Future Network

Future Network

Share

09/02/2026

সম্মানিত গ্রাহক,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৯/০২/২০২৬ রাত ১২টা থেকে ১২/০২/২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দেশের সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও ব্যাংকিং লেনদেন সীমিত পরিসরে সচল থাকবে।

উল্লেখ্য যে, নির্দেশনা অনুযায়ী সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS)-এর মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট এবং আমাদের ইন্টারনেট সেলফ-কেয়ার পোর্টালের মাধ্যমে বিলিং কার্যক্রম সম্পূর্ণ সচল থাকবে। কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে আপনাদের সম্ভাব্য সাময়িক অসুবিধার কথা বিবেচনা করে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে ফিউচার নেটওয়ার্ক।

সাধারণত প্রতি মাসের ১ তারিখ থেকে আমাদের বিলিং সাইকেল শুরু হয় এবং বিল পরিশোধের জন্য আমরা নির্দিষ্ট কয়েকদিন গ্রেস পিরিয়ড দিয়ে থাকি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনাদের সুবিধার্থে এই গ্রেস পিরিয়ডের সময়সীমা বৃদ্ধি করে আগামী ১৩/০২/২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে বিল বকেয়া থাকলেও কোনো সংযোগ বিচ্ছিন্ন করা হবে না।

এর মাঝেও যদি কোনো যান্ত্রিক ত্রুটি বা বিলজনিত কারণে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের দ্রুত অবগত করুন। আপনাদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে।

ধন্যবাদান্তে,
ফিউচার নেটওয়ার্ক

09/02/2026

সম্মানিত গ্রাহক,
বৈদ্যুতিক গোলযোগের কারনে হটাৎ কিছু অংশ ডাউন পাচ্ছি। আমাদের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। সাময়িক অসুবিধা জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ।

24/12/2025

প্রিয় গ্রাহকবৃন্দ,
আজ আমাদের কোর রাউটার শিফটিং/আপগ্রেড কাজের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারনেট সার্ভিসে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। কাজ শেষ হলে সার্ভিস স্বাভাবিক হয়ে যাবে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

Photos from Future Network's post 20/10/2025

সম্মানিত গ্রাহকবৃন্দ,

বিশ্বব্যাপী Amazon Web Services (AWS)-এর বিভিন্ন সার্ভিসে বর্তমানে বড় ধরনের আউটেজ লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে AWS-এর ওপর নির্ভরশীল অনেক ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন সরাসরি সার্ভিস লেভেলে ডাউন হয়ে গেছে।

এটি একটি সার্ভার-লেভেল সমস্যা, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এবং এখনো পর্যন্ত AWS-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি।

AWS-এর সার্ভিস পুনরায় স্বাভাবিক হলে, সংশ্লিষ্ট ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলোও স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে।

Want your business to be the top-listed Business in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Comilla

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00