Microters
14/04/2026
AI নিয়ে সবাই কথা বলছে, কিন্তু একটা সত্যি কথা কেউ সরাসরি বলছে না।
বলি।
AI adoption যত দ্রুত হওয়ার কথা ছিল, বাস্তবে হচ্ছে অনেক ধীরে। আর এই gap টাই সবচেয়ে বড় সমস্যা।
Product company হোক, service company হোক, ছোট-বড় যেকোনো business — সবার কিছু না কিছু ক্ষতি হবেই। কারো গত এক বছরে হয়ে গেছে। কারো আগামী ৩ মাসের মধ্যে হবে। এটা fact, এখান থেকে পালানোর কোনো জায়গা নেই।
এখন যা হবে সেটা একটা pattern —
প্রথমে সবাই ভাববে "সাময়িক সমস্যা, ঠিক হয়ে যাবে।"
তারপরও AI adopt করবে না।
যখন করতে যাবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
Revenue কমবে। Profit কমবে।
পাশে দেখবে কেউ কেউ দ্রুত বাড়ছে।
তখন বাধ্য হয়ে AI adopt করতে যাবে।
আর সাথে আসবে কঠিন সিদ্ধান্ত — team এর যারা AI ব্যবহার করতে পারছে না, যারা আগের মতো contribute করতে পারছে না — তাদের বাদ দিতে হবে। Entrepreneur দের জন্য কঠিন, কিন্তু এটাই হবে।
যারা AI জানে তাদের কোনো সমস্যা নেই।
Programmer হোন, content creator হোন, যে industry তেই থাকেন — AI জানলে আপনি company র জন্য দরকারি মানুষ। আর যারা ignore করছে? Junior হোক বা senior — তাদের পরীক্ষা কঠিন হবে। একসময় চাকরিই চলে যাবে।
এখন আরেকটা বড় বিষয় —
যারা আগে কোনোদিন নিজের কিছু করেনি, তারা এখন product বানাচ্ছে। কারণ এটা এখন অনেক সহজ।
আপনার একটা skill থাকলে বাকিটা AI দিয়ে cover হয়।
Developer কিন্তু content লিখতে জানেন না? AI দিয়ে হবে।
Design জানেন না? AI দিয়ে হবে।
Marketer কিন্তু technical কিছু পারেন না? AI দিয়ে product ই বানিয়ে ফেলতে পারবেন।
কিন্তু এখানেই অনেকে ভুল করে।
AI দিয়ে কিছু বানিয়েই মনে করে — "ব্যস, আমি founder হয়ে গেলাম!"
ভাই থামুন।
Product বানানো এখন কয়েক ঘণ্টার কাজ। একটা ভালো prompt, একটা ভালো tool — product ready।
কিন্তু marketing?
Marketing ই এখন সবচেয়ে কঠিন কাজ।
কারণ সবাই বানাতে পারছে।
আগে যেখানে একটা space এ ১০ টা business ছিল, এখন সেখানে হাজারটা। শুরু করতে খরচ নেই বললেই চলে, তাই সবাই ঢুকছে। Marketing এর খরচ বাড়ছে, ভিড় বাড়ছে, মানুষের নজর পাওয়া কঠিন হচ্ছে।
যেকোনো idea একদিনের মধ্যে copy হয়ে যায়। শুধু product বানাতে পারলেই আর হবে না।
আসল কথা হলো execution।
Persistence, passion, আর লেগে থাকার মানসিকতা — এটা আগের চেয়েও বেশি দরকার এখন।
একটা কথা মাথায় রাখবেন —
এটা মানব ইতিহাসের সবচেয়ে সহজ সময় একটা product বানানোর জন্য।
কিন্তু একটা product কে সফল করার সবচেয়ে কঠিন সময়ও এটাই।
Product বানানো আপনাকে মানসিক শান্তি দিতে পারে। কিন্তু সেটাই যে আপনাকে আর্থিকভাবে সফল করবে — এমন ভাবার কোনো কারণ নেই।
29/03/2026
অনলাইনে কোর্স করানো কি স্ক্যাম বা প্রতারনা ?? Course নিয়ে কিছু বাস্তব কথা বলি, গালি দিতে চাইলে দিতে পারেন।
বাংলাদেশে Course বিক্রি এখন একটা বিশাল ইন্ডাস্ট্রি। আর Course কেনাটা অনেকের কাছে নেশা হয়ে গেছে।
এখন প্রশ্ন হলো —
Course কেনা কি সমস্যা?
