Tanjilul Islam Rohan
09/01/2026
ভেবেছো!
এক হাদিকে রুখে দিলেই সব শেষ?
ভুল!
হাজার নয়—
ক্রমে জন্ম নেবে শত কোটি হাদি!
যারা থামে না কখনো,
ছুটে দুর্বার গতিতে।
ভেবেছো,
এক হাদিকে আঘাত করলেই সব থমকে দাঁড়াবে?
ভুল!
বাংলার মাটিতে
হাদি-কাফেলার জাগরণ ঘটবে- বারংবার!
যাদের হৃদয় ধাবিত অবিরাম -
ইনসাফের নতুন বিনির্মাণে।
ভেবেছো,
গু'লি'র শব্দে তরুণ থেমে যাবে?
হৃদয়ে যাদের
ত্যাগ-আদর্শের দীপ্ত ছবি ভাসে,
তাদের বুক চিঁড়ে
বিজয় ছিনিয়ে নেবে!
কেড়ে নেবে স্বপ্ন!
যে বুকে জ্বলে উঠে
প্রতিরোধের তীব্র অগ্নিশিখা!
অসম্ভব!
শত হাদী এখন এ-ক স্বপ্ন রেখায় প্রতিশ্রুতি বদ্ধ...🍂
✨"হাদি-কাফেলার জাগরণ"✨
✍️-তানজিলুল ইসলাম রোহান
(১৩ ডিসেম্বর ২০২৫,রাত ১:৫৬)
Tanjilul Islam Rohan #ইনকিলাবমঞ্চ
"মৃত্যুর অভিধানে অপেক্ষা লেখা নেই...🍂"
লেখক:সালমান হাবীব
কণ্ঠে:তানজিলুল ইসলাম
#কবিতা #আবৃত্তি #তানজিল
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Chakaria, Chittagong Division
Cox's Bazar