Shariful islam prem

Shariful islam prem

Share

25/03/2024

সোনার পোনা
-------------------
পারভেজ
--------------
সোনার মতো দেখতে হতো
টাঁকি মাছের পোনা
খালের বাঁকে থাকতো ঝাঁকে
যেতো না ভাই গোনা।

গুনতে গেলে শুনতে পেতাম
মা টাঁকিটা ডাকতো
চুপটি করে ডুবটি দিয়ে
বিপদ বিপদ হাকতো।

হাক শুনে বেশ পাক যে খেতো
জলের নিচে ডুবে
ভাবতো তারা বিপদ ছাড়া
নেইতো কিছু ছুঁবে।

ছুঁয়ে দেখার ইচ্ছে বেকার
মিথ্যা আশাই পুরো
টাঁকির পোনা ফাঁকির দেশে
সাথে যে মাছ গুঁড়ো।

গুঁড়া মাছের ওড়া খবর
হাটে বাজারে নাই
গোনার মতো সোনার পোনাও
বিলে ঝিলে না পাই।

Want your public figure to be the top-listed Public Figure in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Telephone

Address


Muradnagar ,
Comilla
3540