Educare Learning Home Tutor

Educare Learning Home Tutor

Share

25/12/2022

বিসিএস পরীক্ষায় ৩ ক্যাটাগরিতে আবেদন করা যায়। জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, ও
বোথ ক্যাডার।

১। আবেদন করার সময় আপনি যদি জেনারেল ক্যাডারে আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জেনারেল ক্যাডারে যে ৬ টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। তা নিম্নরূপঃ

১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি = ১০০ নম্বর।

প্রতিটি ২০০ নম্বরের পরীক্ষার সময় ৪ ঘণ্টা এবং প্রতিটি ১০০ নম্বরের পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
প্রতিটি বিষয়ে পাশ নম্বর ৫০%।
মজার বিষয় হলো, প্রতিটি বিষয়ে ৫০% মার্ক না পেলেও আপনি লিখিত পরীক্ষায় পাস করবেন।
কীভাবে? ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
তবে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩০% অর্থাৎ আপনাকে ২০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৬০ নম্বর এবং ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।
এখন কথা হলো, কেউ যদি কোনো বিষয়ে ৩০% এর কম পান তাহলে তিনি কি ফেল করবেন? না, তিনি ফেল করবেন না।
যে বিষয়ে তিনি ৩০% এর কম নম্বর পাবেন সেই বিষয়ের কোন নম্বর ওনার মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
মনে করুন, কোনো পরীক্ষার্থী সাধারণ বিজ্ঞান পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ২৯ নম্বর পেলেন, তাহলে ওনার এই নম্বর বাকি ৫ টি বিষয়ের মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
ফলে সাধারণ বিজ্ঞানের এই ২৯ নম্বর বাদেই যদি পরীক্ষার্থী বাকি ৫ টা বিষয়ে ন্যূনতম ৪৫০ নম্বর পান, তাহলে তিনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
২। আপনি যদি টেকনিক্যাল ক্যাডারে আবেদন করে থাকেন, তাহলেও আপনাকে মোট ৯০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। টেকনিক্যাল ক্যাডারে যে ৬ টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তা নিম্নরূপঃ বিসিএস লিখিত পরীক্ষার নম্বর বন্টন। Distribution of BCS Written Test Number:

১। বাংলা প্রথম পত্র= ১০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর
৬। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

টেকনিক্যাল ক্যাডারেও ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
তাছাড়া জেনারেল ক্যাডারের জন্য যেসব নিয়ম প্রযোজ্য, টেকনিক্যাল ক্যাডারের জন্যও একই নিয়ম প্রযোজ্য।
৩। আপনি যদি উভয় (জেনারেল ও টেকনিক্যাল) ক্যাডারের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ১১০০ নম্বরের পরীক্ষায়অংশ নিতে হবে। বোথ ক্যাডারে যে ৭ টি বিষয়ের ওপর ১১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তা নিম্নরূপঃ বিসিএস লিখিত পরীক্ষার নম্বর বন্টন। Distribution of BCS Written Test Number:

১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি= ১০০ নম্বর
৭। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

যারা শুধু জেনারেল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য পরীক্ষা দেবেন, তাঁরা ৯০০ নম্বরের পরীক্ষা দেবেন এবং ৪৫০ নম্বর পেলেই ভাইভার জন্য নির্বাচিত হবেন।
কিন্তু বোথ ক্যাডারদের তো ১১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সে ক্ষেত্রে তাদের পাস নম্বর কত হবে?
বোথ ক্যাডারের ক্ষেত্রে প্রথমে নিম্নোক্ত বিষয়গুলোর ৯০০ নম্বর বিবেচনায় নেওয়া হবে।
এই ৯০০ নম্বরের মধ্যে প্রার্থী যদি ৪৫০ নম্বর পান, তাহলে তিনি জেনারেল ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হবেন।
১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি= ১০০ নম্বর

এরপর উপরে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে থেকে বাংলা দ্বিতীয় পত্র এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির মোট ২০০ (১০০+১০০) নম্বর বাদ দিয়ে এগুলোর পরিবর্তে স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ের ২০০ নম্বর যোগ করুন।
এবার নিম্নোক্ত বিষয়গুলোর ৯০০ নম্বরের মধ্যে প্রার্থী যদি ৪৫০ পান, তাহলে তিনি টেকনিক্যাল ক্যাডারের ভাইভার জন্য নির্বাচিত হবেন।
১। বাংলা প্রথম পত্র= ১০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

এভাবে যদি তিনি একই সঙ্গে জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হোন, তাহলে তিনি বোথ ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হবেন।
বোথ ক্যাডারে আবেদন করে ১১০০ নম্বরের পরীক্ষা দিয়ে টেকনিক্যাল পরীক্ষায় (স্নাতকে পঠিত বিষয়) ফেল করলেও আপনার মোট নম্বর যদি ৫৫০ নম্বর হয়, তাহলে আপনি বোথ ক্যাডারেই পাস করবেন।
আর ৪৫০ নম্বর হলে শুধু জেনারেল ক্যাডারে পাস করবেন।
এভাবে বোথ ক্যাডারে আবেদন করে শুধু টেকনিক্যাল ক্যাডারেও পাস আসা সম্ভব।
তবে একটা কথা মনে রাখবেন, সব পরীক্ষায় আপনাকে উপস্থিতি নিশ্চিত করতেই হবে।
তাহলেই আপনি সফল হবেন।

