Rampur Juvenility Confederation-RJC

Rampur Juvenility Confederation-RJC

Share

CHAMPION☠️👑🏆 27/09/2025

❤️

CHAMPION☠️👑🏆

13/08/2025

ইহা একটি সতর্কবার্তা পোস্ট ⚠️♦️

আমি যখন এই পোস্টটা করতেছি তখনই আমার শরীর হাত পা কাপতেছিলো 😔
দয়া করে যাদের ছোট বাচ্চা আছে তারা এই ক্যান্ডি টা কখনোই বাচ্চাকে দিবেন না প্লিজ , এই ক্যানডিটা খুবই আঠালো।

আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার মেয়ে এই ক্যান্ডিটা এনে সে খেয়েছে ,খাওয়ার পর আমি যেটা নোটিশ করছি সেটা হচ্ছে সে কথা বলতেছিল না চুপ করে ছিল অনেকক্ষন এবং এরপর সে প্রচুর ঘামতে ছিল তখন আমি তাকে তখন জিজ্ঞেস করতেছিলাম বাবা তোমার কি হয়েছে, সে কিছু বলতে ছিল না সে হাউমাউ করে কেদে উঠেছে , কাদার কারণ ছিলো যে সে নিঃশ্বাস নিতে পারতেছিল না এবং বারবার বলতেছিল ,তার গলায় কিছু একটা আটকে গেছে হটাৎ 🥲

তখন আমার ছোট ছেলে তো আমার কোলে ছিল ,মানে আমি কি করবো বুঝতে পারতেছিলাম না সে লিটারালি চোখ বড় করে ঘামতে ছিল 😓। তারপর আমি আমার ছেলেকে খাটের উপর রেখে আমার মেয়েকে উঠিয়ে আমার সর্বশেষ শক্তি দিয়ে প্রেস করি। তারপর বলে তার টয়লেটে ধরেছে , টয়লেটে বসে সে ঘামতেছিল এবং আমি ভাইকে আর দেখতে পারবো না তার এই কথা শুনে আমার মানে হাত-পা সব কাপতেছিল 🥲 বুঝতে পারতেছিনা মানে তার কি পরিমাণ খারাপ লাগতেছে আমি তাকে তাড়াতাড়ি করে নিয়ে ,ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হই রাস্তায় আমার পরিচিত
একজনের সাথে দেখা হয়েছে সে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে?

আমি তাকে বলার পরে সে বলল যে একটু শান্ত হও তুমি । এখন তুমি ওকে একটা কলা খাওয়াও দেখো খাওয়ার পরেও খেতে পারে কিনা।

তারপর ওকে আমি কলা দিলাম তখন । দেওয়ার পরেও খেতে পারলো তখন জিজ্ঞেস করলাম যে বাবা এখন ভালো লাগতেছে ও বলতেছে যে হ্যাঁ মা তুমি আমাকে প্রেস করেছো তখনই আমার ভালো লাগতেছে।যাইহোক কলাটা খাওয়ার পরে তার আরো ভালো লাগতেছিল মানে তার ওইটা সম্ভবত নেমে গেছে এবং আমি তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াই।

এখন কথা হলো ,দয়া করে কেউ কারো বাচ্চাকে এই এই ক্যানডি টা দিবেন না ,জিনিসটা কতটা আঠালো আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চার গলা আটকে গিয়েছিল😔।

যাক আল্লাহ তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই সতর্ক থাকবেন দয়া করে কেউ এই ক্যান্ডি বাচ্চাকে দিবেন না।।

ঘটনা একটা আপুর বাচ্চার সাথে ঘটেছে 🥲 পুরোপুরি তুলে ধরা হলো 👍 এক আপুর পোস্ট উনি এখানে পোস্ট করে দিতে বলল🥲
@সংগ্রহ

Want your organization to be the top-listed Non Profit Organization in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Chittagong