Course করানো কি সমস্যা?
Course করিয়ে টাকা নেওয়া কি সমস্যা?
Case study, earning screenshot, Success Screenshot, Course review দিয়ে marketing করা কি সমস্যা?
না। এইগুলার একটাও সমস্যা না।
তাহলে সমস্যা কোথায়?
আপনি নিজেই হিসাব করুন —
অমুক ভাইয়ের screenshot, তমুক ভাইয়ের case study, ওমুক ভাইয়ের review দেখে নিশ্চিন্তে course কিনছেন। আর মাথায় ঘুরছে — এই বছর শেষে ব্যাংকে হাজার হাজার ডলার।
আপনি যদি ২-৪ বছর ধরে online এ কিছু একটা করার চেষ্টা করে থাকেন, তাহলে আমি নিশ্চিত আপনি ইতোমধ্যে কমপক্ষে ৫-১০ টা course কিনেছেন বিভিন্ন mentor এর কাছ থেকে। অথবা paid course গুলো কোনোভাবে free তে নিয়েছেন।
আর আমি এটাও নিশ্চিত — ৯৯.৯৯% ক্ষেত্রে সেই course করে কিছুই হয়নি।
তাহলে সমস্যাটা কোথায়?
দেখতেছি, এই সিনিয়র ভাই Digital Marketing করে, software বেচে, বড় অফিস আছে, অনেক ছেলেপেলে আছে। উনি একটা course আনলো, ২-৪ টা screenshot শেয়ার করলো, ২-৪ জন review দিলো — আর হুমড়ি খেয়ে পড়লাম course কিনতে।
কিন্তু বাস্তবে? Marketing নিয়ে চিন্তা করতে গেলে, শিখতে গেলে, practice করতে গেলে বিরক্ত লাগে। তাহলে নাজমুল ভাই না, পৃথিবীর সেরা marketer থেকে course করলেও Marketing এর M ও শিখতে পারবেন না। Guaranteed.
দেখতেছি, ঐ ভাই Technical SEO শেখায়, সারাদিন ভালো ভালো live case study দেয়, traffic এর screenshot দেয়, এমন সব theory বলে যার নামও শুনিনি। যেহেতু নাম শুনিনি আর case study দিচ্ছে — তার মানে ঐ ভাইয়ের course করলেই পরের মাস থেকে হাজার হাজার traffic আসবে, আর traffic মানে revenue, মানে পরের বছরেই কোটিপতি। জাস্ট ৫-১০ হাজার টাকার এক course এ। কত সিম্পল, তাই না?
