Shape Design & Construction - SDC
গাঁথনি শুরু করার আগে ইটকে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয় কেন?
ঘটনাটি অত্যন্ত সাধারণ এবং সাধারণত গাঁথনি তৈরি করার আগে আমরা ইটকে ভিজিয়ে নিতে দেখতে পাই
প্রথমত ,
ইট সাধারণত মাটিকে তাপে পুড়িয়ে তৈরি হয়। মাটির মধ্যে জল থাকে এবং সেই পানি বাস্পীভূত হয়ে শূন্যস্থানের সৃষ্টি করে। তাই ইটের মধ্যে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্র রয়ে যায়। এরজন্য এটি সহজেই বাইরে থেকে জল শোষণ করতে পারে। তাই শুকনো ইটকে যদি সিমেন্টের প্রলেপ দিয়ে বাড়ি বানানো হয় । তবে সেটি সিমেন্ট থেকে সব জল শোষণ করে নেবে এবং এরফলে সিমেন্টে দ্রুত ফাটল দেখা যাবে। এই সমস্যা সমাধানের জন্য ইটকে পানিতে ভিজিয়ে তার সব পিপাসা মিটিয়ে দেওয়া হয় এবং সেটি আর সিমেন্টের পানি শোষণ করার জন্য লাফালাফি করে না।
দ্বিতীয়ত ,
ইটের মধ্যে কিছু ময়লা এবং পানিতে দ্রবীভূত হয় এমন কিছু যৌগ ( যেমন— ক্যালসিয়াম , সোডিয়াম , পটাশিয়ামের ক্লোরাইড লবণসমূহ ইত্যাদি ) উপস্থিত থাকে। এরফলে ইটকে যদি শুকনো অবস্থায় সিমেন্টের প্রলেপ দেওয়া হয় । তবে সেই যৌগগুলো সিমেন্টের পানিতে দ্রবীভূত হয়ে দেওয়ালের গায়ে সাদা রঙের অধঃক্ষেপ ফেলে। যাকে সাধারণ ভাষায় "ভেঁপো ধরে যাওয়া" বলে। কিন্তু ইটকে ভালো করে পানিতে ধুয়ে নিলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না।
সিমেন্টের গায়ে সাদা অধঃক্ষেপ।
ধন্যবাদ সবাইকে
C.p
বাড়ি নির্মাণের পূর্বেঃ-
১. নির্মাণ ব্যায় জেনে নেয়া।
২. নির্মাণ সামগ্রী সম্পর্কে ধারণা নেয়া।
নতুন বাড়ির ক্ষেত্রে (ভূমিকম্পের প্রস্তুতি)
১. মাটি পরীক্ষা করে নিতে হবে।
২. নকশা তৈরি ও তদারকি করতে হবে।
৩. ভালো মানের রড়, সিমেন্ট, বালু ব্যাবহার করতে হবে।
৪. বিম-কলামের সংযোগস্থল জোড়া লাগানো যাবেনা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Companiganj
3850
Opening Hours
| Monday | 09:00 - 21:00 |
| Tuesday | 09:00 - 21:00 |
| Wednesday | 09:00 - 21:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 15:00 - 21:00 |
| Saturday | 09:00 - 21:00 |
| Sunday | 09:00 - 21:00 |