Tech2b
04/10/2023
মাহমুদউল্লাহকে নিয়ে সংক্ষেপে কিছু কথা বললেই নয়। যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করছেন সেটা আসলেই প্রশংসনীয়।
মাহমুদউল্লাহকে নির্বাচকরা বিশ্রাম দিয়েছে বললেও, আসলে বাদ দেওয়া হয়েছিলো। ইংল্যান্ডের সাথে সিরিজে মুশি-রিয়াদ ব্লাকলিস্টে ছিলেন৷ শেষ ম্যাচে ৭০ করে মুশি টিকে গেলেও, সিরিজে মাত্র ৭১ রান করা রিয়াদের জায়গা হয়নি।
এত বড় সিনিয়রকে বাদ দিয়েছে বলার সাহসটা হয়তো নির্বাচকদের হয়নি, তাই এই বিশ্রামের কথা। আয়ারল্যান্ড সিরিজ দুটোতে ওর জায়গায় হৃদয় এসে ক্লিক করলো। আফগানিস্তান সিরিজে হজ্বে ছিলেন, নিজেই ছুটি চেয়ে নিছেন। ৩ সিরিজ না খেলায় এশিয়া কাপেও জায়গা হয় নি। ধরে নেওয়া হচ্ছিলো মাহমুদউল্লাহ ফিরবেনই না, কোনো মতে হয়তো বিশ্বকাপের পর একটা হোম সিরিজ পেয়ে অবসর করে ফেলবেন।
মাহমুদউল্লাহকে নিয়ে আমার নিজেরই কমপ্লেইন ছিলো যেটা:
🟥 মাহমুদুল্লাহ ফিল্ডিংয়ে ল্যাথার্জিক। এই কারণে আমি মাহমুদউল্লাহকে ঢালাও করে দোষ দেয়ার আগে দোষ দিতাম মাহমুদুল্লাহর বয়সকে। (আমার কাজিন আর মাহমুদউল্লাহ ভাই একসাথেই অনেকটা টাইম সার্কিট হাউজের মাঠে খেলতেন। আমার কাজিন রিয়াদ ভাইকে চিনেন ক্লাস ফোর থেকে, তখন রিয়াদ ভাই পড়ে ক্লাস নাইনে। আমার সেই কাজিনের বয়স ৩৭ পের হয়েছে)
তাই ব্যাক্তিগত দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হতো, মাহমুদউল্লাহ এর যে বয়সটা এই বয়সে আমরা উনার থেকে ফিল্টডিংয়ে বেশি কিছু চাইতেও পারিনা।
🟥 মাহমুদউল্লাহ এর ব্যাটিং এপ্রোচ নিয়ে বড় কমপ্লেন করেছি, বিষয়টা এমন না। তবে একটু বেটার স্ট্রাইকরেট আমি চাইতাম উনার থেকে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে মাঝে মাঝে স্ট্রাইকরেট হাই চাওয়া বিলাসিতা। তবে এটা সত্য, মাহমুদউল্লাহ এর স্ট্রাইকরেট একটু বেশিই কম।
যাই হোক, স্ট্রাইকরেট প্রসঙ্গ বাদ দিলাম। কিন্তু মাহমুদউল্লাহ দল থেকে বের হয়ে যে কামব্যাক করেছেন, সেটা পুরোটাই নিজের যোগ্যতায়। হ্যাঁ আপনি বলতে পারেন, আফিফ শামিমরা বাজে করেছে বলেই হয়তো পেয়েছে। কিন্তু মাহমুদুল্লাহ যে প্রমাণ করে আসি, বা অপেক্ষা করছিলো বাকিরা খারাপ করে আর আমি ঢুকবো, সেটা কোনো ভাবেই মনে হয় নি।
🟩 যে ফিল্ডিংকে আমি ল্যাথার্জিক ভাবতাম, চল্লিশোর্ধ্ব একজন সেই ফিল্ডিংয়ে নিজেকে ঝাপিয়ে দিচ্ছে। মাঠে নিজেকে বোলিং হোক বা ফিল্ডিং হোক, ছোট ছোট বিষয় দিয়ে নিজের দিলে লাইমলাইট কেড়ে নিচ্ছেন, প্রশংসা না করে উপায় আছে?
🟩 প্রমাণের জন্য নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েই বল করেছেন, ব্যাট হাতে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। ২ ম্যাচে ৭০ রান আহামরি কিছুই না। উনি যে অবস্থায় ছিলেন, সেখানে অবশ্যই দলকে আরো বেশি দেওয়ার সুযোগ ছিলো, নির্দিষ্ট দিনে সেটা হয়নি। তবু নিজেকে প্রমাণ করার একটা ক্ষুধা তো তিনি দেখিয়েছেন!
ভেবে নিতাম বিশ্বকাপ দলে সুযোগ এর জন্য এই ক্ষুধা দেখিয়েছেন। কিন্তু সুযোগ পেয়ে কি তিনি থেমেছেন? একটা সাধারণ প্রস্তুতি ম্যাচেও ফিল্ডে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।
---
মাহমুদউল্লাহ ২০২১ সালেও দলটার টি২০ অধিনায়ক ছিলেন। ২০২২ এও তার নেতৃত্বে যাওয়ার কথা। এশিয়া কাপ এর আগে হারিয়েছেন অধিনায়কত্ব। বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হন নি তার। উনি ভেঙ্গে পড়েছেন, উনার চেষ্টা দেখে সেটা মনে হয়নি।
সুন্দর করে কামব্যাক করলেন, আর বিশ্বকাপের জার্সি পেয়ে সুন্দর করে বললেন, "This world cup will be special "
মাহমুদুল্লাহ একাদশে সুযোগ পাবে কি পাবে না সেটা পরের ব্যাপার, কিন্তু মাহমুদুল্লাহ এর এই স্কোয়াডে থাকা যে গত বড় ব্লেসিং, এই থাকা যে দলকে কতটা নির্ভার করছে, সেটা আপনারা আন্দাজ করতে পারছেন কি না জানি না, তবে আমি ঠিকই পারছি। পরবর্তী কোনো এক পোস্টে এই নির্ভারতার উদাহরণ দিয়েই কথা বলবো।
#মাহমুদুল্লাহ
Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
রাসুলুল্লাহ (সাঃ) কি আসলেই গায়েব জানতেন.?
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the public figure
Telephone
Address
Cumilla