News Online Rangunia

News Online Rangunia

Share

14/05/2026

গতরাতে ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া বন্দাজার পাড়া ৪ ভাইয়ের মৃত্যুর বর্ণনা দিচ্ছেন ওমান প্রবাসীরা.........

14/05/2026

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি রাঙ্গুনিয়ার বন্দারাজার পাড়া ৪ ভাইয়ের রহস্যমৃত্যু।।।

ওমানে ওমানের মুলাদ্দা নামে এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে।

ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে ওমানের স্থানীয় পুলিশ।

নিহত চার ভাই মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে।

জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘক্ষণ গাড়িটি চালু অবস্থায় স্থির থাকার ফলে এর এসি থেকে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করার কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Rangunia
Chittagong
4360