Tanvir Shahriar Rimon

Tanvir Shahriar Rimon

Share

16/02/2026

আমাদের আকাশ সমান প্রত‍্যাশা নিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. মোহাম্মদ ইউনুস।

প্রত্যাশা যখন বেশি থাকে তখন সামান্য ভুলও অনেক বড় মনে হয়। তাই আমরা হতাশ হয়েছি। মাঝে মাঝে সমালোচনা করেছি। তবে নিজেকে একটু প্রশ্ন করে দেখলে আমরা নিজেদের ব্যর্থতাও দেখি। আমরা তাকে তো সহযোগিতাই করিনি।

যখন তখন রাস্তা দখল করে আন্দোলন হয়েছে, দাবি দাওয়ার তো অনন্ত লিস্ট—যৌক্তিক কিংবা অযৌক্তিক! আইনশৃঙ্খলা যখন দূবর্ল তখন মব হয়েছে ইচ্ছেমতো। আমরা আসলে তাকে সহযোগিতা করিনি। কেউ কেউ সুদি ডেকেছেন, মহাজন ডেকেছেন, ইউসুফ সরকার বলে তামাশা করেছেন। এসবের মাঝে একসময় হতাশ হয়ে দায়িত্ব ছেড়েও দিতে চেয়েছিলেন।

তবে তিনি ঠিকই নিরবে রিজার্ভ বাড়িয়েছেন, অর্থনীতি ভেঙ্গে পড়তে দেননি, ব্যাংক খাতে আস্থা ফেরানোর চেষ্টা করেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ট‍্যারিফ নিয়ে ভালো নেগোসিয়েশন করেছেন। বিভিন্ন দেশ থেকে এফডিআই আনার চেষ্টা করেছেন, হাতেনাতে ফল না পেলেও, নতুন সরকার এই চেষ্টার সুফল পাবে।

বিতর্কিত কিছু কাজ করার চেষ্টাও করেছেন। যেমন মানবিক করিডোর দেয়ার চেষ্টা। যদিও পরে তিনি সরে এসেছেন। ডিপি ওয়াল্ডকে পোর্ট পরিচালনার চুক্তি থেকেও সরে এসেছেন শেষ মুহূর্তে।

সবশেষে তাঁর ইস্পাত কঠিন প্রতিজ্ঞায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছি। দেশ ফিরছে গণতন্ত্রের পথে।

সেইসাথে ধন‍্যবাদ দিতে হয় আমাদেরকে লিখার স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য। গেল দেড় বছর আমরা নির্ভয়ে লিখেছি। অনেকবার তার অনেক সমালোচনা করেছি। তাঁর উপদেষ্টাদের সমালোচনা করেছি। ভয় পাইনি। নতুন সরকারের সময়েও যেন আমরা এমন নির্ভয়ে লিখতে পারি…।

আজ আপনার শেষ কর্মদিবসে আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। যেখানেই থাকুন, দেশের জন‍্য আপনার নেটওয়ার্ক এবং ইনফ্লুয়েন্স দিয়ে নতুন সরকারকে সহযোগিতা করবেন, বাংলাদেশকে সহযোগিতা করবেন—এই প্রত্যাশা।

ইনডেভটেড গ্রেটিটিউড স‍্যার, Dr. Muhammad Yunus

16/02/2026

ধানমন্ডি ২৭-এর JOYEETA TOWER—ডিজাইন করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর।

দিনের বেলা ভবনটি সক্রিয় থাকলেও সন্ধ্যার পর শোরুম এলাকাগুলো ছাড়া অধিকাংশ অংশ অন্ধকারে ঢেকে যায়।

Want your public figure to be the top-listed Public Figure in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Bangladesh �
Chittagong
4000