Chattogram Wikimedia Community

Chattogram Wikimedia Community

Share

Photos from Chattogram Wikimedia Community's post 16/05/2026

আন্তর্জাতিক জাদুঘর পরিষদের সমন্বয়ে উদযাপিত আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ১৮–২৪ মে ২০২৬ বাংলা উইকিপিডিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক সপ্তাহব্যাপী বিশেষ অনলাইন সম্পাদনাসভা। জাদুঘর ও সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সমৃদ্ধ ও মানোন্নয়নের এই উদ্যোগে আপনিও অংশ নিতে পারেন। অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে উইকিপদক ও উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সনদপত্র। আপনার অংশগ্রহণ বাংলা ভাষার মুক্ত জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।

🔗 বিস্তারিত: https://w.wiki/MhNJ

----
In observance of International Museum Day, coordinated by the , a week-long online edit-a-thon will be held on Bangla Wikipedia from 18–24 May 2026. You are invited to contribute to this initiative aimed at improving and expanding articles related to museums and associated topics. Participants will receive a Barnstar and a certificate from in recognition of their contributions. Your participation will help enrich the free knowledge ecosystem in the Bangla language..

🔗 Details: https://w.wiki/MhNJ 






bnwikipedia

26/04/2026

চলছে উইকিমিডিয়া কমন্সে আয়োজিত বার্ষিক ছবি প্রতিযোগিতার ২০তম আসর “বছরের নির্বাচিত ছবি ২০২৫”। এই প্রতিযোগিতার মাধ্যমে উইকিমিডিয়া কমন্সে অবদান রাখা ব্যবহারকারীদের অসাধারণ কাজের স্বীকৃতি দেওয়া হয়।
এ বছর “বাংলার প্রেমে উইকি ২০২৫” প্রতিযোগিতা থেকে ১৭টি ছবি এই প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিল। প্রথম পর্ব শেষে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার জন্য মোট ৬টি ছবি নির্বাচিত হয়েছে।

আপনার পছন্দের ছবিকে “বছরের নির্বাচিত ছবি” হিসেবে বিজয়ী করতে এখনই ভোট দিন।

ভোটদানের শর্তাবলী:
→ দ্বিতীয় পর্বে আপনি আপনার পছন্দের সর্বোচ্চ ৫টি চূড়ান্ত ছবির জন্য ভোট দিতে পারবেন।
→ প্রতিটি ভোটের মান সমান, এবং আপনি প্রতিটি ছবির জন্য একবারই ভোট দিতে পারবেন।
→ ভোট দিতে হলে আপনাকে অবশ্যই একজন উইকিমিডিয়া ব্যবহারকারী হতে হবে—যিনি ১ জানুয়ারি ২০২৬-এর পূর্বে নিবন্ধিত হয়েছেন এবং উইকিমিডিয়া প্রকল্পসমূহে অন্তত ৭৫টি সম্পাদনা করেছেন।

এই লিঙ্কে ক্লিক করে ভোট দিন: https://w.wiki/Lqns

Want your organization to be the top-listed Non Profit Organization in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Chittagong
4000