NextGen Digital.bd
23/08/2025
বাংলাদেশিরা রাতে অনলাইনে কেন বেশি কেনাকাটা করে?
আপনারা কি জানেন, বাংলাদেশের অনলাইনে কেনাকাটার পারফরম্যান্স রাতে বেড়ে যায়? এটি আসলে একটি 𝐜𝐨𝐧𝐬𝐮𝐦𝐞𝐫 𝐛𝐞𝐡𝐚𝐯𝐢𝐨𝐮𝐫 𝐬𝐡𝐢𝐟𝐭। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন, জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম 𝐃𝐚𝐫𝐚𝐳 সহ অনেকেই, যারা ই-কমার্স ব্যবসা করছে, তারা 𝐌𝐢𝐝𝐧𝐢𝐠𝐡𝐭 𝐒𝐚𝐥𝐞 চালু করে—রাত ১২টা থেকে ৩টার মধ্যে বিশেষ ভাউচার অফার দেয়। তার মানে কি? এই সময় গ্রাহকেরা বেশি সক্রিয় থাকে। নাহলে তো এই ভাউচার অফার এই সময়ে দিতো না।
আরও দেখবেন, 𝐐𝐮𝐢𝐜𝐤 𝐂𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 / 𝐅𝐨𝐨𝐝 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲-এর ক্ষেত্রেও একই ব্যাপার। 𝐏𝐚𝐧𝐝𝐚𝐦𝐚𝐫𝐭 ২৪ ঘণ্টার সেবা চালু করেছে, কারণ রাতে মানুষ মুভি দেখে কিংবা আড্ডা দিতে দিতে খাবার অর্ডার করে থাকে। আবার 𝐂𝐡𝐚𝐥𝐝𝐚𝐥 রাত ১১টা পর্যন্ত পণ্য পৌঁছে দেয়। এগুলো সবই কিন্তু "𝐋𝐚𝐭𝐞 𝐍𝐢𝐠𝐡𝐭 𝐂𝐨𝐧𝐯𝐞𝐧𝐢𝐞𝐧𝐜𝐞"-এর মধ্যে পড়ে।
আরেকটা গবেষণায় দেখা যায়, ঢাকার ভয়ানক ট্র্যাফিকের কারণে অনেকেই রাতে বাসায় এসে শপিং করেন। বিশেষ করে ব্যস্ত মানুষরা দিনের চাপ শেষে রাতে অনলাইনে কেনাকাটাকে বেছে নেন।
আইডিয়া: সুদু ই-কমার্স নয়, অন্য ব্যবসায় চাইলে এই আইডিয়া ব্যবহার করতে পারেন। যেমন—𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻 𝗕𝗿𝗮𝗻𝗱, 𝗦𝗸𝗶𝗻𝗰𝗮𝗿𝗲 প্রোডাক্টের জন্য রাত আলাদাভাবে প্রোমোশন বা ডিসকাউন্ট ক্যাম্পেইন চালু রাখতে পারেন। আর যারা রাত জাগে, তাদের জন্য “Midnight Offer” চালু করতে পারেন। ফলে বিক্রিও বাড়বে এবং ক্রেতাদের দৃষ্টি ও আকর্ষণ ধরে রাখতে পারবেন।।
NextGen_Digital.BD
Click here to claim your Sponsored Listing.
Category
Address
561/497, NAZRUL Avenue ROAD, KANDIRPAR
Cumilla
3500