26/10/2022

** বিসিএস পরীক্ষায় কার্যকরী প্রস্তুতি হিসাবে "আন্তজার্তিক বিষয়াবলি" নিয়ে কিছু কথা **
যেহেতু আমি নিজেও বিসিএস প্রস্তুতি নিচ্ছি তাই একজন সিনিয়র কিংবা উপদেশদাতা হিসাবে নয়, বরং একজন জব প্রার্থী বন্ধুর শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের "আন্তজার্তিক বিষয়াবলির" প্রস্তুতিটা কিভাবে সুপরিকল্পিতভাবে নেওয়া যায় তার ছোট একটা সারমর্ম আপনাদের কাছে তুলে ধরলাম। কেননা আমি মনে করি অন্য জব প্রার্থী বন্ধুকে সহায়তা করার জন্য বিসিএস ক্যাডার হওয়া লাগে না বরং দরকার একটা সুন্দর মানসিকতা।
** ৪০,৪১,৪৩,৪৪ তম বিসিএস পরীক্ষায় আন্তজার্তিক অংশে পিএসসি নির্ধারিত ৫টি অধ্যায় থেকে ২০টি করে মোট ৮০টি প্রশ্ন আসে। খুব ভালোমতো প্রশ্নগুলো দেখলে বোঝা যায়, এই চারটি বিসিএস পরীক্ষায় প্রায় কিছু কমন টপিক থেকে প্রতিবার প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোকে ৫টি ভেরিয়েশন আকারে উপস্থাপন করলে হয় -
** ১ম ভেরিয়েশন - (এশিয়া ও ইউরোপ মহাদেশ)
এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, ৪৪ বিসিএস এ ২০টির মধ্যে ৫টি, ৪৩ বিসিএস এ ২০ টির মধ্যে ৬টি, ৪১ বিসিএস এ ২০টির মধ্যে ৩ টি এবং ৪০ বিসিএস এ ২০টির মধ্যে ৫টি আসতে দেখা যায়। অতএব প্রায় ২৫% প্রশ্ন এই ভেরিয়েশন থেকে হয়। এই ভেরিয়েশনের এশিয়া ও ইউরোপ মহাদেশের সাথে কিছু গুরুত্বপূর্ণ সভ্যতার নিদর্শন পড়লে আরও ১ মার্কস কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারন তিনটি বিসিএস পরীক্ষায় ১টি করে প্রশ্ন আসতে দেখা গেছে।
** ২য় ভেরিয়েশন ( বিভিন্ন ধরনের চুক্তি, প্রণালী এবং বিরোধপূর্ণ অঞ্চল)
এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, এখান থেকে শেষ তিনটি বিসিএস এ, প্রায় ২/৩/৪টি প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই অংশে একটু কষ্ট করলেই ২-৩ মার্কস সহজে তোলা যায়।
** ৩য় ভেরিয়েশন ( আন্তজার্তিক সংগঠন)
বর্তমান সময়ের প্রশ্ন বিবেচনায় নিলে এই ভেরিয়েশনের গুরুত্ব অপরিসীম। কেননা ৪৪ তম বিসিএস এ ২০টির মধ্যে প্রায় ৮টি প্রশ্ন এখান থেকে আসে যা মোট প্রশ্নের ৪০%। আগের তিনটি বিসিএস এ এই টপিক থেকে ৪/৫টি করে প্রশ্ন এসেছে, এতেই বোঝা যায়, বর্তমান প্রশ্ন বিবেচনায় কতটা গুরুত্বপূর্ণ ভেরিয়েশন এটি। এই অংশে, জাতিসংঘ ও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বেশ গুরুত্বপূর্ণ।
** ৪র্থ ভেরিয়েশন ( পরিবেশগত ইস্যু যেমন পরিবেশগত সম্মেলন, কনভেনশন ও সংগঠন, COP)
এই অংশের জন্য, বর্তমানে COP এবং পরিবেশগত সংগঠন বেশ গুরুত্বপূর্ণ কেননা এই দুইটি অংশ থেকে কমপক্ষে ২টি প্রশ্ন আসতে পারে ; তবে ৪৪তম বিসিএস এ ৩টি প্রশ্ন আসতে দেখা যায়।
** ৫ম ভেরিয়েশন ( সাম্প্রতিক ও চলমান ঘটনা)
এই অংশ থেকে প্রতিবার ১/২টি প্রশ্ন আসে। চলমান ঘটনাবলি নিয়ে ধারনা থাকলে এই অংশ থেকে অনায়েসে ১ মার্কস তোলা যায়।
** তাছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধ-বিগ্রহ, কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা, গেরিলা সংগঠন, বিভিন্ন ধরনের আন্তজার্তিক জোট সম্পর্কে ধারনা নেওয়া থাকলে প্রশ্ন কঠিন হলেও খুব সুন্দরভাবে দিয়ে আসা যাবে। এর সাথে বিগত বছরগুলোর বিসিএস প্রশ্ন ভালোমতো ব্যাখাসহ পড়লে ঔইখান থেকেও কিছু প্রশ্ন হুবহু আসবে।
** প্রস্তুতি শুরুর পদ্ধতি -
এটা মানুষভেদে নির্ভর করে। তবে প্রথমে ২য় ও ৩য় ভেরিয়েশন, তারপর ৪র্থ ও ৫ম এবং সবশেষে, ১ম ভেরিয়েশন এবং ৫ম ভেরিয়েশনের নিচে যে টপিক বলা হয়েছে সেগুলো ক্রমানুযায়ী পড়লে প্রস্তুতি অনেকটা গুছানো হবে বলে মনে করি। কারন ১ম ভেরিয়েশনের পড়া অনেক, তাই এই অংশ দিয়ে পড়া শুরু করলে এত পড়া দেখে অনেকে আশাহত হয়ে পড়তে পারেন। তাই আন্তজার্তিক এর মত কঠিন বিষয়ে উপরে উল্লেখ করা ভেরিয়েশন ও টপিক অনুযায়ী প্রস্তুতি নিলে সৃষ্টিকর্তার রহমতে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না।
** হয়তো অনেকেরই কাছে আন্তজার্তিক বিষয়াবলি বিষয়টি কঠিন মনে হয় এবং অনাগ্রহতা থাকে - আর এমনটা হওয়া খুবই স্বাভাবিক। তবে একবার যদি নিজের উপর নিজের আত্নবিশ্বাস থাকে যে আপনি পারবেন, তাহলে দেখবেন আপনি ঠিকই পারছেন। তাই ভয় না পেয়ে পজিটিভাবে ও সুপরিকল্পিতভাবে ভেরিয়েশন-টপিক ভিওিক প্রস্তুতি নেন, দেখবেন আপনিও একদিন আন্তজার্তিক এ অনেক ভালো হয়ে উঠবেন এবং আন্তজার্তিক বিষয় যে একটু বিবেচনা করে পড়লে যে ভালো করা যায় তা বুঝতে পারবেন। ঠিক সেই দিনটা সবার খুবভালো মতো আসুক এই কামনা করি সৃষ্টিকর্তার নিকট । 🥰🥰