দেখতেছি, ওমুক course এর paid group এ প্রায় ৬ হাজার member। ৬ হাজার মানুষ কি বোকা? চোখ বন্ধ করে কিনে নিলাম। ২-৪ টা class করলাম, আর ভালো লাগছে না। "ডলার কামাতে এত class করা লাগে নাকি?" — দিন শেষে বাকি class আর করাই হলো না। দোষ দিলাম course কে।
দেখতেছি, এক ভাই ২ বছর ধরে earning screenshot আর student success দেখিয়ে যাচ্ছে। Course এর দাম প্রায় ১ লাখ টাকা। "দাম বেশি মানে জিনিস ভালো" — কিনলাম। ভাই বললো এই system এ ১ বছর consistently কাজ করলে কিছু একটা হতে পারে। এই কথা শুনে হতাশ হয়ে গ্রুপে গ্রুপে ওই ভাইকে নিয়ে পোস্ট দিতে শুরু করলাম।
থামুন একটু। ভাই কিন্তু earning guarantee দিয়ে বেচেনি। দোষ ভাইয়ের না। আপনি ৭ দিনে result পাবেন এই আশায় ১ লাখ টাকা দিয়েছেন — দোষটা আপনার।
দেখতেছি, তমুক ভাই industry তে ১৫ বছর ধরে আছে, সব senior দের সাথে selfie আছে, এমনকি অন্যের course নিয়েও সৎ কথা বলে। "এই ভাইয়ের ethics ভালো, এইবার ১০০% হবে।" — এখানেও দোষ mentor এর না, দোষ আপনার।
দেখতেছি, ওমুক ভাই regularly TV তে আর পত্রিকায় interview দেয়। "এই ভাইয়ের course তো মাখন হবে।" — কিনলাম, দেখি সব basic জিনিস দিয়ে module সাজানো। চাইলাম refund, বললো refund policy নেই। শুরু করলাম গালাগালি আর গ্রুপে গ্রুপে চিল্লাচিল্লি।
থামুন ভাই। Module দেখে course কিনেননি কেন? আর যদি দেখেই কিনে থাকেন তাহলে এখন গালি কেন? নিজে ঠিক হোন আগে।
একটা কথা পরিষ্কার করে বলি —
পৃথিবীর কেউ আপনাকে success করিয়ে দেওয়ার guarantee নেবে না। আপনি ১০-২০-৫০-১ লাখ টাকা দিয়ে course কিনলেই mentor কে কিনে ফেলেননি। Course কেনার পর চুন থেকে পান খসলেই depression, গালাগালি, গ্রুপে গ্রুপে পোস্ট — এই mentality বাদ দিন।
সমস্যা course এ না।
সমস্যা আপনার mindset এ, focus এ, আর বারবার jumping এ।
আপনি নিজেই জানেন না —
→ কী শিখতে চান
→ কীভাবে শিখতে চান
→ শিখে কী করতে চান
→ কতদিনে করতে চান
এগুলো ঠিক না করে course কিনলে, যত ভালো mentor ই হোক — কিছু হবে না।
Course কেনার আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন —
→ এই industry তে আমার আসলেই interest আছে?
→ Course এর পর ১-২ বছর consistently এই কাজ করতে পারব?
→ Class দেখার পর নিজে practice করব, নাকি পরের class এ ঝাঁপ দেব?
→ Advanced বিষয়গুলো নিজে research করে শিখতে পারব?
→ Course শেষ করে আবার নতুন course এ jump করব না তো?
এই সব নিশ্চিত করার পরেও যদি কিছু না হয়, তাহলে দুটো কারণ —
এক — নিজের ১০০% দিয়ে করেননি, শুধু দেখার জন্য দেখেছেন।
দুই — আর যারা Muslim তাদের জন্য সরাসরি বলছি — হতে পারে online এ আর্নিং আপনার রিজিকে নেই। এই point টা অনেক powerful, হালকাভাবে নেবেন না।
হ্যাঁ, fake course, course এর আগে এক রকম দেখিয়ে ভেতরে অন্য রকম, course এর support না দেওয়া, মিথ্যা আশ্বাস দেওয়া, আর্নিং গ্যারান্টি দেওয়া — এগুলোও আছে। কিন্তু সচেতন থাকলে এইগুলা এড়ানো যায়। লোভ থাকলে এড়াতে পারবেন না, বিবেক দিয়ে ডিসিশন নিতে হবে ।
দিন শেষে সত্যি কথা হলো —
বেশিরভাগ ক্ষেত্রে failure এর দায় user এর নিজের। Course এর না, mentor এরও না।
তাই এখন থেকে — course কেনার আগে ভাবুন। কেনার পরে গালি দিয়ে সময় নষ্ট করার কোনো কারণ নেই।
10/11/2025
লিংক দিন, ভিডিও পান নতুন সফট্যায়ার Scene Builder আসছে !
এক ক্লিকে ভিডিও বানিয়ে ফেলুন, আর বলুন — “বাহ, এটাই তো দরকার ছিল!” মাত্র ২ মিনিটে ভিডিও রেডি।
লঞ্চ হচ্ছে খুব শিগগিরই — চোখ রাখুন আমাদের পেজে!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Khan Zaman Tower (5th Floor), Holding No/684/617, Jhautola
Cumilla
3500