting : ভিওিস্তর কাটা। ড্রয়িং অনুযায়ী রাস্তার এলাইনমেন্ট ঠিক করার পর ডিজাইন অনুসারে ভিওিস্তর কাটা হয়।বিভিন্ন নিমার্ন শ্রমিক ও আধুনিক যন্তপাতির সাহায্য ভিওিস্তর কাটা হয়।যেমন: বুলডোজার,ট্রি-ডোজার
৩. preparation sub- grade: সাবগ্রেডকে যেহেতু রাস্তার ভিওি বলা হয় সেহেতু ভিওিকে মজবুত করে প্রস্তুত করতে হয়।তাই ভিওিস্তর কাটা হলে রোলিং করে সাবগ্রেড প্রস্তুত করা হয়। এছাড়া সাব-গ্রেডকে আরো উন্নত করতে IsG(Improving sub grade) হিসাবে সাব-গ্রেডে বালু ব্যবহার করা হয়।যার পুরুত্ব ও CBR মান ডিজাইন অনুযায়ী হয়ে থাকে।সাব-গ্রেড এলাইনমেন্ট নিধারণ করার পর থেকে ক্যাম্বার বা আড়াআড়ি ঢাল ম্যানটেন করা হয়।
৪.Sub - base preparation : As( aggregate & sand) কে ৫০% ও ৫০% মিশণ করে সাবগ্রেডের উপর ফেলে সাব-বেসকে রোলিং করে প্রস্তুত করা হয়।ডিজাইন অনুযায়ী এগ্রিগেট ও বালির সাইজ ব্যবহার করতে হবে। যত ক্ষণ পযর্ন্ত কাঙ্ক্ষিত CBR মান পাওয়া যাবে না, তত ক্ষণ পর্যন্ত পানি দিয়ে রোলিং করতে হবে।
৫.Base prepared : বেস প্রস্তুতকরণের জন্য শুধুমাএ এগ্রিগেট ব্যবহার করা হয়।রোলিং করার কিছুক্ষণ পর পর পানি দিয়ে রোলিং করতে হবে।
৬.Tack coat: বেস প্রস্তুত হয়ে গেলে বিটুমিন স্প্রেয়ার দ্বারা তরল বিটুমিনকে রাস্তার সারফেসে সমান ভাবে ছিটানো হয়।
৭.Seal coat: ট্যাককোট প্রয়োগের কিছুক্ষণ পর পাথরকুচি ও বিটুমিন মিক্স করে সিলকোট প্রস্তুত করে ড্যাম্প ট্যাক দ্বারা কার্যস্হলে নিয়ে গিয়ে সিলকোট প্রয়োগ করা হয়।এবং রোলার দ্বারা রালিং করা হয়,রোলারে যাতে সিলকোট না লাগে তাই রোলারে চাকায় পানি প্রয়োগ করা হয়।এভাবে বিটুমিন রাস্তা তৈরী করা হয়।
৮. Shoulder prepared : কোণাকৃতি মাটির কণা বেস পযর্ন্ত কম্পকেশন করে তার উপর খোয়া ফেলে কম্পকেশন করে শোল্ডার নিমার্ণ করা হয়। শোল্ডার ব্যবহার করা হয় গাড়ি নষ্ট হলে মেরামত কাজে
৯.Breast wall: পাহাড়ি এলাকায় সড়কে রাস্তার উপরের মাটি যেন রাস্তায় না পড়ে সেই জন্য বেস্ট ওয়াল নির্মাণ করা হয়।
১০ L- drain: পাহাড় থেকে গড়ানো পানি ও রাস্তার পানি গুলো L-drain এসে জমা হয়।
১১.Catch pit: L-drain পানি গুলো রাস্তা থেকে নিরাপদ দূরত্বে অপসারণ করার জন্য Catch pit নির্মাণ করা হয়।
১২,১৩,১৪.Bridge work: পাহাড়ি সড়কের এলাইনমেন্ট বরাবর বিভিন্ন নদ-নদী,জলাশয় অতিক্রম করার জন্য R.c.c, Steel ও বেইলি ব্রীজ নিমার্ণ করা হয়।
১৫.Tarping: রাস্তার মাটি যেন বৃষ্টির পানিতে ধুয়ে না যায় তাই ঘাসের চাপড়া লাগানো হয়।একে টারফিং বলে।
১৬.জিওটেক্সটাইল: যা একধরণের কাপড়।যার ভিতর দিয়ে খুব সহজে পানি যাই,কিন্তু মাটি বা অন্য ম্যাটেরিয়ালস যায় না।এই কাপড় মূলত ভাঙন প্রতিরোধে ব্যবহার করা হয়।
১৭. Roads Crack: মূলত বিভিন্ন কারণে ক্রক হতে পারে।সাধারণত ডিজাইন লোডের চেয়ে বেশি ভারী গাড়ি চলাচলে এবং সাবগ্রেডে সেটলমেন্টের কারণে এই ধরণের ক্রক দেখা দেয়।
Click here to claim your Sponsored Listing.
Culinary Team
Attire
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Cumilla
1000