Photos from Educare Learning Home Tutor's post 19/05/2022

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আজকে আপনাদের জন্য এসএসসি উচ্চতর গণিত সাজেশন নিয়ে আসলাম।আশা করি যদি এই সব ম্যাথ ভালো করে সমাধান করতে পারেন | তাহলে গণিত পরীক্ষা অনেক ভালো হবে।ইনশাল্লাহ
😍
SSC Higher Math Final Suggestion 2022 || এসএসসি উচ্চতর গণিত শর্ট সাজেশন ২০২২

18/05/2022

মুখস্থ করে ফেলুন
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ৫০টি প্রশ্ন।

১। রা‌শিয়া ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।

২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।

৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।(সর্বশেষ-উত্তর মেসিডোনিয়া )

৪। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

৫। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।

৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ

৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।

৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য

১০। "শক্ত মাটির পৃথিবী" চিত্রটি -- শাবলু শাহাবউদ্দিন

১১। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২

১২। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)

১৩। E-Sim=Embedded Subscriber Identity Module.

১৪। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)

১৫। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।

১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর

১৭। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।

১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর

২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত

২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে

২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।

২৩। বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২

২৪। দুটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে – নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায়।

২৫। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।

২৬। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন – ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’

২৭। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া

২৮। রাশিয়া ক্রিমিয়া দখল করে–২০১৪ সালে।

২৯। ২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়–ইউক্রেনে

৩০। বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।

৩১। দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান- ৭৫তম

৩২। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।

৩৩। বর্তমানে মাথাপিছু আয়___২৫৯১ মার্কিন ডলার এবং মাথাপিছু GDP___২৪৬২ মার্কিন ডলার।

৩৪। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়___জার্মানিতে।

৩৫। দেশের তৈরি প্রথম রকেট__ধূমকেতু

৩৬। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা – ৮ জন

৩৭। দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে।

৩৮। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)

৩৯। দেশে আরও নতুন তিনটি সরকারি EPZ নির্মাণ করা হবে–গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলায় (বর্তমানে সরকারি EPZ আছে ৮টি)

৪০. দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয় আর আরেকটি হবে ঠাকুরগাঁওয়ে।

৪১. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।

৪২. ২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।

৪৩. বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম- RCEP(সদস্য ১৫টি)

৪৪. ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে___বোর্নিও দ্বীপের কালিমানতানে।

৪৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম– নুসানতারা (নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।)

৪৬. আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।

৪৭. জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ-ফিনল্যান্ড। সবচেয়ে কম সুখী দেশ: আফগানিস্তান

৪৮. সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।

৪৯. নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়।

৫০. দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচ জয়। ম্যান অফ দ্য ম্যাচ- সাকিব আল হাসান।

ধন্যবাদ

Collected

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chittagong
4000