Probashi Channel

Probashi Channel

Share

10/07/2026

ওমানের ইবরিতে কূপে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

ওমানের আল ধাহিরাহ গভর্নরেটের ইবরি উইলায়াতের আল বানাহ এলাকায় একটি ব্যক্তিগত বাসার কূপে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানায়, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে বিশেষায়িত জল উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শিশুটিকে জীবিত উদ্ধার করতে পারেননি। পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।

কর্তৃপক্ষ এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়ির কূপ ও পানির সংরক্ষণস্থল নিরাপদভাবে ঢেকে রাখার এবং শিশুদের প্রতি সর্বদা নজরদারি রাখার আহ্বান জানিয়েছে।

#ওমান #ইবরি #দুর্ঘটনা #প্রবাসী_চ্যানেল

07/07/2026

ওমানে ২ হাজারের বেশি নাগরিকের চাকরি রক্ষা, গণছাঁটাই ঠেকালো GFOW

ওমানে ২০২৫ সালে ২ হাজারের বেশি ওমানি নাগরিকের চাকরি রক্ষা করেছে General Federation of Oman Workers (GFOW)। বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের গণছাঁটাইয়ের (Mass Layoff) আবেদন চ্যালেঞ্জ করে শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংগঠনটি।

GFOW-এর হস্তক্ষেপের ফলে সরকারি শ্রম কমিটি অধিকাংশ ছাঁটাইয়ের আবেদন প্রত্যাখ্যান করে। এর ফলে ২ হাজারের বেশি ওমানি কর্মী চাকরি হারানোর ঝুঁকি থেকে রক্ষা পান।

এছাড়া ২০২৫ সালে সংগঠনটি শ্রমিকদের বিভিন্ন আইনি বিষয়ে সহায়তা প্রদান করেছে এবং কর্মক্ষেত্রে নিবন্ধিত শ্রমিক ইউনিয়নের সংখ্যা বৃদ্ধিতেও কাজ করেছে।

GFOW জানিয়েছে, শ্রমিকদের অধিকার সুরক্ষা, কর্মসংস্থান বজায় রাখা এবং বেসরকারি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবে।

05/07/2026

আজ ব্রাজিল বনাম নরওয়ের খেলায় কে কতো গোলে এগিয়ে থাকবে বলে মনে করেন?

05/07/2026

মধ্যপ্রাচ্যে আজকের গোল্ড রেট। আবারো বেড়ে গেলো গোল্ড রেট।

Want your business to be the top-listed Media Company in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Comilla
3500