Heavenplant Computer Science & Tech.
MultiTech IT Institute-MIT
প্রযুক্তিনির্ভর একটি আধুনিক স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র
27/09/2025
About Chairman
Engr. Md. Nijam Uddin
Founder, Chairman & Chief Trainer
MultiTech IT Institute (MIT), Cumilla
ইঞ্জিনিয়ার মোঃ নিজামুদ্দীন ১৯৮৯ সালের ০১ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সেনবাগ থানার ঢালুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং ফেনী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের জিজিএসকে কলেজ থেকে Certificate in Information Technology (CIT) অর্জন করেন। বর্তমানে তিনি কুমিল্লার আফজল খান কারিগরি ও কমার্স কলেজে সিনিয়র প্রভাষক (আইসিটি) হিসেবে কর্মরত।
শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতার আলোকে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে—
জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি), ২০২৩ (স্বর্ণপদকপ্রাপ্ত, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ)
গুণী শিক্ষক সম্মাননা পদক’প্রাপ্ত (মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক, ২০২৩)
ন্যাশনাল ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড, ২০১৭
ICT4E জেলা অ্যাম্বাসেডর, a2i, আইসিটি বিভাগ
Microsoft Certified Educator (MIEE, MIE Expert, ২০২৩)
তিনি শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, এবং ভূমি মন্ত্রণালয়ের ই-নামজারি প্রজেক্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কোভিডকালীন সময়ে শিক্ষায় অসামান্য অবদানের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। গবেষক ও লেখক হিসেবেও তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য; আন্তর্জাতিক জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি তথ্যপ্রযুক্তি বিষয়ক একাধিক বই ও নিবন্ধ রচনা করেছেন।
২০০৮ সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আইটি প্রশিক্ষণ দিয়ে আসার ধারাবাহিকতায় তিনি ২০২৫ সালে প্রতিষ্ঠা করেন MultiTech IT Institute (MIT), Cumilla। এটি কুমিল্লার প্রথম আইটি ইনস্টিটিউট, যেখানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত সিলেবাস অনুযায়ী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হয়।
Vision: বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে বাংলাদেশ থেকে বেকারত্ব দূরীকরণ এবং প্রযুক্তিতে নেতৃত্ব প্রদান।
Mission: যুগোপযোগী, হাতে-কলমে ও কর্মমুখী আইটি প্রশিক্ষণ প্রদান করে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের আত্মনির্ভর করে তোলা এবং একটি টেকসই ক্যারিয়ার গঠনে সহায়তা করা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
Daulatpur, Adarsha Sadar
Cumilla
3500